• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হুমায়ুন আমার স্বামী, পুলিশকে বলো, ছেড়ে দিতে

Thursday, 4 April 2019, 10:44 pm
হুমায়ুন আমার স্বামী, পুলিশকে বলো,  ছেড়ে দিতে
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমদিয়া এলাকার ইতালি প্রবাসী ভূঁইয়া শামিমের মেয়ে সাবরিনা আক্তার (১৮)। সাবরিনা আক্তার তার মা-বাবার সঙ্গে ইতালিতে প্রবাসী হিসেবে বসবাস করে আসছিলেন। ফেসবুকে রূপগঞ্জ উপজেলার রঘুরামপুর এলাকার খাজাল উদ্দিনের ছেলে হুমায়ুন মিয়ার (২২) সঙ্গে সাবরিনা আক্তারের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের টানে ২৭ মার্চ ইতালি থেকে বাংলাদেশে চলে আসেন সাবরিনা।

পরে হুমায়ুন মিয়াকে বিয়ে করে সংসার শুরু করেন। বিয়ের পর থেকে রাজধানীর শনির আখড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা।

কিন্তু বাঁধ সাধে সাবরিনার পরিবার ও পুলিশ । ভাগ্নিকে অপহরণের অভিযোগ এনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করে তরুণীর মামা তোবারক হোসেন। অপহরণ মামলার আসামি করা হয় রাজধানীর শনির আখড়া এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া ও তার পরিবারের লোকজনকে। মামলার পর অপহৃত ভাগ্নি সাবরিনা আক্তারকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাতে অপহরণের অভিযোগে হুমায়ুন মিয়াকে (২২) গ্রেফতার করা হয়। হুমায়ুন মিয়াকে গ্রেফতারের পরই বেরিয়ে আসে আসল ঘটনা। হুমায়ুন মিয়াকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান সাবরিনা আক্তার ।

কারণ হিসেবে সাবরিনা আক্তার পুলিশকে জানান, হুমায়ুন মিয়া তার প্রেমিক। এমনকি তারা বিয়েও করেছেন। কিন্তু প্রেমিকার কোনো কথা শুনতে রাজি হয়নি পুলিশ।

এক পর্যায়ে বাবা ভূঁইয়া শামিমকে ফোন দিয়ে সাবরিনা আক্তার বলেন, আমাকে কেউ অপহরণ করেনি। আমি নিজেই বিদেশ থেকে প্রেমিকের কাছে পালিয়ে এসেছি। আমি হুমায়ুনকে বিয়ে করেছি। পুলিশকে বলো, আমার স্বামীকে ছেড়ে দিতে। কিন্তু বাবা শামীম মেয়ের কথায় কান দেননি। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

প্রেমিক-প্রেমিকার বরাত দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বলেন, মূলত প্রেম-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অপহরণ মামলা করেছেন মেয়ের মামা। এ মামলায় প্রেমিকসহ তার পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে। প্রবাসীর মেয়ে সাবরিনা আক্তারকে উদ্ধারের পর আসল ঘটনা জানতে পারি আমরা। মেয়ের মামা অপহরণ মামলা করলেও বিষয়টি আসলে প্রেম-সংক্রান্ত।

তিনি আরও বলেন, এদিকে সাবরিনার মামা তোবারক হোসেন বাদী হয়ে হুমায়ুন মিয়া, হুমায়ুনের বাবা খাজাল উদ্দিন, মা নাছিমা বেগম, কাউসার ও আসাদসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার পর প্রেমিক হুমায়ুন মিয়া ও প্রেমিকা সাবরিনা আক্তারকে শনির আখড়া এলাকার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

এসআই ফরিদ আহাম্মেদ বলেন, মেয়ে পক্ষ অপহরণ মামলা করায় তাদের দুজনকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। কারণ, তারা বিয়ে করেছেন এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন বলে আমাদের জানিয়েছেন।

Previous Post

ইটভাটায় নারী ও শিশুসহ ৬২ শ্রমিক দুইদিন আটক ॥ ৯৯৯ ফোনের পর উদ্ধার

Next Post

”জ্বলন্ত আগুনে ঘি ঢালছেন রফিউর রাব্বি !”

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
”জ্বলন্ত আগুনে ঘি ঢালছেন রফিউর রাব্বি !”

”জ্বলন্ত আগুনে ঘি ঢালছেন রফিউর রাব্বি !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য