• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মাছ চাষীকে গাছে বেঁধে নির্যাতন

Monday, 11 November 2019, 6:18 pm
মাছ  চাষীকে গাছে বেঁধে নির্যাতন
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জে এক মৎস চাষীকে গাছের সঙ্গে বেঁধে রেখে পাশবিক নির্যাতন চালিয়েছে একদল সন্ত্রাসী। ওই মৎস চাষীর চাষ করা মৎস খামার জবরদখল করে মাছ লুট করে উল্টো চুরির অপবাদ দিয়ে ফজরের নামাজের সময় মসজিদ থেকে ডেকে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালায় তারা ।

শুধু তাই নয়, নির্যাতনকারীরা হুমকি দিয়ে যাচ্ছে, একটি মামলা করলে মৎস চাষীকে দশটি মামলা দেয়া হবে, বেশি বারাবারি করলে এলাকা ছাড়া করা হবে, পুলিশ ও জনপ্রতিনিধি তাদের পকেটে রয়েছে ।

এমন নির্যাতনের বিষয়ে  পুলিশের কাছে সহযোগীতা না পেয়ে সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিত ওই ভুক্তভোগী । নির্যাতিত মৎস চাষীর নাম মজনু চৌধুরী। তিনি রূপগঞ্জ উপজেলার আতলাপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

মজনু চৌধুরী কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে জানান, তিনি একজন গরীব মানুষ। মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রিত হয়ে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জীবিকার প্রয়োজনে কৃষি কাজ, মাছ চাষ ও তরিতরকারি চাষ করেন।

বাড়ির মালিক মিজানুর রহমান ও স্ত্রী মেহেরুন্নেছা মারা যাওয়ার পর থেকেই ওই এলাকার মজিবুর রহমানের ছেলে মাহাবুর, মোহাম্মদ মিয়ার ছেলে আকবর মিয়া, আইয়ুব মিয়া, ইয়ানুছ মিয়ার ছেলে মাজাহারুল ও নাজমুলসহ তাদের নিয়োজিত সন্ত্রাসী বাহিনী বাড়িঘর জবরদখল করতে মজনু চৌধুরীকে নানা ভাবে হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছে।

মজনু মিয়া বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহন করে বাদশা সরকারদের কাছ থেকে ৪ বিঘার পুকুর, মামুন ভুইয়ার এক বিঘার পুকুর ও আরিফ সরকারের এক বিঘার পুুকুর বর্গা নিয়ে মৎস চাষ করে আসছেন। এসব মৎস পুকুরে রুই, কাতলা, মির্কা, ব্রিগেট, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন।

পুকুরের চারপাশের পাড়ে লাউসহ বিভিন্ন সবজি চাষ করেন তিনি। গত ৩ মাস পুর্বে উল্লেখিত সন্ত্রাসীরা এক বিঘার একটি পুকুর জবরদখল করে নিয়ে যায়। বাকি দুইটি পুকুরের মাছ ধরে বিক্রি করে দেয়। পুকুর পাড়ে চাষ করা লাউসহ সবজি গাছ কেটে ফেলে। পুকুরে গেলেই মজনু চৌধুরীকে হত্যা ও হামলার হুমকি দিয়ে আসছে। এসব ব্যপারে একাধীকবার ভোলাব তদন্ত কেন্দ্র পুলিশ অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি।

এদিকে, গত এক মাস আগে অপর এক জনের একটি পুকুরে মাছ চুরির দায়ে চারিতালুক এলাকার মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন নামের এক যুবককে আটক করে মাছসহ জাল গলায় পেচিঁয়ে বেধে রেখে পাশবিক নির্যাতন চালায় উল্লেখিত সন্ত্রাসীরা।

পরে মোশারফকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ফজরের নামাজরত অবস্থায় মসজিদ থেকে ডেকে নিয়ে এসে মোশারফ হোসেনের সঙ্গে মজনু চৌধুরীকেও চুরির অপবাধ দিয়ে নারিকেল গাছের সঙ্গে বেঁধে ফেলে। পরে পাশবিক নির্যাতন চালায় নির্যাতনকারীরা।

এক পর্যায়ে নির্যাতনকারীরা হুমকি দিয়ে বলে, একটি মামলা করলে মৎস চাষীকে দশটি মামলা দেয়া হবে, বেশি বারাবারি করলে এলাকা ছাড়া করা হবে, পুলিশ ও জনপ্রতিনিধি তাদের পকেটে রয়েছে। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মজনু চৌধুরীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, চুরির দায়ে মামলা না দিয়ে পুলিশ দিয়ে নির্যাতিত মোশারফ হোসেনকে বিশ লিটার চোলাই মদ দিয়ে একটি মাদকের মামলা দিয়ে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ। এক মাস চিকিৎসার পর বাড়িতে এসে নির্যাতনের বিচার ও ঋণ নিয়ে চাষ করা মাছের পুকুর ফেরত এবং জীবনের নিরাপত্তা চেয়ে মজনু চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এসময় ইউএনও মমতাজ বেগম এর সঠিক বিচার ও চাষ করা পুকুর ফেরতের আশ্বাস দেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি।

এ ব্যপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে অব্যশই কঠোর ভাবে ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ব্যপারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

ইউএনও মমতাজ বেগম বলেন, অভিযোগটি পেয়ে সঙ্গে সঙ্গে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যবস্থা না নিলে সড়েজমিনে এসিল্যান্ডকে পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে। নির্যাতন জুলুমবাজ ও দখলবাজদের কোন ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারী দেন ইউএনও।

Previous Post

মায়ের মতো ঘূর্ণিঝড় ‘বুলবুল’কে ঠেকালো “সুন্দরবন“

Next Post

আদালত প্রাঙ্গণে নারীর হাতে আইনজীবী লাঞ্চিত

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
আদালত প্রাঙ্গণে নারীর হাতে আইনজীবী লাঞ্চিত

আদালত প্রাঙ্গণে নারীর হাতে আইনজীবী লাঞ্চিত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য