• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে পুলিশ ও মুক্তিযোদ্ধাদের মাঝে নিম্নমানের রেশন বিতরণ

Monday, 18 May 2020, 9:08 pm
নারায়ণগঞ্জে পুলিশ ও মুক্তিযোদ্ধাদের মাঝে নিম্নমানের রেশন বিতরণ
117
SHARES
376
VIEWS
Share on FacebookShare on Twitter

মহামারী করোনাভাইরাসের কারণে সারাদেশে এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন কয়েকজন পুলিশ সদস্যসহ প্রায় ৩২৮ জন। চিকিৎসক ছাড়াও করোনা কালের এই যুদ্ধে ফ্রন্টলাইনার্সে থাকা বিভিন্ন বাহিনীর মতো পুলিশ বাহিনীর সদস্যরাও দেশ সেবায় প্রাণপণ বাজি রেখে চালিয়ে যাচ্ছে তাদের কাজ। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০৯ জন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন। আর পুলিশের সদস্যদের মনোবল ও স্বাস্থ্য ঠিক রাখতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ উর্ধতন কর্মকর্তাগণ রেশন বাবদ অধিক বরাদ্ধ দিয়ে খাবারের মান ঠিক রাখতে যেখানে কঠোর আদেশ দিয়েছেন সেখানে নারায়ণগঞ্জে নিম্ন মানের খাবার বিতরণ নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ।

নারায়ণগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কেউ কেউ নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, পুলিশ লাইন থেকে প্রতিমাসের ন্যায় এবার রেশন আনতে গিয়ে দেখতে পাই নিম্নমানের রেশন দেয়া হচ্ছে । যেমন আটা খোলা বাজার থেকে ক্রয়ের পর একেকটি পলিথিনে মোড়কজাত করে বিতরণ করা হয়েছে। একই পন্থায় মুশুড়ির ডাল অত্যন্ত নিম্নমানের যা খোলা বাজারের সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে, ঐ একই ধরণের ডাল খোলা বাজার থেকে ক্রয় করে পলিথিনে প্যাকেট করে দেয়া হচ্ছে । একই পন্থায় উৎকৃষ্ট মানের পোলাউয়ের চাল বিতরণ করার কথা থাকলেও দেয়া হয়েছে অতি নিম্নমানের খোলাবাজারের চাউল। জেলায় হাজার হাজার পুলিশ সদস্য ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেয়া হয়েছে একই ধরণের খাদ্য সামগ্রী। যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র।

এসব অভিযোগের বিষয়ে গত কয়েক দিনের ব্যাপক অনুসন্ধানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শত শত সদস্যের সাথে যোগাযোগ করলে সকলেই একবাক্যে বলেন, এতো নিম্নমানের খাবার আমরা কখনো পাই নাই। অথচ করোনার বর্তমান এই সময়ে আরো উৎকৃষ্টমানের খাবার দেয়ার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কয়েকজন সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রেশন নিয়ে পুলিশের অনেকেই প্রতিবাদ করায় তারা এখন হুমকির মুখে আছেন। চাকুরীতে সমস্যা সৃষ্টি করতে পারে এমন বিবেচনায় এখানকার বেশীর ভাগ পুলিশ সদস্যই চুপ রয়েছেন। এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করলেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারছেন না।

পুলিশ লাইন থেকে পাওয়া রেশনের একটি বস্তা নিয়ে এ প্রতিবেদকের কাছে হাজির হয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের এক সদস্য বলেন, আমরা নিম্নমানের রেশনিং এর প্রতিবাদ করলে, নানাভাবে উল্টাপাল্টা মন্তব্য করে রেশন বিভাগের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। রেশন ইন্সপেক্টর মিরানের কাছে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি আমাদের নানাভাবে হুমকি ধমকি দেন । তাই গণমাধ্যমকর্মীদের কাছে উপস্থিত হয়ে এমন অনুপোযোগি রেশনের বিষয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার ও পুলিশের শত শত সদস্য। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পুলিশের রেশন ইন্সপেক্টর মিরান মুন্সি মুঠোফোনে ৮ মিনিট ৫৬ সেকেন্ড আলাপকালে প্রতিবেদকে বলেন, এই রেশন তো ঠিকাদাররা দেন। আমি এ বিষয়ে তেমন মন্তব্য করতে পারছি না। তবে এই অভিযোগ গুলি আমাদের উর্ধতন কর্মকর্তাগণ ভালো বলতে পারবেন।

রেশন ইন্সপেক্টর মিরান মুন্সীর সাথে মুঠোফোনে বক্তব্য গ্রহণের কিছুক্ষনের মধ্যেই পুলিশ বাহিনীতে খাবার সরবরাহকারী হাবিবুর প্রতিবেদকের মুঠোফোনে যোগাযোগ করে বলেন, আমাদের ভোজ্য তেল তীর কোম্পানী থেকেই নেয়া। মুক্তিযোদ্ধা ও যে পুলিশ সদস্যরা এমন অভিযোগ তুলেছে তাদেরকে এসপি অফিসে খাদ্যের মান নিয়ে অভিযোগ করতে বলেন। নিতাইগঞ্জ অথবা অন্য কোন স্থান থেকে মোড়কজাত করা হয় নাই এই ভ্যেজ্য তেল। পরবর্তীতে রাত ৯টার পর কথা বলার জন্য তিনি অনুরোধ করেন।

পুলিশের এমন নিম্নমানের রেশনিং এর বিষয়ে জানতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সাথে যোগাযোগ করলেও তার কোন বক্তব্য পাওয়া যায় নাই ।

Previous Post

আড়াইহাজারের অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত ॥ সৈকত গ্রেফতার

Next Post

সোনারগাঁয়ে কোটিপতির ঘরে ১০ টাকা কেজি চাল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সোনারগাঁয়ে কোটিপতির ঘরে ১০ টাকা কেজি চাল

সোনারগাঁয়ে কোটিপতির ঘরে ১০ টাকা কেজি চাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য