• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জ পিপির বাড়ীতে লংকাকান্ড ॥ সায়মা জামিন ও জামায়াতপুত্র ইয়ামিন কারগারে

Wednesday, 3 April 2019, 2:31 pm
না.গঞ্জ পিপির বাড়ীতে লংকাকান্ড ॥ সায়মা জামিন ও জামায়াতপুত্র ইয়ামিন কারগারে
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

নারায়ণগঞ্জ জেলা আদালতের শীর্ষ আইন কর্মকর্তা পিপি ওয়াজেদ আলী খোকনের ছেলে আকিব সাদতের ফ্লাটে নারী নিয়ে মদ্যপান ও ভাংচুরসহ লংকাকান্ডের ঘটনায় শহরের কুখ্যাত সুতা চোরদের গডফাদার নানা অপরাধের হোতা ফরিদপুরের আইজ্জা গাছির পুত্র এবং শিল্পপতির বাদশার ভাই  আবদুর রবের বখাটে কন্যা সায়মা (২০) কে জামিন দিয়েছে আদালত।

আরেক সূতা কারবারী শহরের খানপুরের পোলষ্টার ক্লাব ও মহসিন ক্লাবের কর্তা জামায়াত নেতা ও স্বাধীনতা যুদ্ধের কুক্ষাত রাজাকার পিচ কমিটির প্রধান প্রয়াত বাছেদ চেয়ারম্যানের নাতি জাহাঙ্গির কবির পোকনের পুত্র বখাটে পুত্র ইয়ামিন কবিরকে জামিন না মঞ্জুর করে ফের কারাগারে পাঠিয়েছে আদালত ।

বুধবার ৩ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম আিইনজীবীদের যুক্তিতর্ক শেষে আবদুর রবের বখাটে কন্যা সায়মা (২০) কে জামিন মঞ্জুর তরেন। অপরদিকে নানা প্রতারণার আশ্রয় নেয়ার কারণে জামায়াত নেতার পুত্র রাজাকার পিচ কমিটির প্রধান প্রয়াত বাছেদ চেয়ারম্যানের নাতি জাহাঙ্গির কবির পোকনের পুত্র বখাটে পুত্র ইয়ামিন কবিরকে জামিন না মঞ্জুর করেন ।

গ্রেফতারের পর থেকেই মাদকসেবী ইয়ামিন কবির নিজেকর পরিচয় গোপন করে তার বাবার নাম মনির হোসন খোকন বলে দাবী করে আসছিলো । একই সাথে তার নাম ইয়ামিন কবির হলেও কখনো আমিন কখনো ইয়ামিন বলে দাবী করে। তার দাদার নাম খানপুরের বাসেদ চেয়ারম্যান হলেও সে প্রথমে নিজেকে এলাকার বাড়াটিয়া বলে দাবী করে প্রতারনার আশ্রয় নেয় ।

মঙ্গলবার দুপুরে সদর থানার দারোগা সিহাব আহমেদ মদ্যপানকারী সায়মা ও ইয়ামিনকে আদালতে পাঠানোর পর আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূরুননাহার ইয়াসমিন কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বুধবার জামিন শুনানীর দিন ধার্য করেন । আদালতে জামিন শুনানী কালে অসংখ্য আইনজীবী ধনীর দুলাল দুলালীদের পক্ষে আদালতে যুক্তি উত্থাপন করলেও আদালত বুধবার জামিনের শুনানীর জন্য আদেশ দেয় ।

নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, আজ বুধবার জামিন শুনানী শেষে সায়মাকে জামিন ও ইয়ামিন করবরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত ।

ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনের পুত্র ও তার বন্ধু বান্ধবীসহ মদ্যপান করে লংকাকান্ড ঘটায় সোমবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শহরের বালুরমাঠ এলাকার নিজ বাসভবনে ।

পুলিশ ও আটককৃতদর ভাষ্যমতে জানা যায়, প্রায় প্রতিদিনের মতোই সোমবার মধ্যরাতে বান্দবী সায়মাকে নিয়ে কোকের সাথে বিদেশী মদ পান করার পর পিপি ওয়াজেদ আলী খোকনের চতুর্থ তলার ফ্ল্যাটে তুমুল হট্টগোলের শব্দ পেয়ে প্রথমে চাষাড়া বালুর মাঠ এলাকাবাসী ওয়াজেদ আলী খোকনকে অবহিত করে। এমন হট্টগোলের নেপথ্যে কি ঘটছে তা জানতে ওয়াজেদ আলী খোকন ব্যর্থ হয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দীর্ঘক্ষন চেষ্টার পর ফ্ল্যাটের ভিতর থেকে আকিব সাদত, বন্ধু ইয়ামিন ও তাদের বান্ধবী সায়মাকে উদ্ধার করলেও পিপি ওয়াজেদ আলী খোকন তার পুত্রকে নিয়ে খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগ নেতা ও নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুকসহ অনেকেই হাসপাতালে ছুটে আসেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. জাহাঙ্গির আলম মধ্যরাতে হাসপাতালের জরুরী বিভাগে এসে অপারেশন থিয়েটারে নিয়ে যান মদ্যপানে অসুস্থ্য আকিব সাদতকে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সারোয়ার হোসেন বলেন, আকিব সাদত তেমন কোন অসুস্থ্য নয় । তার হাতে সামান্য কাটা আছে। ধারণা করা হচ্ছে মদ পানের পর কোন গ্লাসের আঘাত হাত কেটেছে। কোন সেলাই করতে হয় নাই । সামান্য ড্রেসিং করে দেয়া হয়েছে।

এদিকে সদর থানার আটক করে নিয়ে আসার পর শহরের খানপুরের বাসিন্দা খানপুরের পোলষ্টার ক্লাব ও মহসিন ক্লাবের কর্তা জামায়াত নেতা ও স্বাধীনতা যুদ্ধের কুক্ষাত রাজাকার পিচ কমিটির প্রধান প্রয়াত বাছেদ চেয়ারম্যানের নাতি এবং জামায়াত নেতা জাহাঙ্গির কবির পোকনের পুত্র বখাটে পুত্র ইয়ামিন কবিরকে পুলিশকে হুমকি দিয়ে বলে ”নারায়ণগঞ্জের পুলিশ আমাদের কিছুই করতে পারবে না।” এ ছাড়াও অকথ্য ভাষায় পুলিশকে উদ্দেশ্য করে গালিগালাজের পর সদর থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে মদ্যপান করা ইয়ামিনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় ।

এ সময় ইয়ামিন নিজেকে অসুস্থ নয় বলে দাবী করলেও নারায়ণগঞ্জ জেনারেল হসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমনের কাছে মাদকসেবী  ইয়ামিন স্বীকার করে তারা দুই বন্ধু ও বান্ধবী সায়মাকে নিয়ে বিদেশী মদের সাথে কোক মিশিয়ে মদ্যপান করেছে । এবং চিকিৎসকের কাছে ওয়াস না করার জন্য অনুরোধ করে।

হাসপাতালে ইয়ামিন অপকপটেই জানায় তারা প্রায় প্রতিদিন ওয়াজেদ আলী খোকনের বাড়ীতে মদ্যপানের আসরে মিলিত হয়।

ছেলে ইয়ামিনের এমন খবর পেয়ে থানায় রাত ২টায় ছুটে আসেন বাবা খানপুরের কুক্ষাত রাজাকার পরিবারের সদস্যরা । ইয়ামিনের বাবা জামায়াত নোত পোকনসহ নিকটাত্মীয়রা পুত্রের এমন কান্ডে পুলিশের সামনেই ইয়ামিনকে মারধর করলেও পুলিশ তাকে থামিয়ে দেয়।

মধ্যরাতের মদের আসরে অন্যতম সদস্যা সায়মার আটকের খবর পেয়ে ছুটে আসে বাবা শহরের নানা অপকর্মের হোতা সূতা চোরদের গডফাদার ফরিদপুরের আইজ্জা গাছির পুত্র ও বিশিষ্ট সূতা ব্যবসায়ী বাদশার ছোট ভাই আবদুর রবসহ তার স্ত্রী। ঘটনাস্থলে থাকা পুলিশের কয়েকজন সদস্য জানান, মদ ও নারী কেলেংকারীর ঘটানয় পিপির বাড়িতে এমন লংকাকান্ড দেখে আমরা হতবাক। যে দৃশ্য আমরা দেখেছি তা ভাষায় প্রকাশ করাও যায় না।

ঘটনার বিষয়ে উপ পরিদর্শক সাব্বির খান বলেন, মধ্যরাতে পিপি ওয়াজেদ আলী খোকন আটককৃতদের ছাড়াতে এসেছিলেন। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দেয়ায় তিনি ফিরে গেছেন।

ঘটনার বিষয়ে পিপি ওয়াজে আলী খোকন সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, এ বিষয়ে আমি এখনো পুরোপুরি জানি না। এই মূহুর্তে মন্তব্য করতে পারছি না বলে মন্তব্য করেছিলেন ।

 

Previous Post

সিদ্ধিরগঞ্জে ভূয়া ডাক্তার নূরুলকে ১ বছরের কারাদন্ড, প্রতিষ্ঠান সিলগালা

Next Post

পাগলার মেরী এন্ডারসনের ২৮ জনের রিমান্ড ও জামিন না মঞ্জুর

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
পাগলার মেরী এন্ডারসনের ২৮ জনের রিমান্ড ও জামিন না মঞ্জুর

পাগলার মেরী এন্ডারসনের ২৮ জনের রিমান্ড ও জামিন না মঞ্জুর

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য