ভূতের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ষ্টাফ রিপোর্টার :

ভূতের বাড়িতে মোবাইল কোর্ট ! এমন খবর শহরে প্রচার হলে অনেকেই মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয় । এমন চাঞ্চল্যের ঘটনায় খোজ নিয়ে জানা যায়, শহরের অভিজাত রেষ্টুরেন্ট হিসেবে পরিচিত ভূতের বাড়িতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

অপরিচ্ছন্ন পরিবেশ, শত শত তেলাপোকার রাজত্ব রান্নাঘর জুড়ে। দুদিন আগের তেলেই তৈরী হচ্ছে মজাদার কড়কড়ে চিকেন ফ্রাই। তাতে কী ! আপনি তো আর খাওয়ার সময় দেখছেন না যে কি খাচ্ছেন !

এমন ঘটনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুতের বাড়ী রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

বুধবার (৩০ জানুয়ারী) শহরের চাষাঢ়া বালুরমাঠস্থ ভুতের বাড়ি রেষ্টুরেন্টে অভিযানে গিয়ে দেখতে পায় রান্নাঘর খুবই অস্বাস্থ্যকর। খাবার সংরক্ষণের প্রক্রিয়াও বেশ অপরিচ্ছন্ন। ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রেখে দিয়েছে। নিচে খাবার ঢেকে রাখা হয়েছে ময়লা কাপড় দিয়ে।

তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই কারণে টিচাগাংরোড এ অবস্থিত চৌরঙ্গী রেস্তোরাকে মোট ২৫ হাজার টাকা ও লাইসেন্সবিহীন ব্যবসায় কার্যক্রম পরিচালনা করায় শাপলা গেস্ট হাউস ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম, কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর মো.শাহজাহান ও আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ।

 

Related Posts

Next Post

Discussion about this post