• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লার উত্তপ্ত সস্তাপুরের হিমেল বাহিনীর বিরুদ্ধে এবার জিডি

Thursday, 15 October 2020, 10:25 pm
ফতুল্লার উত্তপ্ত সস্তাপুরের হিমেল বাহিনীর বিরুদ্ধে এবার জিডি
24
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেল সহ তার পরিবারের সদস্যাদের বিরুদ্ধে অভিযোগের পাল্লা দিন দিন ভারী হতে শুরু করেছে। হিমেল সহ তার পবিারের সদস্যদের বিরুদ্ধে একের পর এলাকাবাসী মানববন্ধন, কাফনের কাপড় পরে স্মারকলিপি, থানায় অভিযোগ এবং সবশেষ থানায় জিডিও করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর ফতুল্লা মডেল থানায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেল ও তার চাচা সহ পরিবারের লোকজনদের বিরুদ্ধে হুমকির অভিযোগে সস্তাপুর এলাকার শফি প্রধানের ছেলে মো: বাদল একটি সাধারণ ডায়েরী করেছেন।

যিনি এর আগে তার পরিবারের সদস্যদের নিয়ে গত ৪ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করে মানববন্ধন করেছিলেন।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন বাদলের বাবা ফতুল্লার সস্তাপুর এলাকার রিকশা গেরেজ মহাজন শফি প্রধান, মা ও ভাইয়েরা।

এবার তারাই শাহরিয়ার রেজা হিমেল ও তার চাচা সহ পরিবারের লোকজনদের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরীতে ১ম বিবাদী করা হয়েছে হিমেলের চাচা মজিবর রহমানকে। অন্য বিবাদীরা হলেন আনোয়ার হোসেন, রাজ্জাক, হিমেল ও মিথিলা আক্তার সহ অজ্ঞাত আরও তিন থেকে চারজন।

জিডিতে বাদল উল্লেখ করেন, সস্তাপুর এলাকার কমর আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে তার একটি অটোরিক্সার গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজের রাস্তাকে কেন্দ্র করে ১ থেকে ৪ জন বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীরা ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তাকে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে। যে ঘটনার প্রেক্ষিতে বাদল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার কারণে বাদীগণ ক্ষিপ্ত হয়ে বাদলের জান মালের ক্ষতিসাধনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মামলা উঠিয়ে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। সেই সাথে বাদী মিথিলাকে দিয়ে নারী ও শিশু নির্যাতম দমন আদালতে একটি মামলা দায়ের করেছে আমার বিরুদ্ধে। ফলে বিবাদীরা যে কোনো বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে।

এর আগে গত ৪ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাদলের বাবা শফি প্রধান বলেছিলেন, সস্তাপুর এলাকায় আমার গ্যারেজের সামনে রাস্তায় এক চালক রিকশা রেখে গ্যারেজে আসে। এসময় ছাত্রলীগ নেতা হিমেলের চাচা মজিবুর ও তার বাহিনীর লোকজন যেতে সমস্যা হওয়ায় আমার তিনটি সন্তানের সামনে আমাকে এলোপাথারি মারধর করে। এতে আমার ছেলেরা আমাকে রক্ষা করার চেষ্টা করেন। তখন মজিবুর তার লোকজন দিয়ে আমার তিন ছেলেকে গলায় ছুরি ধরে রাখে। ওই সময় পার্শ্ববর্তী সজল সহ কয়েকজন এগিয়ে এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধারের চেষ্টা করে। এতে সজলসহ কয়েকজনকে এলোপাথারী মারধর করে। এক পর্যায়ে সজলের একটি আঙ্গুলে কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে এবং আরো একজনকে কুপিয়ে তারা চলে যায়।

এঘটনায় আমার ছেলে বাদল বাদী হয়ে ফতুল্লা থানায় হিমেলের চাচা জুয়েল তার তাদের বাহিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি প্রত্যাহার করে নিতে হিমেল তার চাচা মজিবুর, জুয়েল নানা ভাবে হুমকি দিতে থাকে।

এক পর্যায়ে মজিবুর তার সহযোগি আনোয়ারকে দিয়ে কয়েকজনকে আমার গ্যারেজে পাঠায়। তারা এসেই আবারো মারধর করে হুমকি দিয়ে যায়। মামলা না উঠালে একাধীক মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করবে। বিষয়টি ফতুল্লা মডেল থানার ওসি আসলামকে জানাই। এতে হিমেল ক্ষিপ্ত হয়ে তাদের কর্মচারীকে দিয়ে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা থানায় আমার ছেলে বাদলসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মারধরের মামলা করেছেন।

তিনি আরো বলেন, তারপরও আমার ছেলে বাদল মামলা প্রত্যাহার করেনি। এরপর বিষয়টি নিয়ে এলাকায় মিমাংসার প্রস্তাব দেয় তারা। আমি বলেছি আমার মিমাংসা প্রয়োজন নেই তারা শুধু দুঃখ প্রকাশ করুক এতেই মামলা তুলে নিবো। কিন্তু তারা দুঃখ প্রকাশ না করে উল্টো এক নারী দিয়ে আমার ছেলে বাদলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। আমরা হতদরিদ্র আমার ক্ষমতা নেই এই মামলা চালানোর। আমি তাদের কাছে ক্ষমা চাই আমি বিচার চাইনা। আমার ছেলেরা ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালায়। আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই।

তিনি আরো বলেন, হিমেলের শেল্টারে তার চাচা মজিবুর ও জুয়েল এলাকায় সাধারন মানুষদের অনেক অত্যাচার করেন। সস্তাপুরে অনেক পরিবারকে বাসা থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়েছে। সাইনবোর্ড লাগিয়ে বাড়ি ঘর দখল করেছে। তারা অনেক প্রভাবশালী তাদের সঙ্গে আমাদের কোন তুলনা হয়না। আমরা খেটে খাওয়া দরিদ্র মানুষ। তাদের আক্রোশ থেকে রক্ষা পেতেই জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।

এদিকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা দিতে না পারলে বাড়ি দখলের হুমকি এবং দুইটির একটিও দিতে না চাইলে মাথায় অস্ত্র ঠেকিয়ে জীবনের তরে শেষ করে দিবে এবং লাশ নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগ এনে হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শহারিয়ার রেজা হিমেল, তাঁর বাবা ও দুই চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

১৪ অক্টোবর বুধবার ফতুল্লা থানায় ওই অভিযোগে ফতুল্লা অভিযোগ দায়ের করেন ফতুল্লা ইউনিয়নের সস্তাপুর মধ্যপাড়া এলাকার ভুক্তভোগী মো. নজরুল ইসলাম।

এদিকে দুপুরে ফতুল্লার সস্তাপুরে ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে ফতুল্লা থানায় লিখিত আকারে অভিযোগ দিতে বলেন।

অভিযোগপত্রে ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেল, বাবা মো. শাহজালাল, দুই চাচা মজিবর ও জুয়েল সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অন্যরা হলেন শাহজাহান, আনোয়ার হোসেন, ফারুক আহাম্মদ, মো. হারুন, রুহুল আমিন, খোরশেদ আলম খুশু, আ. রাজ্জাক, মো. গালিব হোসেন, জহিরুল ইসলাম জহু, মো. জাকির, কুদ্দুস মিয়া, মো. রাজু, মো. রানা।

অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘সকল বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় আমার বিভিন্ন ক্ষতি করার পায়তারা করে আসছে। বিবাদীরা আমার সম্পত্তি জোর পূর্বক দখল করে আমার জান মালের ক্ষতি করবে বলে বহুবার হুমকি ধামকি দিয়ে এসেছে। বিবাদী মো. শাহজালালের উষ্কানিতে সকল বিবাদীরা গত ৭ অক্টোবর অনুমান সন্ধায় অনুমান সাড়ে ৬ টায় দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্র সমেত সুসজ্জিত হয়ে আমার বাসায় অনধিকার প্রবেশ করে। আমি তাদের এমন আচরণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পরি।’

‘এসময় বিবাদী শাহরিয়ার রেজা হিমেল আমার নিকট হতে ৫০ লাখ টাকা দাবি করে অন্যথায় আমার বাড়ি ছেড়ে দিতে বলে। আমি তাঁদের কথায় দ্বিমত করলে তাঁরা সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথারী কিল ঘুষি লাথি মারতে মারতে শাহরিয়ার রেজা হিমেল আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় যে আমি যদি তাঁদের কথা মেনে না নেই তাহলে আমাকে জীবনের তরে শেষ করে দিবে এবং আমার লাশ নিশ্চিহ্ন করে দিবে। এমতাবস্থায় যে কোনো সময় বিবাদীরা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটাতে পারে বলে আমি আশঙ্কা করছি।’

এর আগে গত ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে একই অভিযোগে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং পরবর্তিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তিনি।

এছাড়া গত বছরের শেষের দিকে রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় বাবা ছেলে সহ অনন্ত ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা সস্তাপুর এলাকার মজিবর ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা হিমেলের অনুগামী বলে জানা গেছে। ঘটনার পর হিমেল সেখানে উপস্থিত হয়ে জাকির নামের একজনকে গুলি করে দেওয়ার প্রকাশ্য হুমকি দেন। সেই সঙ্গে জাকির ও তার লোকজনদের ধরে আনার জন্য অনুগামীদের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগে ৪ অক্টোবর তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছিলো তিন সন্তান নিয়ে এক দম্পতি। রিকশা গ্যারেজ মাহজন শফি প্রধান, তার স্ত্রী মেহেরুন নেছা ও তিন ছেলে সন্তান কে নিয়ে ওই মানববন্ধন করেন এর পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকেই তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ আসছে।

মানববন্ধনে শফি প্রধান বলেছিলেন, ‘সস্তাপুর এলাকায় আমার গ্যারেজের সামনে রাস্তায় এক চালক রিকশা রেখে গ্যারেজে আসে। এসময় ছাত্রলীগ নেতা হিমেলের চাচা মজিবুর ও তার বাহিনীর লোকজন যেতে সমস্যা হওয়ায় আমার তিনটি সন্তানের সামনে আমাকে এলোপাথারি মারধর করে। এতে আমার ছেলেরা আমাকে রক্ষা করার চেষ্টা করেন। তখন মজিবুর তার লোকজন দিয়ে আমার তিন ছেলেকে গলায় ছুরি ধরে রাখে। ওই সময় পার্শ্ববর্তী সজল সহ কয়েকজন এগিয়ে এসে আমাকে তাদের কাছ থেকে উদ্ধারের চেষ্টা করে। এতে সজলসহ কয়েকজনকে এলোপাথারী মারধর করে। এক পর্যায়ে সজলের একটি আঙ্গুলে কোপ দিয়ে বিচ্ছিন্ন করে ফেলে এবং আরো একজনকে কুপিয়ে তাঁরা চলে যায়।’

‘এঘটনায় আমার ছেলে বাদল বাদী হয়ে ফতুল্লা থানায় হিমেলের চাচা মজিবুল ও তাঁদের বাহিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলাটি প্রত্যাহার করে নিতে হিমেল তার চাচা মজিবুর ও জুয়েল নানা ভাবে হুমকি দিতে থাকে।’

তিনি বলেন, ‘এক পর্যায়ে মজিবুর তার সহযোগি আনোয়ারকে দিয়ে কয়েকজনকে আমার গ্যারেজে পাঠায়। তারা এসেই আবারো মারধর করে হুমকি দিয়ে যায়। মামলা না উঠালে একাধীক মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করবে। বিষয়টি ফতুল্লা মডেল থানার ওসি আসলামকে জানাই। এতে হিমেল ক্ষিপ্ত হয়ে তাদের কর্মচারীকে দিয়ে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা থানায় আমার ছেলে বাদলসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মারধরের মামলা করেছেন।’

‘তার পরও আমার ছেলে বাদল মামলা প্রত্যাহার করেনি। এরপর বিষয়টি নিয়ে এলাকায় মিমাংসার প্রস্তাব দেয় তারা। আমি বলেছি আমার মিমাংসা প্রয়োজন নেই তারা শুধু দুঃখ প্রকাশ করুক এতেই মামলা তুলে নিবো।’

‘কিন্তু তারা দুঃখ প্রকাশ না করে উল্টো এক নারী দিয়ে আমার ছেলে বাদলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। আমরা হতদরিদ্র আমার ক্ষমতা নেই এই মামলা চালানোর। আমি তাদের কাছে ক্ষমা চাই আমি বিচার চাই না। আমার ছেলেরা ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালায়। আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই।’

তিনি আরো বলেন, ‘হিমেলের শেল্টারে তার চাচা মজিবুর ও জুয়েল এলাকায় সাধারন মানুষদের অনেক অত্যাচার করেন। সস্তাপুরে অনেক পরিবারকে বাসা থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়েছে। সাইনবোর্ড লাগিয়ে বাড়ি ঘর দখল করেছে। তারা অনেক প্রভাবশালী তাদের সঙ্গে আমাদের কোন তুলনা হয় না। আমরা খেটে খাওয়া দরিদ্র মানুষ। তাদের আক্রোশ থেকে রক্ষা পেতেই জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি।’

প্রসঙ্গত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে শিবু জালকুড়ি পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে বড় বড় বিলবোর্ড আর সাইনবোর্ডে ঝুলছে একজনের ছবি। বিশাল আকৃতির ছবির সঙ্গে আছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও ছবি। বিশাল আকৃতির ওই নেতার নাম শাহরিয়ার রেজা হিমেল। করেন ছাত্রলীগের রাজনীতি। সে কারণেই সড়কের পাশের বিলবোর্ড আর অনেক বহুতল ভবনের ছাদেও শোভা পাচ্ছে সেই ব্যানার।

স্থানীয়রা জানান, বড় বড় বিলবোর্ডেই না বরং এলাকাতেই বেশ দাপটশালী এ হিমেল। রয়েছে বিশাল কর্মী বাহিনী। ধরাকে সরা জ্ঞান করেন তিনি। এলাকার সব কিছুই এখন তার নিয়ন্ত্রনে। ইশারার বাইরে হয় না কিছুই। আর এতে সব সময়ে তিনি ব্যবহার করেন একজন প্রভাবশালী এমপি পুত্রের নাম। এলাকার লোকজনও জানে ওই এমপি পুত্র তার বন্ধু। সে কারণে ভয়ে তটস্থ থাকে সকলে।

ছাত্রলীগের জেলা কমিটির সহ সভাপতি হলেও সাংগঠনিক কার্যক্রমকে কেয়ার করেন না তিনি। সেটার প্রমাণ মিলে ব্যানার ফেস্টুন আর বিলবোর্ডে। সেখানের কোথাও নেই ছাত্রলীগ নেতাদের ছবি। সভাপতি কিংবা সেক্রেটারী কারো ছবিই ঠাঁই পায়নি সেখানে।

ফতুল্লার সস্তাপুর, শিবু মার্কেট, কোতোয়ালেরবাগ সহ আশপাশ এলাকা মূলত হিমেলের নিয়ন্ত্রনে। সেখানে পান থেকে চুন খসলেও হিমেলকে অবহিত করতে হয়। এলাকাতে সবাই এক নামেই চিনে ‘হিমেল ভাই’।

গত বছরের শেষের দিকে রাস্তায় বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ করায় বাবা ছেলে সহ অনন্ত ৫ জনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা সস্তাপুর এলাকার মজিবর ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা হিমেলের অনুগামী বলে জানা গেছে। ঘটনার পর হিমেল সেখানে উপস্থিত হয়ে জাকির নামের একজনকে গুলি করে দেওয়ার প্রকাশ্য হুমকি দেন। সেই সঙ্গে জাকির ও তার লোকজনদের ধরে আনার জন্য অনুগামীদের নির্দেশ দেন।

Previous Post

সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের মানববন্ধন

Next Post

ছাত্রলীগ নেতার পর এবার জাল স্ট্যাম্পসহ অমিত গ্রেপ্তার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ছাত্রলীগ নেতার পর এবার জাল স্ট্যাম্পসহ অমিত গ্রেপ্তার

ছাত্রলীগ নেতার পর এবার জাল স্ট্যাম্পসহ অমিত গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য