• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধলেশ্বরীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

Saturday, 7 December 2019, 12:27 pm
ধলেশ্বরীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিখোঁজ আছেন ১৫ জন।

আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

বিশেষ প্রতিনিধি:

ধলেশ্বরী নদীতে যাত্রীবাহি দুটি লঞ্চের মখোমুখি সংঘর্ষের কারণ উদঘাটনের জন্য বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ন-পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী তিন কার্য্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ সদরঘাট নদী-বন্দরের যুগ্ন-পরিচালক আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে সকাল আটটা থেকেই নৌ-বাহিনীর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বি আইডব্লিউটিএ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। দূর্ঘটনাস্থলের সম্ভাব্য স্থান ঘিরে এই তিনটি সংস্থার ডুবুরি দল ১ শ’ ২০ ফুট পানির নীচে নেমে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এদিকে লঞ্চ দূর্ঘটনায় নিহতের নাম পরিচয় নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলার বেদেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

তিনি জানিয়েছেন, নিহত হুমায়ুন ওরফে বন্দুকছি (৩৫) শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের আব্দুল হাই বন্দুকছির ছেলে।

এর আগে শুক্রবার দিনগত রাত একটা পঁয়ত্রিশ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মধ্য রাতে নদীতে ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে নৌ-পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী এলাকা চর কিশোরগঞ্জে ধলেশ্বরী নদীর মোহনায় যাত্রীবাহি দুইটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হলে একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম জানান, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহি লঞ্চ বোগদাদিয়া-১৩ এর সাথে শরীয়তপুর জেলার নড়িয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চ মানিকচাঁদ-৪ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন নামের এক যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।নিহত ও আহতদের রাজধানীর সদরঘাট নিকটবর্তী মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সকাল আটটায় এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি নৌ- পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত নদীর তীরে নিখোঁজদের সন্ধানে কোন স্বজনরা এখনো আসেননি।

বন্দর উপজেলার কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রাত পৌনে দুইটায় দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। তবে সংঘর্ষ সংঘটিত হওয়া লঞ্চ দুইটি যার যার গন্তব্যে সদরঘাট ও শরীয়তপুরে পৌঁছে গেছে।

তিনি জানান, এ দূর্ঘটনায় হুমায়ুন নামে এক যাত্রী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন বলে কারো পক্ষ থেকে দাবি করা হয় নি। মধ্য রাতে নদীতে ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Previous Post

নারায়ণগঞ্জের শিশু ঈমন হত্যায় বাবুর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

Next Post

শেখ হাসিনা নীলকণ্ঠী, বিষ খেয়ে হজম করতে পারেন - শামীম ওসমান

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
শেখ হাসিনা নীলকণ্ঠী, বিষ খেয়ে হজম করতে পারেন – শামীম ওসমান

শেখ হাসিনা নীলকণ্ঠী, বিষ খেয়ে হজম করতে পারেন - শামীম ওসমান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য