• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে গুলি ও মাদক উদ্ধার

Saturday, 2 November 2019, 8:17 pm
পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে গুলি ও মাদক উদ্ধার
68
SHARES
220
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এমএ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শওকত আজিজ রাসেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রাজধানীর অভিজাত ক্লাব ‘গুলশান ক্লাবে‘র সভাপতি ।

আর এই অস্ত্র ও মাদক মামলা থেকে ছেলে শওকত আজিজ রাসেল এবং নাতিসহ ডিবি পুলিশের হাতে আটক পুত্রবধূকে রক্ষা করতে এসপি অফিসে স্বপরিবারে এসে ধরণা দিয়েছিলেন দেশের প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ পারটেক্স এর কর্ণধার আবুল হাসেম নিজেই । যার কথায় ক্ষমতাসীন থাকাবস্থায় “বাঘে মহিষে এক ঘাটে পানি খেত”  সেই আবুল হাসেম স্বশরীরে উপস্থিত হয়ে আটককৃতদের ছাড়ানোর জন্য ।

এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

রোববার ২ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তার স্ত্রীসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যলায়ে অবস্থান করেন। তবে, মামলা থেকে ছেলেকে রক্ষার চেষ্টা ব্যর্থ হওয়াতে বিমর্ষ মুখে হাসেম ও তার স্ত্রী ফিরে যান। তবে, সাথে করে নিয়ে গেছেন নাতি ও পুত্রবধূকে।

জানা যায়, ১ নভেম্বর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পাম্পের কাছ থেকে গুলশান ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের ব্যক্তিগত গাড়ি থেকে বিদেশী মদ, বিয়ার ও গুলি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় রাসেলের ব্যক্তিগত গাড়ি চালক মো. সুমনকে (২৯) আটক করা হয় । জব্দ করা হয়েছে মাদকের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-৮৩৭৫) গাড়ি।

ঘনিষ্ঠ একঠি সূত্র থেকে  জানা যায়,  এসময় গাড়িতে শওকত আজিজ রাসেলের স্ত্রী ফারাহ রাসেল ও ছেলে আনাব আজিজও উপস্থিত ছিলেন। তাদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিলো । তবে, পারটেক্স গ্রুপের কর্ণধার আবুল হাসেম তার স্ত্রী একই গ্রুপের চেয়ারম্যান হাসেমের স্ত্রী সুলতানা হাসেমের হেফাজতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জলিল মাতুব্বর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। উভয় মামলাতেই গাড়ি চালক সুমনের পাশাপাশি পারটেক্স গ্রুপের কর্ণধার আবুল হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে আসামী করা হয়েছে।

জলিল মাতুব্বর জানান, শওকত আজিজ রাসেলের গাড়ি থেকে ২৮ রাউন্ড গুলি, ১ হাজার দুইশত পিস ইয়াবা, ২৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ, ৪৮ ক্যান বিদেশী বিয়ার, নগদ ২২ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়েছে । এ সময় গাড়ি চালক রাজধানীর বাটারা থানার নুরের চালা এলাকার জসিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সৈয়দের ছেলে মো. সুমনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এদিন রাত একটার দিকে তেজগাঁও থানার সাত রাস্তার মগবাজার ফ্লাইওভারে কাছে যানজট সৃষ্টি হয়। সেখানে এসপির গাড়ি চালক জুয়েল মিয়া হর্ণ দিলে সামনে থাকা উল্লেখিত গাড়ি থেকে একজন নেমে এসে গালাগাল করতে শুরু করে। পরে কনস্টেবল (গাড়ি চালক) গাড়ি থেকে নামলে পুলিশের লোক বুঝতে পেরে ওই ব্যক্তি তার গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার পিছু নিয়ে কনস্টেবল দেখেতে পান গাড়িটি নারায়ণগঞ্জের দিকে প্রবেশ করছে। তখন সে ফোনে বিষয়টি আমাকে জানালে সঙ্গীয় ফোর্সসহ সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে গাড়িটি আটক করে তল্লাশী চালিয়ে ওই মাদক দ্রব্য ও গুলি উদ্ধার করি ।

শনিবার ২ নভেম্বর বিকেলে এক সংবাদ সম্মেলনে এসপি হারুন অর রশীদ বলেন, শওকত আজিজ রাসেলের গাড়ি তল্লাশী করে ইয়াবা, পিস্তলের গুলি ও বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। তাকে আমরা ধরতে পারি নাই, সে পালিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা হয়েছে। তাকে ধরার জন্য গুলশান এলাকায় যাই ও ঢাকার একটি ক্লাবে যাই, তার বাসায় যাই কিন্তু তাকে পাওয়া যায়নি। আসামি রাসেলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Previous Post

কামাল প্রধানের প্রতারণার শিকার হয়ে আনিসসহ অনেকেই নিঃস্ব 

Next Post

রেলওয়ের থান কাপড় মার্কেটের ‘চাঁদাবাজি’ সংবাদ প্রসঙ্গে বদু’র বক্তব্য

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রেলওয়ের থান কাপড় মার্কেটের ‘চাঁদাবাজি’ সংবাদ প্রসঙ্গে বদু’র বক্তব্য

রেলওয়ের থান কাপড় মার্কেটের ‘চাঁদাবাজি’ সংবাদ প্রসঙ্গে বদু’র বক্তব্য

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য