• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানকে ‘ছিঁচকে গুন্ডা’ বলে আইভীর ওপেন চ্যালেঞ্জ

Saturday, 13 February 2021, 10:23 pm
শামীম ওসমানকে ‘ছিঁচকে গুন্ডা’ বলে আইভীর ওপেন চ্যালেঞ্জ
32
SHARES
102
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের শাসক দলের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ চলমান দ্বন্ধেরঅংশ হিসেবে সাম্প্রতিক সময়ে কয়েকটি ইস্যুতে  রাজনেতিক জল ঘোলা হয়েছে অনেক ।

শহরের দুই প্রভাবশালী নেতা একে-অপরকে সরাসরি দোষারোপ না করলেও বোঝা যাচ্ছিল আগুনের আচ। এমন একের পর এক ঘটনার পর এবার মুখ খুলেছেন  মেয়র আইভী ।

সরাসরি নারায়ণগঞ্জ-৪ আসনের তিনবারের সাংসদ একেএম শামীম ওসমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উপমন্ত্রীর পদমর্যাদার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শামীম ওসমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, ‘শামীম ওসমান ছিঁচকে গুন্ডা। তার কোনো সাহস নাই। সাহস থাকে তো আমার সাথে লড়ুক। কখনও আলেম, কখনও হিন্দুদের এগিয়ে দেন। এত ছোট মন-মানসিকতা তার। সৎ সাহস যদি থাকে আসুক আমার সাথে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, শামীম ওসমানের সৎ সাহস থাকলে নারায়ণগঞ্জে আসুক। কথা বলুক আমার সাথে।’

সন্ধ্যায় নগরীর ডিআইটি এলাকায় অবস্থিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ সময় তিনি আরও বলেন, ‘এটা এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আলেমদের দিয়ে হিন্দুদের দিয়ে জিউস পুকুর, ফতোয়া দিয়ে মাথায় সিঁদুর পড়েছি, হিন্দু হয়ে গিয়েছি এই ধরনের কথাবর্তা এখন এই যুগের মানুষ নেয় না। সারা দুনিয়া এখন হাতের মুঠোয়। সুতরাং দখলদারিত্ব আর দখলবাজদের জায়গা বাংলার মাটিতে নাই। নারায়ণগঞ্জে তো জায়গা হবেই না।’

সিটি মেয়র বলেন, ‘কাজ করতে গিয়ে, নারাণগঞ্জের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে কাফের উপাধি পেয়েছি। কথিত আলেম কত সহজে কত সুন্দর করে কুরআন পড়ে, হাদিস পড়ে কী সুন্দরভাবে বলে ফেললো, আইভী হিন্দু না হয় কাফের। কী অদ্ভুত এই দেশ ! কী অদ্ভুত আমরা মানুষ ! ভাড়া করা গুন্ডাদের মতো কথা বললো তারা। আমার কাছে আলেমদের কথা মনে হলো না। কুরআন হাদিস পড়া লোকজন তো কথা বলবে মানুষকে বিপদগামী হওয়া থেকে উদ্ধার করে আনার জন্য। তাদের কথা শুনে বিধর্মীরা ইসলাম ধর্মে রূপান্তরিত হবে। আর তারা এমনভাবে মঞ্চ কাপিয়ে গেলেন মনে হলো শামীম ওসমানের ভাড়া করা গুন্ডারা এখানে এসেছে ।’

তিনি আরও বলেন, ‘আমি সতেরো বছর যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও পৌরসভায় কাজ করছি। গতকাল যারা নারায়ণগঞ্জে অনুষ্ঠান (ওলামা পরিষদের সমাবেশ) করলেন তাদেরকে কোনো দিন দেখিনি একটা অন্যায়ের প্রতিবাদ করতে। এই শহরে অনেক খুন হয়েছে। ত্বকীর মতো আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে আমাদের দেওভোগের চঞ্চল, আশিকসহ অনেককে। সাংস্কৃতিক জোট ত্বকী হত্যার বিচার চেয়ে প্রোগামটি করে আসছে। চঞ্চল আমাদের নাট্যকর্মী ছিল। তাকে হত্যা করা হয়েছে। সেই বিচার এখনও পাই নাই। তার মা এখনও ধুকেধুকে কাদেন। আমি কোনদিন দেখি নাই এই আলেম সমাজকে একটি প্রতিবাদ করার জন্য। আজকে ভাড়াটিয়া গুন্ডা সেজে কাফের ফতোয়া দিয়ে নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টি করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদ উল্লাহ, বর্তমান প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর প্রমুখ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সভাপতি মীর আনোয়ার হোসেন।

Previous Post

মাদক মামলার আসামীর সভাপতিত্বে ওসির মাদক বিরোধী বক্তব্য !

Next Post

“এ যেন বসন্তের ছোয়া, ভালোবাসার নিদর্শন !”

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
“এ যেন বসন্তের ছোয়া, ভালোবাসার নিদর্শন !”

“এ যেন বসন্তের ছোয়া, ভালোবাসার নিদর্শন !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য