• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলছে : শিক্ষামন্ত্রী

Friday, 3 September 2021, 5:21 pm
১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলছে : শিক্ষামন্ত্রী
3
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ শুক্রবার সকালে দুই দিনের সফরে চাঁদপুরে যান শিক্ষামন্ত্রী। সেখানে দুপুর ১২টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের একই তথ্য জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সর্বশেষ সিদ্ধান্তে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। আমরা আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব ইনশাআল্লাহ।

ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসবো। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নেয়। তাঁদের সঙ্গে আমরা কথা বলেছি, তাঁরা চেয়েছেন অন্তত প্রত্যেক শিক্ষার্থীর যেন প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়। আমরা তখন বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারিখ নির্ধারণ করেছিলাম। এখন আবার তাদের সঙ্গে কথা বলবো অক্টোবরের মাঝামাঝি খুলে দেওয়া যায় কিনা। আর তারা যদি আগেও খুলতে চায় খুলতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের করোনা টিকা দেওয়া হবে। পরবর্তীকালে সরকার ১২ বছরের ওপরে যাদের বয়স তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাদের বয়স অনুযায়ী ওই ধরনের টিকার ব্যবস্থা করছে সরকার।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে ৭০ শতাংশ কমেছে। ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।

একই দিন রাতে একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১২ সেপ্টেম্বর থেকেই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে গতকাল জাতীয় সংসদ অধিবেশনেও কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুতই স্কুল-কলেজ যাতে খুলে দেওয়া যায়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছি।’

জানা গেছে, ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মন্ত্রণালয় প্রস্তুত। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ১৫ অক্টোবরের পর এবং মেডিক্যাল কলেজগুলো ১৩ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

Previous Post

ইসলামী আন্দোলনের মানববন্ধন শেষে মিছিলে পুলিশী বাধা

Next Post

প্রেম করে বিয়ে, চার মাসেই লাশ হলো তরুণী

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
প্রেম করে বিয়ে, চার মাসেই লাশ হলো তরুণী

প্রেম করে বিয়ে, চার মাসেই লাশ হলো তরুণী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য