• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় রূপায়নের ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নারীর লাশ উদ্ধার

Monday, 9 December 2019, 10:58 pm
ফতুল্লায় রূপায়নের ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নারীর লাশ উদ্ধার
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

ভূইগর রূপায়নের একটি আবাসিক ফ্ল্যাট থেকে রেবেকা নির্মানি চাপা ওরফে বান্দেরা নামে শ্রীলংকান নাগরিক এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ  সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকায় অবস্থিত রূপায়ন টাউনের ১১ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই শ্রীলংকান নারী সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে অবস্থিত কুনতুং এ্যাপারেলস নামে একটি বিদেশী বায়িং হাউজে সাত বছর যাবত মারচেন্ডাইজার পদে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন।

রূপায়ন টাউনের বাসিন্দারাসহ স্থানীয় এলাকাবাসী জানান, রূপায়ন টাউনের ৭ তলা এই ভবনটি দীর্ঘদিন আগে ভারতীয় একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য কিনে নেয়। ২৮টি ফ্ল্যাটের সবগুলোতেই ভারতীয় এবং শ্রীলংকান নাগরিকরা বসবাস করেন। এছাড়া ভবনটি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় বিনা অনুমতিতে বহিরাগত কারো প্রবেশের কোন সুযোগ নেই। ভবন বাসিন্দারা প্রতিদিন ভোরে নিজ নিজ কর্মস্থলে চলে যান এবং বিকেলে ফিরে আসেন। ভবনের বাইরের অন্য কারো সাথেই তারা মেলামেলা করেন না। নিজেদের মেতাই চরাফেরা করেন তারা।

২৮ বছর বয়সী শ্রীলংকান অবিবাহিতা নাগরিক রেবেকা নির্মানি চাপা ওরফে বান্দেরা চার বছর যাবত ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তার ফুফু কুমুদিনি বান্দেরার সাথে বসবাস করে আসছেন। রুজি নামে একজন গৃহপরিচারিকা তাদের ফ্ল্যাটে কাজ করেন। সোমবার সকাল এগারোটায় তিনি কাজ করতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে রূপায়ন গ্রুপের কর্মকর্তাদের জানালে ফতুল্লা থানা পুলিশ দরজা ভেঙ্গে রেবেকার লাশ উদ্ধার করে।

এসময় তার দেহ সিলিং ফ্যানের সাথে দুইটি ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে রেবেকার মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায়। ঘটনার পর পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারি কমিশনার রুবানা আক্তার, ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

রূপায়ন টাউনের কয়েকজন বাসিন্দা বলেন, এতো বিস্তর নিরাপত্তার মধ্যে ও যদি এইভাবে কোন বিদেশী নাগরিকের মৃত্যু হয় তাহলে অন্যান্য বিদেশী নাগরিকরা নিরাপত্তা নিয়ে শংকিত হয়ে পড়বেন। এর ফলে বিদেশীরা আমাদের দেশে বিনিয়োগের আস্থা হারিয়ে ফেলবে। এতে করে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।

বেবেকার মোবাইল ফোন উদ্ধার এবং ছেলে বন্ধুদের সাথে প্রেমের প্রস্তাব সংক্রান্ত ম্যাসেজ আদান প্রদানের সত্যতা স্বীকার করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মরদেহের সুরতহাল পর্যবেক্ষণ ও আলামত দেখে প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফতুল্লার ভূঁইগড়ে অবস্থিত রূপায়ন গ্রুপের আবাস প্রকল্প এই রূপায়ন টাউনে ২৮টি ভবনে ৭শ’ ৮৪টি ফ্ল্যাটে প্রায় তিন হাজার মানুষ বসবাস করেন। এর মধ্যে তিনশ’ জন হচ্ছেন বিদেশী নাগরিক। তারা নিজ কর্মস্থলের ক্রয়কৃত ভবনে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাপনায় রয়েছেন।

Previous Post

মায়েরাই সবচেয়ে বেশি কষ্ট করে : না.গঞ্জ ডিসি

Next Post

ফতুল্লায় দলবেঁধে ধর্ষণ, চার লম্পট গ্রেফতার

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
ফতুল্লায় দলবেঁধে ধর্ষণ, চার লম্পট গ্রেফতার

ফতুল্লায় দলবেঁধে ধর্ষণ, চার লম্পট গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য