• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জ আর ওয়ান জামালের কারণে বিব্রত জেলা পুলিশ

Thursday, 17 January 2019, 1:38 pm
নারায়ণগঞ্জ আর ওয়ান জামালের কারণে বিব্রত জেলা পুলিশ
11
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আর ওয়ান জামালের বিরুদ্ধে নারী পুলিশ সদস্যকে ধর্ষন করার ঘটনা ধামাচাপা দেয়ায় জেলা পুলিশের মাঝে পুঞ্জিভুত ক্ষোভ রয়েছে এখনো । এরই মধ্যে আবার যশোর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের হাতে অবৈধ অস্ত্র তৈরী করে শুধুমাত্র দারোগা জামালের কাছে বিক্রি করতো বলে জোড়ারো অভিযোগ উঠেছে । ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশের মাঝে ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আর ওয়ান জামাল পুলিশ বিভাগে কাজ করে কি করে আমরা বুঝি না। সে আর ওয়ান হিসেবে দায়িত্ব পালন কালে এমন কোন অপকর্ম নাই যা তার (জামাল) দ্বারা সংগঠিত হয় নাই । জেলা পুলিশের অনেক ওসি কে ও সে গালি দিয়ে টাকা নিতো । এমন প্রমাণও রয়েছে অনেকের হাতে। জামালের এমন অসংখ্য অপরাধের পর এবার যশোর জেলায় আটক কামরুল অস্ত্র তৈরীর পর তা বিক্রি করতো দারোগা জামালের কাছে । এ নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড় ।

নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত সংবাদে জানা যায়, আটক হওয়ার পর যশোরে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র তৈরির কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে বলেছেন, তিনি পুলিশের জন্য আগ্নেয়াস্ত্র তৈরি করেন। তবে পুলিশ তার দাবি নাকচ করে দিয়েছে ।

বুধবার যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদুল আলমের ভ্রাম্যমাণ আদালতে কামরুল ইসলাম নামে এক ব্যক্তি এই দাবি করেন।

জামশেদুল জানান, বেলা দেড়টার দিকে তারা সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের দাড়িপাড়ায় মাদকবিরোধী অভিযানে যান।

“ওই গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম দেখতে পাই। সেখানে মাদক পাওয়া যায়নি।”

এ সময় কামরুল, তার স্ত্রী রাবেয়া বেগম ও আবুল বাসার নামে এক ব্যক্তিকে আটক করা হয় জানিয়ে জামশেদুল বলেন, “সেখান থেকে একটি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি, পাঁচটি কাটা গুলি, অস্ত্র তৈরি ডাইস ও ইস্পাত খণ্ড ও শুটারগানের একটি নল উদ্ধার করা হয়।”

সাংবাদিকদের উপস্থিতিতে কামরুল ভ্রাম্যমাণ আদালতে বলেন, “এ আগ্নেয়াস্ত্রগুলো আমি তৈরি করি পুলিশের জন্য। চার-পাঁচ মাস আগে তৈরি করা অস্ত্র ও গুলি আমার কাছ থেকে নেন এসআই জামাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

“আমার তৈরি অস্ত্রগুলো কোনো ক্ষতি করে না। পুলিশ মামলার আলামত হিসেবে আমাকে দিয়ে এসব তৈরি করায়। প্রতিটি অস্ত্র আমি গুলিসহ পাঁচ হাজার টাকায় বিক্রি করি।”

এসআই জামাল হোসেন বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে রিজার্ভ অফিসারের দায়িত্বে রয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিনও কামরুলের দাবি নাকচ করে দিয়েছেন।

আনসার উদ্দিন বলেন, “কামরুল ধরা পড়ে আবোল-তাবোল বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলে ধারণা করছি।”

ভ্রাম্যমাণ আদালতে শুনানি শেষে কামরুলসহ আটককৃতদের থানায় দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম বলেন, “আটককৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। অভিযানে মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে এ বিষয়ে মামলা হবে না।”

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই বদরুল হাসান ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন ।

এমন অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আর ওয়ান জামাল হোসেন মুঠোফোনে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, আমি যতটুকু জানি যশোরে আটককৃত কামরুল র‌্যাবের সোর্স ছিলো। আর যে কথা উঠেছে তা উদ্দেশ্য প্রণোদিত। আমি তো ৬ মাস আগেই চলে এসেছি যশোর থেকে ।

এমন অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে যোগযোগ করলেও কেউ কোন মন্তব্য করতে রাজি হন নাই । তবে আর ওয়ানের বিষয়ে অনেক কর্মকর্তারাই বিব্রত বলে মন্তব্য করেছেন ।

আর ওয়ান জামালের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও টু ইন্সপেক্টর সাজ্জাদ রুমন বলেন, বিষয়টি আমাদের জানা নাই তবে এ বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আমি আলোচনা করবো ।

Previous Post

অপকর্মে আউট আজহারুল ॥ বন্দরের ওসি রফিকুল

Next Post

সিদ্ধিরগঞ্জে শিশু হত্যা

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
সিদ্ধিরগঞ্জে শিশু হত্যা

সিদ্ধিরগঞ্জে শিশু হত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য