• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রাতেই নারায়ণগঞ্জের বাড়ি ফিরছেন রায়হান কবীর

Saturday, 22 August 2020, 1:04 am
রাতেই নারায়ণগঞ্জের বাড়ি ফিরছেন রায়হান কবীর
28
SHARES
91
VIEWS
Share on FacebookShare on Twitter

রাতেই দেশে ফিরছেন মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের নাগরিক রায়হান কবীর। স্থানীয় সময় রাত ১১ টায় মালয়েশিয়া পুলিশ তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়। বাংলাদেশ সময় রাত ১২.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার পৌঁছানোর কথা।

এর আগে মালয়েশিয়ার গণমাধ্যমকে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ জানিয়েছেন রায়হানকে শুক্রবার রাত ৯ টায় বিমানবন্দরে নেওয়া হবে।

রায়হানের আইনজীবি সুমিতা শান্তিনি কিষনা গণমাধ্যমকে জানিয়েছিলেন, শুক্রবার রাতে পুত্রজায়া ইমিগ্রেশন অফিস থেকে রায়হানকে সরাসরি বিমানবন্দরে নেওয়া হবে। এর আগে রায়হানের করোনা পরীক্ষা করা হয়। সেখানে তার নেগেটিভ রিপোর্ট আসে। এরপর বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় বিমানের টিকেট করা হয়। বিমানবন্দরে পাঠানোর আগে রায়হানের জিনিসপত্র ব্যাগ সেখানে আনা হয়।

এমন খবরের পর ছেলের গ্রেফতারের খবর শুনে দিন-রাত কেঁদেছেন রাশিদা বেগম। এবারও কাঁদলেন। তবে এই কান্না আনন্দের। দীর্ঘদিন পর ছেলে ফিরছে মায়ের কোলে। বললেন, ‘কতদিন পর ছেলে ফিরতেছে। এই আনন্দ বলে বুঝাতে পারবো না।’

মালয়েশিয়ায় গ্রেফতার নারায়ণগঞ্জের তরুণ রায়হান কবির অবশেষে দেশে ফিরছেন। স্থানীয় সময় রাত ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন বলে জানা গেছে। রাত ১টার দিকে ঢাকায় নামার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রায়হান কবিরের বাবা পোশাক শ্রমিক শাহ্ আলম সংবাদকে বলেন, ‘এয়ারপোর্টের দিকে রওয়ানা দিয়েছে। রাতের ফ্লাইটে আসবে। আমরা এয়ারপোর্টে যাবো তাকে নিতে। প্রস্তুতি নিচ্ছি। ভোরের মধ্যেই তাকে বাড়িতে নিয়ে আসবো।’

জানা যায়, করোনাভাইরাস মহামারি শুরু হলে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরন নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলায় বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ। টানা ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর গত ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ আরো ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার (১৯ আগস্ট) তার রিমান্ড শেষ হয়।

লকডাউন চলাকালে মালয়েশিয়ায় থাকা প্রবাসী শ্রমিকদের দেশটির সরকারের নীপিড়নমূলক আচরনের কথা গত ৩ জুলাই আন্তজার্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানান। আল জাজিরা তাদের ইংরেজি অফিসিয়াল ইউটিউব চ্যানেল লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে মালয়েশিয়ায় থাকা অভিবাসী শ্রমিকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। আল- জাজিরায় প্রকাশিত ওই প্রতিবেদনে করোনাভাইরাস মহামারি চলাকালে অভিবাসীদের আটক ও জেলে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে বলে বক্তব্য দেন রায়হান কবীর। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ তাকে গত ২৪ জুলাই গ্রেফতার করে।

অভিবাসন নিয়ে বাংলাদেশে কাজ করা সংগঠনগুলো ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং রায়হানের মুক্তির দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তারা যৌথ চিঠি লেখেন। অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশে ২১ সংগঠনসহ আন্তজার্তিক বিভিন্ন সংগঠন হিউম্যান রাইটস্ ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এই গ্রেফতারের নিন্দা জানায়।

গ্রেফতারের আগে রায়হান এক ভিডিও বার্তায়ও বলেছিলেন, তিনি কোনো অপরাধ করেননি। তিনি যা বলেছেন তা মিথ্যা নয়। প্রবাসীদের ওপর চরম বৈষম্যও নীপিড়নের কথা তিনি বলেছেন।

তিনি আরও বলেছিলেন, বিদেশে থাকা সকল প্রবাসী কর্মী ভালো থাকুন এবং সম্মান নিয়ে বাস করুন। ওই ভিডিওতে তিনি বাংলাদেশের সকল স্তরের নাগরিককে পাশে চেয়েছিলেন।

Previous Post

না.গঞ্জের সেই ভয়ংকর খুনির ফাঁদে বিতর্কিত এসপি বেলায়েত !

Next Post

সোনারগাঁয়ে বোমা ও অস্ত্রসহ ডাকাত দল আটক

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
সোনারগাঁয়ে বোমা ও অস্ত্রসহ ডাকাত দল আটক

সোনারগাঁয়ে বোমা ও অস্ত্রসহ ডাকাত দল আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য