• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টার্গেট সেই ১৬ জানুয়ারী ! আইভী-তৈমূরের পাল্টাপাল্টি অভিযোগ

Sunday, 2 January 2022, 12:29 am
টার্গেট সেই ১৬ জানুয়ারী ! আইভী-তৈমূরের পাল্টাপাল্টি অভিযোগ
13
SHARES
41
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকী । এরই মধ্যে শুরু হয়েছে তুমুল প্রচার প্রচারণা। সমানতালে সকল প্রার্থীদের মতো ভোটারদের মন গলাতে গণসংযোগে মেয়র পদপ্রার্থী আইভী ও তৈমূর।  কেউই পিছিয়ে নেই।

ইংরেজি নববর্ষের প্রথম সকালে উৎসবমূখর পরিবেশে শনিবার (১ জানুয়ারী) আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকের চিকিৎসক. সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জে ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। অপরদিকে বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এ সময় আইভীকে সিদ্ধিরগঞ্জে তিন ও চার নম্বর ওয়ার্ডের দলীয় ভোটাররা ফুলের পাঁপড়ি ছিটিয়ে অভ্যর্থনা জানায়। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। বিগত সময়ের উন্নয়ন প্রতিপক্ষ মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকারের চোখে পড়ছে না উল্লেখ করে তাঁর সমালোচনা করেন আইভী।

চিকিৎসক আইভী বলেন,  আমার সিটি বাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজ নির্বাচনি প্রচারণা শুরু করেছি ৩ নম্বর ওয়ার্ডে। আমার সঙ্গে আমার দলের লোকজন আছেন, আওয়ামী লীগের লোকজন, সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা আছেন। আমি আজ এখানে ২টা পর্যন্ত প্রচারণা চালাব। এরপর আমি ৪ নম্বর ওয়ার্ডে যাব। আমার মনে হয়েছে, এখানে-ওখানে সারা পেয়েছি। এটা আসলে নৌকারই জায়গা। আমি মনে করি, এখানে দলমতের ঊর্ধ্বে ওঠে সবাই আমাকে ভোট দিবে ইনশা আল্লাহ। উনি (তৈমূর) না জেনে, উনাকে তো কেউ শিখিয়ে দিচ্ছে, শেখানো বুলি উনি বলছেন। আসলে উনার যদি ই-টেন্ডার সম্পর্কে অভিজ্ঞতা থাকত, তাহলে উনি এই অভিযোগটাই আনতে পারতেন না।

দ্বিতীয়তঃ কোনো উন্নয়ন যদি না হয়ে থাকে, এই যে আপনারা যে হেঁটে আসলেন এই রাস্তাটা, এটা কিন্তু সিটি কর্পোরেশনের থেকেই করা। উনি যে প্রচারণা চালাচ্ছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছেন সব রাস্তাই তো এনসিসির করা। আমি জানি না উনি কেন এ অভিযোগ করছেন। হয়তো নির্বাচনের জন্য করছেন।

আমি সারাক্ষণই মাঠে থাকি। আমার সঙ্গে জনগণের যোগাযোগ। আমি বাড়তি কোনো সুযোগ দলীয়ভাবে নেইনি এবং আমি নিবও না। প্রশাসন তো আমাকে সেভাবে হেল্প করে নাই।

কেন একজন নতুন ভোটার আপনাকে ভোট দেবে এ প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি মনে করি এই যে তরুণ প্রজন্মের জন্য প্রত্যেকটি জায়গায় চেষ্টা করেছি খেলার মাঠ করে দেওয়ার জন্য; যদিও এখানে তেমন কোনো জায়গা নাই। সরকারি জায়গা অ্যাকোয়ার করে আমি করার চেষ্টা করছি। তা ছাড়া তরুণ প্রজন্ম দেখেছে আমি স্বচ্ছভাবে রাজনীতি করি। আমি সাধারণত মিথ্যার আশ্রয় নেই না এবং আমি কখনও চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না।

অপরদিকে বন্দরে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তৈমূর আলম জানান, সিটি  কর্পোরেশনের ব্যর্থতার কারণে জনগণ আজ ক্ষুব্ধ। তাই নগরবাসী তাঁকে সমর্থন জানাচ্ছেন। তিনি নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ লাঘব করার আশ্বাস দেন। ট্যাক্স, ওয়াসার পানির সমস্যা, ট্রেড লাইসেন্স বিধি ও জন্মনিবন্ধন জটিলতার অবসান ঘটাবেন বলে তিনি ভোটারদের আশ্বাস দেন।

তৈমূর আলম খন্দকার বলেন, সিটি কর্পোরেশনের ব্যর্থতায় আজকে নারায়ণগঞ্জবাসী ক্ষুব্ধ। এই ক্ষুব্ধতার কারণেই আমার সঙ্গে জনগণের সমর্থন অনেক বৃদ্ধি পেয়েছে। আমি আল্লাহপাকের মেহেরবাণীতে নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ যেভাবে হোক দূর করব। এর আগে বহু প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি যেভাবে দায়িত্ব পালন করেছি, নারায়ণগঞ্জ সিটি  কর্পোরেশনের অনুরূপ দায়িত্ব পালন করব ইনশা আল্লাহ।

আমি যে অভিযোগগুলো করি এর সাক্ষী হলো নারায়ণগঞ্জ নগরবাসী। ট্যাক্স বৃদ্ধি পেয়েছে কি না, এটা নগরবাসী বলতে পারবে। পানির জন্য আলাদা করে দেড় লাখ টাকা নেয় কি না, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি পেয়েছে কি না এবং জন্ম নিবন্ধনের জন্য জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে কি না—এটা নগরবাসীকে জিজ্ঞাসা করবেন,  উনারা ভালো বলতে পারবেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি—এটা নগরবাসী বলতে পারবেন। এই জয়টা তো জনগণের জয়। জনগণের সঙ্গে সরকারের নির্বাচন চলছে। আমার দৃঢ় বিশ্বাস সরকারের ব্যর্থতা জনগণের পক্ষে আসবে।

আগামীকালকে নির্বাচন কমিশনার আসবেন তাকে পরিষ্কার ভাষায় বলব, যদি তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে না পারেন, যদি কোনো বিশৃঙ্খলা হয়—তার জন্য তারা দায়ী থাকবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ১৭ হাজারের অধিক ভোটার তাদের পছন্দের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী সদস্যদের নির্বাচিত করবেন আগামী ১৬ জানুয়ারি। যে দিনটি অত্যান্ত গুরুত্বপূর্ণ । একদিকে নতুন বছরের ১৬ জানুয়ারী নগরীতে বিগত সময়ের মতো এবারো উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে । অপরদিকে দেশের মহান জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে ১৬ জানুয়ারী । এ ছাড়াও ২০১৮ সালের ১৬ জানুয়ারীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীর উপর সন্ত্রাসী হামলা চালানোর ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিলো । সেই ১৬ জানুয়ারী কে টার্গেট করে চক্রান্তকারী একটি পক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে খেলা দেখানোর পায়তারা করছে ।

Previous Post

অপশক্তির তান্ডর ঠেকাতে আইভীকে প্রয়োজন : নাগরিক কমিটি

Next Post

আওয়ামী লীগ নেতার টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
আওয়ামী লীগ নেতার টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস

আওয়ামী লীগ নেতার টাকা চাওয়ার ফোনালাপ ফাঁস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য