• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে গ্যাস সঙ্কটে দায়ী চোরাই সংযোগ, বকেয়াও বিশাল !

Tuesday, 21 September 2021, 7:31 pm
না.গঞ্জে গ্যাস সঙ্কটে দায়ী চোরাই সংযোগ, বকেয়াও বিশাল !
44
SHARES
143
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে গ্যাস সংকট নিয়ে তোলপাড় সৃষ্টি হলেও সরকার এমন সংকট ‍উত্তরণে কাজ করে যাচ্ছে নানাভাবে । একই সাথে নারায়ণগঞ্জে প্রায় ৮শ  থেকে ৮ শত শিল্প প্রতিষ্টানের মধ্যে প্রায় দেড়শত ডাইং ও নিটিং প্রতিষ্ঠান রয়েছে যা পরিচালিত হয় গ্যাসের মাধ্যমে । পুরো জেলায় অসংখ্য চোরাই সংযোগ রয়েছে  যা প্রভাবশালী চক্র দ্বারা এমন পুকুর চুরি ই হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংকটের মূল কারণ।

এমন চাঞ্চল্যকর তথ্যের বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ঈমাম উদ্দিন শেখ নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, গ্যাস ক্রাইসিস তো আছেই । একই সাথে বকেয়া তো আছে ৭শ থেকে ৮শ কোটি টাকা । এই বকেয়ার জন্য তো আর গ্যাস সংকট না । গ্যাস সংকটে হলো চোরাই সংযোগের কারণে । এখন আমাদের ৩২শত মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে আর আমরা পাচ্ছি ২৭শত ঘনফুট । ৫শত মিলিয়ন ঘনফুট ক্রাইসিস রয়েছে । এই সংকট উত্তরণে সরকার ল্যান্ড বে  মহেশখালীতে টার্মিনাল করতেছে, সারাদেশেই গ্যাস কুপগুলির কাজ চলতেছে । সিলেটে কিছু গ্যাস পাইছে । ওই গ্যাসগুলি মেইন পাইপলাইনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে । সরকার এই সংকট উত্তরণে অসংখ্য কাজ হাতে নিয়েছে ।

আমরা এই গ্যাস চোরদের আইনের আওতায় আনার বহু চেষ্টা তো অব্যাহত রয়েছেই । এদের বিশাল শক্তি না থাকলে কি এরা এগুলি করতে পারে । তবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । চোরাই সংযোগ বন্ধ হলে সংকট কিছুটা হলেও লাগব হবে বলেও মন্তব্য করেন সরকারী এই শীর্ষ কর্মকর্তা ।

 

করোনার ধাক্কা কাটিয়ে না উঠতেই আরেক সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলোতে। দিনের বেশির ভাগ সময়ই থাকছে না গ্যাস। একই সঙ্গে গ্যাসের চাপ কম থাকায় বন্ধ থাকছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকারী ক্যাপটিভ পাওয়ারগুলো। এতে চরমভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারকাখানাগুলোতে।

এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন কারখানার মালিকরা। বিশেষ করে যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন করে কারখানা চালু করেছিলেন তারা যেন দিশেহারা হয়ে পড়েছেন।

বিভিন্ন শিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় বড় কারখানায় ডিপিডিসির বিদ্যুৎ ব্যবহার করা যায় না। কারণ ডিপিডিসি’র বিদ্যুতের ভোল্টেজ আপ-ডাউন হয়। এর কারণে অত্যাধুনিক মেশিনগুলো নষ্ট হয়ে যায়। তাই নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো চালু রাখার জন্য প্রায় ১০০টি ক্যাপটিভ পাওয়ার রয়েছে। যা গ্যাস সঙ্কটের কারণে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। ক্যাপটিভ পাওয়ারগুলো বন্ধ থাকায় চরম সঙ্কটে পড়ে যাচ্ছে পুরো পোশাক খাত।

শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি হলো শিল্পের প্রধান চালিকাশক্তি। গ্যাস না থাকলে উৎপাদন ব্যাহত হবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ভর্তুকি দিয়ে হলেও পোশাক শিল্প তৈরি পোশাক এলএনজির আমদানি বাড়াতে হবে। পোশাক ও সুতাসহ রপ্তানিমুখী অধিকাংশ শিল্পে গ্যাসের স্বল্পচাপজনিত সঙ্কট এখন প্রকট। এ সমস্যা দ্রুত সমাধান করতে হবে। নতুবা সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

ঢাকা ও এর আশপাশের অঞ্চলে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা বলেন, বর্তমানে তাদের দৈনিক গ্যাসের চাহিদা ১৯০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ পাচ্ছে সর্বোচ্চ ১৭০ কোটি ঘনফুট।

ফতুল্লার এমবি নীট ফ্যাশনের প্রোপ্রাইটর ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সঙ্কটের কারণে আমাদের টেক্সটাইল খাতে বিশেষ করে স্পিনিং মিল এবং ডাইং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক সময় মেশিনে মাল ওঠানোর পর যদি বিদ্যুৎ চলে যায় তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। এগুলো পুনরায় ওঠানোর সুযোগ থাকে না। এ কারণে আমাদের টানা বিদ্যুৎ সরবরাহ লাগে। আমরা ডিপিডিসির বিদ্যুৎ ব্যবহার করতে পারি না। বাধ্য হয়ে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বসাতে হয়। ক্যাপটিভ পাওয়ার থেকে উৎপাদিত বিদ্যুৎ ওঠ-নামা করে না। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলো চলে গ্যাসে। গ্যাস সঙ্কটের কারণে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

হাতেম বলেন, নারায়ণগঞ্জে কমপক্ষে শতাধিক ইন্ডাস্ট্রিজে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। গ্যাস কম থাকায় এগুলো প্রায় সবসময় বন্ধ থাকছে। এভাবে চলতে থাকলে চরম সঙ্কটে পড়ে যাবে শিল্প কারখানাগুলো।

শহরের টানবাজার এলাকার হাজী হাসেম স্পিনিং মিলের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর নির্বাহী পরিচালক এম সোলাইমান বলেন, গ্যাস সরবরাহ একেবারেই কম। আমাদের যে পরিমাণ গ্যাস দরকার সেটা পাই না। আমাদের এখান ১৫ পিএসআই চাপ দরকার আমরা পাচ্ছি ৫ থেকে ৬ পিএসআই। আমরা ক্ষতির মধ্যে আছি। যাদের বিদ্যুৎ আছে তারা কাজ করতে পারছে। আর যাদের বিদ্যুৎ নেই তাদের কাজকর্ম বন্ধ থাকে। সবাই সমস্যায় রয়েছে।

বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র নেতা বলেন, সব জায়গায় গ্যাসের সঙ্কট রয়েছে। নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে চার শতাধিক ডাইং রয়েছে। এর মধ্যে ৫০ থেকে ১০০ টনের ক্যাপাসিটি সম্পন্ন ডাইং কারখানা রয়েছে। ৫০ টনের ক্যাপাসিটি সম্পন্ন ডাইংয়ের সংখ্যা বেশি। বড় ডাইংসহ অন্যান্য ইন্ডাস্ট্রি নিজস্ব বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে (ক্যাপটিভ পাওয়ারে) চলে। নারায়ণগঞ্জে শতাধিক ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে। বর্তমানে শিল্প মালিকরা গ্যাস সঙ্কটের কারণে দিশেহারা।

তিনি আরও বলেন, গ্যাসের অভাবে পাওয়ার প্ল্যান্ট চালানো যাচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের এখান থেকে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা এখন জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সারাদিন এই সমস্যার সমাধান নিয়ে কাজ করতে হয়েছে। তবে তিতাস দুর্নীতিগ্রস্ত সংস্থা, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হাজার হাজার অবৈধ লাইন রয়েছে। এটা সবাই জানে। এসব অবৈধ গ্রাহকরা শিল্পপতিদের ধ্বংস করে দিয়েছে। শিল্প উদ্যোক্তারা অবৈধ গ্রাহকদের কারণেই ধ্বংসের সম্মুখীন হচ্ছে। এখন অবশ্য অনেক পরিবর্তন হয়ে আসছে। এই মাসের শেষের দিকে সমস্যা সমাধান হয়ে আসবে বলে আশা করছি।

এ বিষয়ে বিসিক শিল্পনগরী ফতুল্লার তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী আতিকুল ইসলাম বলেন, গ্যাসের দুই ধরনের গ্রাহক রয়েছে। একটি ধরন হলো কমার্শিয়াল গ্রাহক। এই লাইনে ছোট ও মাঝারি ধরনের শিল্প কারখানা চলে। দ্বিতীয় ধরনটি হলো ইন্ডাস্ট্রিয়াল লাইন। এই লাইনে বড় বড় শিল্পকারখানা বিশেষ করে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলো এই লাইনের গ্যাসে চলে। ফতুল্লা শিল্পাঞ্চলে ক্যাপটিভ গ্রাহকের সংখ্যা ৭৫। সাধারণ শিল্প গ্রাহক হচ্ছে ২৯২ জন। আবাসিক গ্রাহকের সংখ্যা ৪০ হাজারের বেশি। এখন কী রকমের ঘাটতি আছে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Previous Post

নারায়ণগঞ্জে ১৮ কনস্টেবল নিয়োগে জালিয়াতি !

Next Post

ক্যাশিয়ার নূরু প্রশ্নে নীরব প্রশাসন ! চলছে উল্টো হমকি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ক্যাশিয়ার নূরু প্রশ্নে নীরব প্রশাসন ! চলছে উল্টো হমকি

ক্যাশিয়ার নূরু প্রশ্নে নীরব প্রশাসন ! চলছে উল্টো হমকি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য