• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“দুর্নীতির সঙ্গে এক মিনিটও না”- না.গঞ্জে সচিব আব্দুল মান্নান

Monday, 13 July 2020, 7:35 pm
“দুর্নীতির সঙ্গে এক মিনিটও না”- না.গঞ্জে সচিব আব্দুল মান্নান
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের ন্যয় বাংলাদেশ যেখানে যুবুথুবু অবস্থা, এমন কঠিন সময়ে স্বাস্থ্য বিভাগের চরম অব্যবস্থাপনায় ব্যাপক সমালোচনা চলছে দেশজুড়ে, ঠিক এমন সময়ে নারায়ণগঞ্জে এসে “দুর্নীতির সঙ্গে এক মিনিটও থাকতে চান না” বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সচিব আব্দুল মান্নান।

তিনি বলেছেন,দুর্নীতির বিরুদ্ধে প্রতিদিন আমরা উদ্যোগ গ্রহণ করছি। স্বাস্থ্যের ডিজির কাছে ব্যাখা চাওয়া, রোববারও (১২ জুলাই) একজন প্রফেসরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঢাকা নয়, নারায়ণগঞ্জেও যদি এমন কোনো তথ্য থাকে আমাদের জানান। মিডিয়াই আমাদের ভরসা। আমরা দুর্নীতির কোনো জায়গাই ছাড়তে চাচ্ছি না। আমি এক দিন, এক ঘণ্টা, এক মিনিটও দুর্নীতির সঙ্গে থাকতে চাই না।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য প্রমাণ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বসে থাকবো না। সবচেয়ে বড় কথা সত্য যেন বের হয়ে আসে। আমরা সত্যের সঙ্গে থাকতে চাই। যারা অপরাধ করবে তারা সবাই আইনের আওতায় আসবে, আসা উচিত। আমাদের অনেক সময় তথ্য উপাত্ত পেতে অনেক দেরি হয়, সেটি আপনাদের কাছে থাকলে আমাদের জানাবেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল  (ভিক্টোরিয়া) হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য সচিব উল্লেখিত মন্তব্য করেন।

আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন এদেশে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতি দমন কমিশনও এ নিয়ে কাজ করছে। আমি নির্ভয়ে বলতে চাই, যারা অপরাধ করবে তারা যে প্রতিষ্ঠানই হোক না কেন বা যে ব্যক্তিই হোক না কেন দেখার বিষয় না, আমরা অপরাধ দেখলে প্রতিষ্ঠান একেবারে সিলগালা করে দেবো।

তিনি বলেন, নারায়ণগঞ্জ করোনার শুরু থেকে হটস্পটে পরিণত হয়েছিল। নারায়ণগঞ্জ এখন একটা পর্যায়ে এসেছে। এখানে যারা স্বাস্থ্যসেবা ও করোনা নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ এখানে এসেছি। ডাক্তাররা ফ্রন্টলাইন যোদ্ধা তাই তাদের কাছে এসেছি তাদের কথা শুনতে। এতে তাদের মনোবল ফিরে আসবে। তাদের ডেকে ঢাকায় নিয়ে কথা বলার চাইতে তাদের কাছে এসে আমি কথা শুনবো বলেই এখানে আসা। তাদের কাছ থেকেই আমি জানবো সমস্যাগুলো কোথায়, যাতে মানুষ সেবা পায় এবং জনগণের সেবা নিশ্চিত করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, রোগী কেন দিন দিন কমে যাচ্ছে সেটি দেখবো আমরা। যদি খানপুরে করোনা হাসপাতালে ৮০ জন ডাক্তার ও ২৬ জন রোগী থাকে তাহলে সেটি কেন দেখতে হবে। ভেতরে আরও সমস্যা আছে কিনা আমরা দেখবো। আর কয়েকদিন দেখার পর এ হাসপাতালে দু’টি পথ করে একটি কোভিড ও অন্যটি সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, কোনো হাসপাতাল যদি নিয়মের বাইরে গিয়ে টেস্ট করায় কিংবা বেশি টাকা আদায় করে সেটি স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আমরা ব্যবস্থা নেবো। অনেক গণ্যমা্ন্য ব্যক্তি কোভিড হাসপাতালের বাইরে দিয়েও যায় না অথচ আমাদের ডাক্তাররা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন তাই তাদের প্রণোদনার ব্যাপারটি দেখা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক জসিম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, খানপুর করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।

Previous Post

সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়

Next Post

রূপগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

রূপগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য