• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ব্যাংক কর্মকর্তাকে নিরাময় কেন্দ্রে নির্যাতন : গ্রেফতার ১

Monday, 7 December 2020, 12:28 am
ব্যাংক কর্মকর্তাকে নিরাময় কেন্দ্রে নির্যাতন : গ্রেফতার ১
13
SHARES
42
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর চুক্তিতে ব্যাংক কর্মকর্তা স্বামীকে সড়ক থেকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে একটি মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে মাথা ন্যাড়া করে রাতভর নির্যাতন করার অভিযোগ উঠেছে।

৯৯৯ নম্বরে ফোন পেয়ে রোববার ভোরে ফতুল্লা মডেল থানা পুলিশ ওই ব্যাংক কর্মকর্তাকে মাথা ন্যাড়া ও হাত-পা বাঁধা অবস্থায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খেজুরতলা এলাকায় অবস্থিত দীপ্তি নামক মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে।

এ সময় দীপ্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মো. শফিউল আজম খোকনকে আটক করেছে পুলিশ।

মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার হওয়া ব্যাংক কর্মকর্তা শাহাদাৎ হোসেন ফতুল্লার বক্তবলী ইউনিয়নের লক্ষীনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

তিনি অগ্রণী ব্যাংক নারায়ণগঞ্জ টানবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী রওশন আরা সাউথইস্ট ব্যাংক হেড অফিসের এক্সিকিউটিভ অফিসার। তারা স্বামী-স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে শহরের ডন চেম্বার এলাকায় আলোর বাড়ির ৫ম তলায় ভাড়া থাকেন।

ব্যাংক কর্মকর্তা শাহাদাৎ তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি নয়। তার অভিযোগ, আমি মাদকাসক্ত নই, কিন্তু মাদক নিরাময় কেন্দ্রের লোকজন কেন আমাকে সড়ক থেকে মাইক্রোতে উঠিয়ে অপহরণ করে বেধড়ক মারধর করে আমার মাথা ন্যাড়া করে দেবে। আমি মাদক নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে বিচার চাই।

শাহাদাৎ হোসেন গণমাধ্যম কে জানান, মাইক্রোতে উঠিয়ে কয়েকজন একসঙ্গে অনেক চড়-থাপ্পড় মারে। এরপর চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় দীপ্তি মাদক নিরাময় কেন্দ্রে। সেখানে প্রথমে আমার মাথা ন্যাড়া করে। এরপর আমার সম্পদ ও ব্যাংকে কত টাকা আছে জানতে চায়। তাদের প্রশ্নের উত্তর দিতে দেরি হওয়ায় লাঠি দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটায়। একপর্যায়ে আমার হাত ও পা বেঁধে মারধর করে। রাতভর এভাবে নির্যাতন চালায়।

এ বিষয়ে জানতে দীপ্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউকে পাওয়া যায়নি।

শাহাদাতের পরিবারের পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এ ঘটনার আড়ালে তার স্ত্রী রওশন আরার হাত রয়েছে। তিনি মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের সঙ্গে চুক্তি করে শাহাদাতকে হত্যা করার পরিকল্পনা করেছেন। তদন্ত করলে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।

তবে রওশন আরা শাহাদাতের পরিবারের অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বলেন, শাহাদাতের সঙ্গে সাড়ে ৩ বছর আগে প্রেম করে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের পরপর দুটি পুত্র সন্তান হয়। এরপর জানতে পারি শাহাদাৎ আমাকে বিয়ে করার আগে রত্না নামে এক হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করেন। তাকে নির্যাতন করায় সে শাহাদাতকে বিচ্ছেদ করে অস্ট্রেলিয়া চলে যায়। সম্প্রতি তার মা ও বোনদের কথায় আমাকেও নানাভাবে নির্যাতন করতে থাকে। মন চাইলে আমাকে বাজার করে দিত আবার অনেক সময় তার মা-বোনদের সঙ্গে গিয়ে থাকত। আমার ও শিশু সন্তানদের খোঁজখবর নিত না। আমার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলত না। আমি ইচ্ছে করলে আইনের দ্বারস্থ হতে পারতাম কিন্তু স্বামীর সংসার করব বলে সব নির্যাতন সহ্য করেছি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, মাদক নিরাময় কেন্দ্রের পরিচালককে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এখনও ব্যাংক কর্মকর্তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Previous Post

সোনারগাঁয়ে প্রেমিকার মৃত্যুতে প্রেমিকের আত্মহত্যা

Next Post

ত্বকী হত্যার ৯৩ মাস : মঙ্গলবার আলোক প্রজ্বালন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ত্বকী হত্যার ৯৩ মাস : মঙ্গলবার আলোক প্রজ্বালন

ত্বকী হত্যার ৯৩ মাস : মঙ্গলবার আলোক প্রজ্বালন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য