• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৩৩৩ এ ফোন করলে পাওয়া যাবে করোনার তথ্যসেবা

Friday, 13 March 2020, 2:06 pm
৩৩৩ এ ফোন করলে পাওয়া যাবে করোনার তথ্যসেবা
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় তথ্য ও সেবা নিশ্চিত করতে এবার যুক্ত হলো বাংলাদেশের সরকারি কল সেন্টার হেল্প লাইন নম্বর ৩৩৩। এই তিনটি ডিজিটে ফোন করেও এখন সংযুক্ত হওয়া যাবে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৯টি ফোন এসেছে হটলাইন নম্বরে। এর মধ্যে চার হাজার ২১২টি ফোন এসেছে নভেল করোনাভাইরাস সংক্রান্ত। আমরা এর আগেই হটলাইন নম্বর হিসেবে যে সব নম্বর ব্যবহার করা হবে তা গণমাধ্যমে জানিয়েছিলাম। এখন থেকে ৩৩৩ নম্বরে যোগাযোগ করলেও সরাসরি হটলাইনে কথা বলা যাবে।

তিনি বলেন, ‘যদি আক্রান্ত দেশ থেকে কেউ এসে থাকেন ও কেউ বিদেশ থেকে আসার পরে মনে হয় তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ আছে তবে তাদের আমরা অনুরোধ করব আইইডিসিআরে স্বশরীরে না আসার জন্য। যদি সেই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থেকে থাকে তবে তিনি আইইডিসিআরে এলে যে গণপরিবহন ব্যবহার করছেন তাতে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকে। এছাড়াও তার সঙ্গে যদি কেউ এসে থাকেন তার মাঝেও এই করোনাভাইরাস ছড়াতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতি এড়াতে আমরা ৩৩৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করি। এ নম্বরে ফোন করলেই কথা বলা যাবে আমাদের হটলাইনে। সেখানে জানালে আইইডিসিআরের টিম বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে এবং তার ফলাফল ফোনে কিংবা ইমেইলে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে, ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপরই ৯ মার্চ আইইডিসিআরের হটলাইন সংখ্যা ১২টি করা হয়। এছাড়াও জাতীয় স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করে করোনাভাইরাস সম্পর্কিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়। ১২ মার্চ আরও পাঁচটি নম্বর যুক্ত করার বিষয়ে জানানো হয়।

হটলাইনের নম্বরগুলো হলো- ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫

স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর- ১৬২৬৩

এ ছাড়াও ১১ মার্চ সংবাদ সম্মেলনে অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জনস্বার্থে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য একটি হান্টিং নম্বর দেওয়ার কথা জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘অনেকেই অভিযোগ করছেন হটলাইন নম্বরে যোগাযোগ করে মানুষ সমস্যার কথা বলতে পারছেন না। কারণ সেগুলো ব্যস্ত পাওয়া যাচ্ছে। এ সমস্যার সমাধানে হান্টিং নম্বর হিসেবে ০১৯৪৪৩৩৩২২২ হিসেবে ব্যবহার করা হবে।’

ওই চিকিৎসক বলেন, ‘০১৯৪৪৩৩৩২২২ নম্বরে কল করলে হটলাইনের যে নম্বরটি ফ্রি থাকবে, সে নম্বরে কল চলে যাবে। এতে করে যারা কল করবেন, তাদেরকে বিভিন্ন নম্বরে কল করতে না হয়। এসব নম্বরের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে কল করেও কোভিড-১৯ সম্পর্কিত যেকোনও তথ্য ও সেবা নেওয়া যাবে

Previous Post

নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে ৪০ জন

Next Post

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

Next Post
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য