• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রয়ে গেছে ছবি, তারা তিনজন আজ বেঁচে নেই

Wednesday, 8 July 2020, 11:15 pm
রয়ে গেছে ছবি, তারা তিনজন আজ বেঁচে নেই
15
SHARES
49
VIEWS
Share on FacebookShare on Twitter

বলা হয়ে থাকে কলকাতার মহানায়ক উত্তম কুমারের সঙ্গে হেমন্তের গলা দারুণ মানাত। আর এন্ড্রু কিশোর ছিলেন এমন এক গায়ক যার কণ্ঠ মানিয়ে গেছে এদেশের সিনিয়র-জুনিয়র অনেক নায়কের সঙ্গে। সেই আনোয়ার হোসেন, নায়করাজ রাজ্জাক থেকে শাকিব খান পর্যন্ত; প্রায় সব নায়কের জন্যই গেয়েছেন এন্ড্রু কিশোর। প্রায় সবার সঙ্গেই আছে জনপ্রিয় গান।

তারমধ্যে সালমান শাহ’র নামটি রাখতে হয় অগ্রভাগে। অকালে চলে যাওয়া এই নায়কের সুপারহিট অনেক গানের গায়ক ছিলেন তার বন্ধু আগুন। তবে এন্ড্রু কিশোরের গাওয়া হিট গানের সংখ্যাও কম নয়। যেখানে উল্লেখ করা যায়, তোমাকে চাই শুধু তোমাকে চাই, তুমি মোর জীবনের ভাবনা, আমি তোমার প্রেমে পাগল, গান আমি গেয়ে যাবো, ও সাথীরে তুমি ছাড়া ভালো লাগে না, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, আমার নাকেরই ফুল বলে রে, এখানে দুজনে নির্জনে, এ জীবনে যারে চেয়েছি গানগুলো অন্যতম। এসব গানের প্রায় বেশিরভাগ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। বলা চলে বুলবুল, এন্ড্রু কিশোর ও সালমান শাহ’র জুটি সিনেমার পর্দায় দারুণ সফল ছিলো।

কাজের সুবাদেই তাদের দেখা হতো। আড্ডাও দিতেন। তার প্রমাণ থেকে গেছে ছবিতে। গেল ৬ জুলাই এন্ড্রু কিশোরের মৃত্যুর পর তেমনি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা গেছে ঢাকাই সিনেমার তিন তারকা আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর ও সালমান শাহকে। অনেকেই ছবিটি পোস্ট করে মন খারাপের ক্যাপশন দিচ্ছেন। তারা তিনজনের কেউ আজ পৃথিবীতে নেই। কিন্তু ছবিটি রয়ে গেছে তাদের স্মৃতি হয়ে। এ ছবির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি ১৯৯৫ সালের দিকে তোলা। কোনো গানের স্টুডিওতে।

বুলবুল, এন্ড্রু ও সালমান; এই ত্রয়ীর তুমুল হিট একটি গান ‘ভালো আছি ভালো থেকো’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া মতিন রহমানের ‘তোমাকে চাই’ ছবিতে ব্যবহার হয়েছিলো কালজয়ী এই গানটি। দেশের নন্দিত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর লেখা ও সুরের এই গানটিকে নতুন করে ‘তোমাকে চাই’ ছবির জন্য সংগীতায়োজন করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর পরিচালকের বিশেষ অনুরোধে গানটি গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। পর্দায় এন্ড্রু কিশোরের গানটিকে ফুটিয়ে তুলেছিলেন সালমান শাহ। গানটি এ ছবি মুক্তির আগেই জনপ্রিয় ছিলো। তবে এন্ড্রু কিশোরের কণ্ঠ ও সালমান শাহের উপস্থিতির জন্য এ ছবির হাত ধরেই গানটি সুপারহিট ছড়িয়ে পড়ে বাংলার সব প্রান্তের মানুষের কাছে।

এ গান তৈরির গল্প জানাতে গিয়ে চলচ্চিত্রকার মতিন রহমান গণমাধ্যমে স্মৃতিচারণ করেন, ‘প্রথমে ‘ভালো আছি ভালো থেকো’ গানটি গাইতে প্রথমে রাজি ছিলেন না এন্ড্রু কিশোর। কারণ এটি আগে নাটকে ব্যবহার করা হয়েছিলো। কিশোর বললো- অন্যের গাওয়া গান গাইবো না। আমাদের অনুরোধে সে রাজি হয়েছিলো। অসাধারণ গেয়েছিল গানটি। শ্রোতাও গ্রহণ করেছে। এতে কিশোরও খুব অবাক হয়েছিলো।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর ও সালমান শাহ। ঢাকাই সিনেমাকে সমৃদ্ধ করা তিন মহাপুরুষ। একটা সময় তারা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াতেন। আজ তিনজন কেবলই ছবি। যেখানেই থাকুন ভালো থাকবেন, এই প্রত্যাশা আমাদের চিরকাল।  (জাগো নিউজ)

Previous Post

পুত্রের পর অবশেষে মারা গেলেন মা মনোয়ারা

Next Post

নারায়ণগঞ্জের যুবক মারা যায় লাইসেন্সবিহীন রিজেন্টে !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
নারায়ণগঞ্জের যুবক মারা যায় লাইসেন্সবিহীন রিজেন্টে !

নারায়ণগঞ্জের যুবক মারা যায় লাইসেন্সবিহীন রিজেন্টে !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য