• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের শ্যালক টিটুর মাদক ব্যবসা ॥ সর্বত্র তোলপাড়

টিটিুকে ঘিরে যড়যন্ত্রের বিরুদ্ধে আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ী সংগঠন

Wednesday, 3 April 2019, 1:02 pm
শামীম ওসমানের শ্যালক টিটুর মাদক ব্যবসা ॥ সর্বত্র তোলপাড়
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

জেলা পুলিশ সুপারের আদেশে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ ফতুল্লার ভাসমান জাহাজ মেরী এন্ডারসনে ব্লক রেইড দিয়ে মাদক সেবী ও ব্যবসায়ী/কর্মচারী সহ ৭০ জনকে গ্রেফতার করলে তোলপাড়ের সৃষ্টি হয় শহরজুড়ে । নিরাপদ মাদকের আস্তানা হিসেবে পরিচিত পাগলার মেরী এন্ডারসনে নানা ধরণের অপরাধের অভিযোগ ছিলো দীর্ঘদিন যাবৎ ।  প্রশাসনের কেউ এমন নিরাপদ আস্তানায় অভিযান চালাতে সাহস করতো না ।

এমন  অভিযানের একদিন পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু মেরী এন্ডারসন ও নারায়ণগঞ্জ ক্লাবের মাদকের শেল্টারদাতা ।

এমন খবরে আবারো তোলপাড়ের সৃষ্টি হয় জেলাজুড়ে।

অভিযোগ থেকে জানা যায়, সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটুর ক্ষমতার প্রভাব খাটিয়ে তারই সহযোগিতায়ই নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সংগ্রহ করে । ফতুল্লার বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসন’ জাহাজে মাদক ব্যবসা চালাচ্ছিল বারের মালিক সঞ্জয় রায় ।

নিরাপদ মাদকের আস্তানা হিসেবে নারায়ণগঞ্জ ক্লাব ও মেরী এনাডারসনে বিশাল মাদকে হাট বাজারে পরিণত হয় আস্তানাগুলো ।

সোমবার ১ এপ্রিল রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ৬৮ জনের মধ্যে ২৫ মাদকব্যবসায়ী জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছে ।

সাংবাদিকদের মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম এসব তথ্য জানান ।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়ার ৬৮ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নং-৪) দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪৩ জন মাদকসেবন অবস্থায় গ্রেফতার হন। ২৫ মাদক বিক্রেতার কাছ থেকে ৪২ বোতল বিদেশী মদ, ৭৫ বোতল দেশী কেরো মদ, ১৯২০ ক্যান বিভিন্ন প্রকারের বিয়ার এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৯২০টাকা উদ্ধার করা হয়। এগুলোর কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এরআগে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাস চন্দ্র সাহার নেতৃতে সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গায় ভাসমান রেস্তোরাঁ ‘মেরি এন্ডারসনে’ অভিযান চালিয়ে বিয়ার ও মদসহ ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মেরী এন্ডারসনে মদ ও বিয়ার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনায় তানভীর আহমেদ টিটুর নাম উল্লেখ করার প্রতিবাদে আলটিমেটাম ঘোষনা করেছেন ব্যবসায়ী সংগঠন।তার বিরুদ্ধে বায়বীয় অভিযোগ আনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ীসহ পেশাজীবী মহলে। ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের এ ধরনের অভিযোগ তুলে হয়রানী ও সম্মানহানীর যড়যন্ত্রের বিরুদ্ধে অচীরেই রাস্তায় নেমে আসার কর্মসূচী নিয়ে আসছেন।

টিটুকে মদ ব্যবসায়ির পৃষ্ঠপোষক হিসেবে মামলার আসামী করা হচ্ছে জানতে পেরে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস, নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি ও নারায়ণগঞ্জ দোকান কর্মচারী সমিতি রাইফেল ক্লাবে জরুরি সভায় বসেন। তারা টিটুর বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য পুলিশের প্রতি আল্টিমেটাম দেন। সভায় সিদ্ধান্ত হয় যে, এভাবে নারায়ণগঞ্জের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে বায়বীয় অভিযোগ দাঁড় করিয়ে হয়রাণি ও সম্মানহানির চেষ্টা অব্যাহত থাকলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলা হবে এবং প্রয়োজনে নগরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করা হবে।

 

Previous Post

শহরের পলি ক্লিনিকের আগুন নিয়ন্ত্রণে

Next Post

সোনারগাঁয়ে শিলা বৃষ্টিতে আম-লিচু ও ফসলের ব্যাপক ক্ষতি

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
সোনারগাঁয়ে শিলা বৃষ্টিতে আম-লিচু ও ফসলের ব্যাপক ক্ষতি

সোনারগাঁয়ে শিলা বৃষ্টিতে আম-লিচু ও ফসলের ব্যাপক ক্ষতি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য