• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

Thursday, 13 February 2020, 12:31 am
ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত
93
SHARES
299
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্রতার প্রতীক যখন ফুল, তখন ভালোবাসা হোক আর বসন্ত, অবলীলায় সেখানে থাকবে ফুলের ছোঁয়া এটাই তো স্বাভাবিক। ফুল এখন আর সৌখিনতা নয়, নয় শুধুই রমণীর অলঙ্কার। ফুল এখন মাধুর্য, বিশ্বাস আর প্রতিশ্রুতির প্রকাশ। যার নাম শুনলেই আনন্দে নেচে উঠে মন, নির্মল হয় হৃদয়।

প্রেমিক যুগলদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহারও যেন ফুল। নানা রঙের ফুলের আবির আর মোহ মোহ গন্ধ কেড়ে নেয় বিষাদ, ভালোবাসার প্লাবনে ভাসিয়ে দেয় মন। তাই ভালোবাসা দিবসের মূল অনুষঙ্গ ফুল নিয়ে ব্যস্ততার শেষ নেয় ফুল বিক্রেতাদের।

নারায়ণগঞ্জের অসংখ্য  ফুলের দোকান – বাজারে ঘুরে দেখা গেছে পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন ডে আর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ততায় কথা বলার সময়টুকুও নেই তাদের। ক্রেতাদের মন রাঙাতে পাইকার আর ফুল চাষীদেরকে উজ্জল রঙের তাজা ফুলের অর্ডার দিতে ব্যস্ত তারা। শুধু ফুল নয় সঙ্গে ভিন্ন সাইজের ও নানা রঙের ঝুড়ি, সোলা, র‌্যাপিং কাগজ, সিরামিক বাটি ইত্যাদিও সংগ্রহ করছেন বিক্রেতারা।

দিবসগুলোকে সামনে রেখে এরই মধ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে নিতাইওগঞ্জ মোড় পর্যন্ত কমপক্ষে ২০টি পয়েন্টে ফুল বিক্রির প্রস্তুতি নিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে প্রেমিক যুগলদের ভিড় এই শহরেই বেশি জমছে।

এখানকার ফুলের দোকানগুলো ঘুরে দেখা গেছে, ভিন্ন রঙের দেশি-বিদেশি গোলাপ ১০-২০ টাকা পিস, অর্কিড ফুল ২০০ টাকা, রজনীগন্ধা ১০-১৫ টাকা, বেলি ১০-১৫ টাকা, গন্ধরাজ ২০ টাকা, গ্লারিডিলাক্স ১০-৩০ টাকা, গাঁদার মালা ১০-৫০ টাকা এবং জারবেরা ও গাঁজরার মালা ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া মেয়েদের মাথায় পরার জন্য ফুলের রিংও বিক্রি হচ্ছে প্রায় প্রতিটি দোকানেই। ৫০-১০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি রিং। তৈরি হচ্ছে গলার মালাও। বিক্রেতারা জানান বসন্ত ও ভালোবাসার দিনে তরুণীরা ফুলের তৈরি অলঙ্কারই বেশি পছন্দ করেন। আর তাই সারা বছর তারাও এই দিবসগুলোর অপেক্ষায় থাকেন।

বসন্তে মেয়েরা ফুলের রিং মাথায় পরে ঘুরে বেড়ায়। তাই দোকানগুলোতে কয়েক প্রকার ফুলের রিং তৈরি হচ্ছে। দোকানগুলোতে মালাও তৈরি করতে দেখা গেছে। মূলত অনেকে গয়না হিসেবে ফুলকে বেছে নেয়। কানে দুল, গলায় মালা, মাথায় প্রিন্সেস ব্যান্ড বা হাতে মালা পেঁচিয়ে নেয় তারা। চুলের একপাশে ক্লিপ দিয়ে তাজা ফুলও গুঁজে।

শহরের গ্রিন্ডলেস ব্যাংকের মোড়ের ফুল ব্যবসায়ীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভালোবাসার দিনে লাল গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু এতো পরিমাণ গোলাপ সংগ্রহ করতে বেশ ঝামেলা পোহাতে হয়।

ফুল ব্যবসায়ীরা  বলেন, বসন্তের প্রথম দিনে গাদা ও হলুদ রঙের ফুলগুলোর বেশি চাহিদা থাকে। মালা, মাথার রিং ও ফুলের গহনাও প্রচুর বিক্রি হয়। আর ২১ ফেব্রুয়ারির জন্য ফুলের ডালা তৈরিতে ফুলের বেশ চাহিদা বাড়ে।

তারা আরো জানান, এসব বিশেষ দিবসে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য ফুল চাষীদের কাছে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। সারা বছর ব্যবসা করলেও ফেব্রুয়ারি মাসটাই ফুল বিক্রেতাদের জন্য সিসন টাইম, সারা বছর তারা এই দিনগুলোর অপেক্ষায় থাকেন।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমিকার জন্য ফুল কিনতে এসেছেন রাহাত। উপহার হিসেবে ফুলকেই বেছে নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, লাল গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। তাই মনের মানুষকে এটা দেয়া এক রকম বাধ্যতামূলক বললেই চলে। তাই এক ডজন ফুল নিচ্ছি, সঙ্গে অন্য উপহার তো অবশ্যই দেবো।

পহেলা ফাল্গুন উদযাপন করতে মেয়ে মহুয়াকে নিয়ে আসেন রুপা শাহরিয়ার। মেয়ের এবং নিজের জন্য ফুলের দোকান থেকে মাথার রিং ও গাদা ফুলের মালা কিনছিলেন তিনি। নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর সঙ্গে আলাপকালে রুপা বলেন, ওর বাবা অফিসের কাজে ব্যস্ত। প্রতিবারই এই দিনে আমাদের নিয়ে বের হন, কিন্তু এবার পারেননি। তাই মেয়েকে নিয়ে আমিই বেরিয়েছি। স্বর্ণের গহনা তো সব সময়ই পড়া হয়, তাই বসন্তের দিনে ফুলের অলঙ্কারই পড়ি।

Previous Post

চাষাড়ার মদের বার ‘ব্লু পিয়ার’ বন্ধ করলো প্রশাসন

Next Post

ফতুল্লা থানায় পুলিশকে মারধর ! ফাতেমা মনির আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
ফতুল্লা থানায় পুলিশকে মারধর !  ফাতেমা মনির আটক

ফতুল্লা থানায় পুলিশকে মারধর ! ফাতেমা মনির আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য