• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শহরের তাতীপাড়ায় চারতলা ভবন ধ্বসে স্কুল ছাত্র নিহত, আহত ১০/১৫

Sunday, 3 November 2019, 9:49 pm
শহরের তাতীপাড়ায় চারতলা ভবন ধ্বসে স্কুল ছাত্র নিহত, আহত ১০/১৫
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

তহসিল অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তাসহ সংশ্লিষ্ট  অনেককেই ম্যানেজ করে সরকারী খালের উপর বিমাল এই ভবন নির্মান করেছিলো ভবন মালিকসহ অন্যান্যরা । আইনকে কোনভাবেই তোয়াক্কা না করে বাবুরাইল শেষ মাথা এলাকার কেউট্টার বাড়ীতে ( এইচ এম ম্যানসন ) কয়েকটি ভবন নিমিত হয়েছে অবৈধভাবে

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সদর থানা এলাকার সীমান্তবর্তী এলাকা বাবুরাইল তাতীপাড়াস্থ মুন্সীবাড়ী খালের উপর নির্মিত ৪ তলা ভবন ধ্বসে সোয়েব (১২) নামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আরো সাতজনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার ৩ নভেম্বর বিকেল সোয়া চারটায় বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার বাবুরাইল খালের পাশে অবস্থিত এইচএম ম্যানশন নামে ভবনটি ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোয়েব বাবুরাইল এলাকার সানারাইজ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা মৃত শাহাবুদ্দিন। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.আব্দুল্লাহ্ আল আরেফীন এসব তথ্য নিশ্চিত করেন।

ভবন ধ্বসের ঘটনায় আহতরা হলেন, বাবুরাইল এলাকার বাসিন্দা সোনিয়া (২২), ওই বাড়ির ভাড়াটিয়া ইউসুফ (২৬) এবং অনিক (১৯)।

আহত এই তিনজনের ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপতালের কর্তব্যরত ডা. সাবিনা ইয়াসমিন নিশ্চিত করেন। বাকি চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে যানা যায় নাই ।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, এখনও দুইজন ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে। তাদের মধ্যে ওয়াজিদ (১২) নামে এক শিশু ভবনের ভেতর আটকে রয়েছে বলে আপাতত নিশ্চিত হওয়া গেছে জানা গেছে। উদ্ধারে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৮ টিম কাজ করছে।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ র‌্যাব, সদর  ও ফতুল্লা থানা পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধ্বসে যাওয়া ভবনটি প্রায় ১০ থেকে ১২ বছর আগে প্রথম তলার কাজ শুরু হয়। পরে ৩য় তলা পর্যন্ত কমপ্লিট হয়। তবে ভবনটির কোন ফাউন্ডেশন নেই বলে জানান এলাকাবাসী। দুর্ঘটনার সময় ভবনটিতে ৩০ জনের মতো লোক ছিলো মনে করছেন তারা। তবে ভিতরে কমপক্ষে ১০/ ১৫ জন আটকা পরে ।

স্থানীয়রা জানান, ধ্বসে পরা বিল্ডিংটি এমনিতেই খুবই ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। তাদের দাবি, ভবনটি নির্মাণের সময় পিলারের নিচে তেমন কোন বেজমেন্ট দেয়া হয়নি। নড়বড়ে ভিত্তি নিয়ে তৃতীয় তলার উপর আবার ৪র্থ তলার কাজ চলমান ছিলো। একই সাথে পশ্চিম পাশের পিলারগুলো খালের উপর থাকায় ভবনটি ধ্বসে পড়ে থাকতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ধ্বসে যাওয়া ভবনটির পাশের ভবনের বাসিন্দা তাসলিমা জানান, বাবুরাইল এলাকার মৃত রফিকের স্ত্রী জয়বুন্নেছা এই ভবনের মালিক। এখানে বাড়িওয়ালার মেয়ে শিউলি আক্তারসহ তাদের ৩টি পরিবার থাকেন। তৃতীয় তলায় থাকেন জয়বুন্নেছার ছেলে আজহার উদ্দিনের স্ত্রী। তবে তারা কেউ বাড়িতে ছিলেন না। একটি অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিলেন বলে তারা রক্ষা পান।

এদিকে পরিদর্শন শেষে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যারা আটকে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ভবনসহ ঝুকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে এধরণের দুর্ঘটনা এড়ানো যায়। কাদের ব্যর্থতার জন্য ভবন ধ্বসের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা হবে।

বাবুরাইল তাতীপাড়া এলাকার অনেকেই জানান, বা খালের পাশে শাখা খাল (যার নাম এক সময় ছিলো মুন্সীবাড়ীর খাল) সেই বাবুরাইল খালের উপর তহসিল অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজস করে অস্থায়ী পিলার নির্মান করে একতলা ভবন তৈরী করে । কোন অনুমোদন ছাড়া এই ভবন নির্মানের পর এলাকার অনেকের বাধার মুখে আবারো ৪ তলার ছাদ ঢালাই দেয়া হয় কয়েকদিন আগে। কোন ধরণের পাইলিং ছাড়াই বিমাল এই ভবন নির্মান করায় এমন দূর্ঘটনা ঘটেছে বলেও মনে করেন এলাকার সচেতন মহল ।

সবশেষ এলাকার অনেকেই জানান, ভবনটির ভিতরে আরো কেউ আটকা পরে আছে কিনা তা যাচাই করতে এখানো (রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত) উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সাভিসের একাধিক দল ।

Previous Post

এসপি হারুনের বদলী ॥ টক অব দ্যা টাউন

Next Post

প্রতারকের হাত থেকে রক্ষা পেতে প্রবাস ফেরৎ আনিছের আবেদন

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
প্রতারকের হাত থেকে রক্ষা পেতে প্রবাস ফেরৎ আনিছের আবেদন

প্রতারকের হাত থেকে রক্ষা পেতে প্রবাস ফেরৎ আনিছের আবেদন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য