• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে ও রাতের আধারে চলছে তেল চুরির মহোৎসব

আইনশৃংখলা বাহিনী ও রাজনীতিবিদদের শেল্টারে এমন চুরি চলবেই !

Thursday, 22 August 2019, 1:29 pm
সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে ও রাতের আধারে চলছে তেল চুরির মহোৎসব
21
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনের বেলায় প্রকাশ্যেই পদ্মা ও মেঘনা ডিপোর গেইট থেকে শুরু করে সড়কের বিভিন্ন পয়েন্টে বছরের পর বছর জুড়ে চলছে জ্বালানী তেল চুরির মহোৎসব । একই সাথে সন্ধ্যা নামলেই শীতলক্ষায় বিভিন্ন পয়েন্টে ৫০টি সিন্ডিকেট চালাচ্ছে আরো জোড়ালোভাবে তেল চুরির রমরমা কারবার। বিশাল এই জ্বালানী তেল চোর চক্রের সিন্ডিকেটের হোতারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে প্রশাসন ও রাজনীতিবিদরা যদি আমাদের শেল্টার না দিতো তবে কারো বাপের ক্ষমতা নাই এই অপকর্ম করতে পারবে । পদ্মা ডিপোর ডিএস লুৎফর রহমানসহ মেঘনা ডিপোর কর্মকর্তাদের যোগসাজসেই চলছে এমন পুকুর চুরির মহোৎসব । যা কেউ বন্ধ করতে পার নাই  আগামীতেও পারবে না ! এর নেপথ্যের কারণ অনৈতিক লেনদেন ।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানির ডিপোকে কেন্দ্র করে শীতলক্ষা নদীতে অবিরাম চলছে তেল চুরির মহোৎসব । কোনভাবেই থামানো যাচ্ছে না সিদ্ধিরগঞ্জের তেলচোর চক্রের হোতা প্রায় ৫০/৬০ জন কে। একেবারেই প্রকাশ্যেই এমন নগ্ন পন্থায় তেল চুরির মহোৎসবে মেতে রয়েছে হেহেদী, মতি, আশরাফ, বাচ্চু মালেকসহ পুরো চক্রটি । সন্ধ্যার পর রাতের কালো আধার নামার সাথে সাথেই সারারাতব্যাপী চলে তেল চুরির রমরমা কারবার । আর দিনের আলোতে এমন জ্বালনী তেলের চালান প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অসংখ্য আইনপ্রয়োগকারী সংস্থাসহ প্রভাবশালী সকলের সম্মুখেই । এ যেন হরিলুটের কারবার ।

এ ছাড়াও সিদ্ধিরগঞ্জে সিন্ডিকেট করে চুরি করা হচ্ছে বিমানের জ্বালানি তেল। বাইরে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ বিমানের তেল বিক্রি হচ্ছে প্রকাশ্যে।

পেট্রোলিয়াম কর্পোরেশনের নীতিমালা অমান্য করে পদ্মা ও মেঘনা ডিপো এলাকায় গড়ে তুলা হয়েছে শতাধিক চোরাই তেলের আস্তানা। লোপাট হচ্ছে সরকারি কোটি কোটি টাকার জ্বালানি তেল।

অনুসন্ধানে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশন ও বার্মাষ্ট্যান্ডে পদ্মা অয়েল কোম্পানী নামে দু’টি জ্বালানি তেলের ডিপোর রয়েছে। এই দু’টি কোম্পানীর নামমাত্র এজেন্টশিপ নিয়ে অনেকেই দাপটের সাথে চোরাই তেলের ব্যবসা চালাচ্ছে।

বৈধ কাগজপত্র, জেলা প্রশাসকের অনাপত্তিপত্র, বিস্ফোরক সনদ, পরিবেশ ও ফায়ার সার্ভিসের সনদপত্র ছাড়াই ডিপো এলাকায় গড়ে তুলা হয়েছে চোরাই তেলের এসব আস্তানা। পেট্রোলিয়াম কর্পোরেশনের নীতিমালা অনুযায়ী ডিপো এলাকার এক কিলোমিটারের মধ্যে কোনো তেলের দোকান, এজেন্ট ও ডিলারশিপ কিংবা তেল মজুদ করা যাবে না।

অথচ ওই নীতিমালার তোয়াক্কা না করে স্থানীয় কতিপয় সন্ত্রাসী, রাজনৈতিক দলের নেতা, ডিপো কর্মকর্তাদের ম্যানেজ করে নির্দিষ্ট সীমার মধ্যেই গড়ে তুলেছে দোকান। তেল ব্যবসা নিয়ন্ত্রন করতে চোর সিন্টিকেড গড়ে তুলেছে বিভিন্ন নামে একাধিক সংগঠন।

চক্রটি বিমানের তেল চুরির পাশাপাশি অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফার্নেস চুরি করছে। রাতের আধাঁরে ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা জাহাজ থেকেও তেল চুরির অভিযোগ রয়েছে। দাম কম হওয়ায় সবচেয়ে বেশি চুরি হচ্ছে বিমানের তেল।

রঙিন কেরোসিনের সঙ্গে এক প্রকার রাসায়নিক সাদা পাউডার মিশিয়ে রঙ সাদা করে অকটেন, পেট্রোল এবং জেট-ওয়ানের সঙ্গে মিশিয়ে পেট্রোলপাম্পসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে ভেজাল তেল। যা ব্যবহার করে নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন।

চোরাই তেল ব্যবসার আধিপত্য নিয়ে সংঘাত-সংঘর্ষ, খুন ও অগ্নিকান্ডের ঘটনাও ঘটছে। বিভিন্ন সময় র‌্যাব চোরাই তেলসহ একাধিক চোরকে গ্রেফতার করেছে। অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। তবু বন্ধ হচ্ছে না তেল চুরি।

ডিপো সূত্রে জানা গেছে, পদ্মা ডিপো থেকে গড়ে দৈনিক ২০ লক্ষাধিক লিটার আর মেঘনা ডিপো থেকে ১৪ লক্ষাধিক লিটার তেল সরবরাহ করা হয়ে থাকে। দু’টি ডিপো থেকে তেল বহন করার জন্য কমপক্ষে আড়াই শতাধিক ট্যাংকলরী রয়েছে।

প্রতিটি লরি থেকে দৈনিক সর্বনিন্ম ৮০ লিটার করে তেল চুরি করা হয়। পরিসংখ্যান মতে দৈনিক তেল চুরি হচ্ছে কমপক্ষে ২০ হাজার লিটার। শুক্রবার বাদে সপ্তাহে ১ লাখ ২০ হাজার, মাসে ৪ লাখ ৮০ হাজার লিটার। যার বাজার মূল্য আনুমানিক ৪ কোটি টাকা। পদ্মা ডিপো থেকে ১২৭ টি ট্যাঙ্কলরির মাধ্যমে বিমানের তেল সরবরাহ করা হচ্ছে।

ডিপো থেকে তেল লোড করে বের হওয়ার পর প্রতিটি ট্যাংকলরী থেকে সর্বনিন্ম ৮০ লিটার তেল চুরি করা হয়। সে হিসেবে দৈনিক ১০ হাজার ১৬০ লিটার, যা মাসে দাঁড়ায় ৪০ হাজার ৬৪০ লিটার। যার বাজার মূল্য কমপক্ষে আড়াই কোটি টাকা। বছর বছর ধরেই চলছে তেল চুরির এই মহোৎসব। এতে লোপাট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা।

তেল চুরির কথা স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ট্যাংকলরী চালক জানায়, ঢাকার কুর্মিটোলা ডিপো কর্মকর্তাদেরকে প্রতি গাড়ি প্রতি ঘুষ দিতে হয় সাড়ে ৩ হাজার টাকা। এই টাকা না দিলে গাড়িতে তেল ঠিক থাকলেও পরিমাপে কম দেখানো হয়।

আর টাকা দিলে তেল কম থাকলেও পরিমাপ সঠিক দেখিয়ে চালান বুঝে রাখা হয়। কুর্মিটোলা ডিপোতে টাকা না দিলে পরিমাপে কম দেখানোর ফলে বাধ্য হয়ে তেল চুরি করতে হচ্ছে।

এ বিষয়ে পদ্মা ডিপোর ম্যানেজার আসিফ মালিক ও মেঘনা ডিপোর ম্যানেজার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা দুইজনই উর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে জ্বালানি মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করতে বলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, তেল চুরির সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে। অচিরেই ব্যাবস্থা গ্রহন করা হবে।

Previous Post

সোনারগাঁয়ে ঈমামের গলাকাটা লাশ উদ্ধার

Next Post

১৬ জুন ও ২১ আগষ্টের বোমা হামলা এক সূত্রে গাথা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
১৬ জুন ও ২১ আগষ্টের বোমা হামলা এক সূত্রে গাথা

১৬ জুন ও ২১ আগষ্টের বোমা হামলা এক সূত্রে গাথা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য