• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

টেস্টে জিতলো টাইগাররা, সিরিজ ড্র

Thursday, 15 November 2018, 6:38 pm
টেস্টে জিতলো টাইগাররা, সিরিজ ড্র
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

 

স্পোর্টস ডেস্ক
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে ছিল জিম্বাবুয়ে। মিরপুর টেস্টে সেই প্রতিশোধ নিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েকে ২১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ফলে, দুই ম্যাচ টেস্ট সিরিজটি ১-১ এ ড্র হলো। জিম্বাবুয়ের সামনে টার্গেট ছিল ৪৪৩ রান, সফরকারীরা তোলে ২২৪ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬০ ওভারে ৭ উইকেটে ৫২২ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রান তোলে জিম্বাবুয়ে। ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তোলে ২২৪ রান। ৪৪২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪৩ রান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৪ রানে। বাংলাদেশ ২১৮ রানের বিশাল জয় তুলে নেয়।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। ৪২১ বলে ১৮টি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২১৯ রান। মুমিনুল হক ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকান। ২৪৭ বলে ১৯টি বাউন্ডারিতে করেন ১৬১ রান। তার আগে মুশফিকের সঙ্গে ২৬৬ রানের জুটি গড়েন মুমিনুল। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৩৬ রান। আর মেহেদি হাসান মিরাজ ১০২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। মুশফিক-মিরাজ মিলে ১৪৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। জিম্বাবুয়ের পেসার কাইল জারভিস ৫টি উইকেট দখল করেন। ১৬০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৫২২ রান। এরপর ইনিংস ঘোষণা করে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০৫.৩ ওভারে জিম্বাবুয়ে ৩০৪ রান তোলে। ব্রেন্ডন টেইলর ১৯৪ বলে ১০টি চারের সাহায্যে করেন ইনিংস সর্বোচ্চ ১১০ রান। ওপেনার ব্রায়ান চারি ৫৩ আর হ্যামিলটন মাসাকাদজা ১৪ রান করেন। ১১৪ বলে ১২টি চার আর একটি ছক্কায় ৮৩ রান করেন পিটার মুর। তাইজুল সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে তুলে নেন আরও ৫টি উইকেট। মিরাজ পান তিনটি উইকেট।

২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে বিদায় নেন ইমরুল কায়েস। কাইল জারভিসের বলে ব্রেন্ডন মাভুতার হাতে ধরা পড়ার আগে ইমরুল করেন মাত্র ৩ রান। দলীয় ৯ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়। এক বল পরেই জারভিস বোল্ড করেন লিটন দাসকে (৬)। পরের ওভারে বিদায় নেন গত ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটের পেছনে রেগিস চাকাভার গ্লাভসবন্দি হন মুমিনুল (১)। দলীয় ১০ রানে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। দলীয় ২৪ রানের মাথায় বিদায় নেন গত ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। তিরিপানোর বলে মাভুতার তালুবন্দি হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৭ রান। এরপর জুটি গড়েন অভিষিক্ত মোহাম্মদ মিঠুন এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৮ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৪৩ রানের মাথায় বিগ শট খেলতে গিয়ে সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে দেন মিঠুন। বিদায়ের আগে ১১০ বলে চারটি চার আর একটি ছক্কায় মিঠুন করেন ৬৭ রান। দ্রুত বিদায় নেন আরিফুল হক (৫)।

দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে উইকেটে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তার আগে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১২২ বলে চারটি চার আর দুটি ছক্কায় দলপতি করেন ১০১ রান। মেহেদি মিরাজ (২৭) অপরাজিত থাকেন। দুজন মিলে ৭৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। ৫৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। তাতে, জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২৩তম ওভারের শেষ বলে মেহেদি মিরাজ ফিরিয়ে দেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে (৬৮ বলে ২৫)। ২৬তম ওভারে ব্রায়ান চারিকে এলবির ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান তাইজুল। দলীয় ৭০ রানে জিম্বাবুয়ে দ্বিতীয় উইকেট হারায়। বিদায়ের আগে চারি ৮২ বলে করেন ৪৩ রান। ৩৬৭ রানে পিছিয়ে জিম্বাবুয়ে শেষ দিন ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। পঞ্চম দিন ব্যাটিংয়ে নামা শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। দলীয় ৯৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। বোল্ড হওয়ার আগে উইলিয়ামস করেন ১৩ রান। এরপর আঘাত হানেন তাইজুল, নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন সিকান্দার রাজাকে (১২)। দ্বিতীয় সেশনে ব্রেন্ডন টেইলর আর পিটার মুর যখন দলকে টেনে চলছেন তখন আঘাত হানেন মিরাজ। ৭২তম ওভারে মিরাজের বলে ইমরুলের হাতে ক্যাচ দেন ৭৯ বলে ১৩ রান করা পিটার মুর। তার আগে টেইলরের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন তিনি। এরপর রানআউট হন রেগিস চাকাভা (২)।

ইনিংসের ৭৮তম ওভারে মিরাজ ফিরিয়ে দেন ডোনাল্ড তিরিপানোকো। লিটন দাসের হাতে ধরা পড়ার আগে তিরিপানোর ব্যাট থেকে কোনো রান আসেনি। ঢাকা টেস্টে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেইলর। এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি, ব্যাক-টু-ব্যাক হিসেবে দ্বিতীয়বার গড়েন এই কীর্তি। যা কোনো জিম্বাবুইয়ান ব্যাটসম্যানের জন্য প্রথম। টেইলরের সেঞ্চুরির পর ব্রেন্ডন মাভুতাকে (০) ফেরান মিরাজ। নিজের পঞ্চম উইকেট নিতে মিরাজ ফিরিয়ে দেন কাইল জারভিসকে। তেন্দাই চাতারা ইনজুরিতে থাকায় প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতে পারেননি। ব্রেন্ডন টেইলর ১৬৭ বলে ১০টি চারের সাহায্যে ১০৬ রান করে অপরাজিত থাকেন। মিরাজ ৫টি, তাইজুল ২টি, মোস্তাফিজ একটি করে উইকেট পান। অভিষেক টেস্টে কোনো উইকেট পাননি পেসার খালেদ আহমেদ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করে গাজী টিভি। এছাড়া, ম্যাচটি র‌্যাবিটহোলবিডি তে ক্লিক করেও সরাসরি উপভোগ করা যায়।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।

Previous Post

আসুন আমাদের নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন করি

Next Post

এবার রূপগঞ্জে জ্বলন্ত আগুনে ঘি ঢাললো এরশাদ !

Related Posts

নববর্ষে জমজমাট ফ্রেন্ডস কাপ ক্রিকেট ফাইনাল
Lead 6

নববর্ষে জমজমাট ফ্রেন্ডস কাপ ক্রিকেট ফাইনাল

সার্ফিংয়ের উন্নয়নে কাজ করবো : সাইফুল
Lead 6

সার্ফিংয়ের উন্নয়নে কাজ করবো : সাইফুল

আদর্শ স্কুল এক্স–স্টুডেন্টদের বৃহত্তম সমাবেশে ‘স্পোর্টস কার্নিভাল–২০২৫’
Lead 4

আদর্শ স্কুল এক্স–স্টুডেন্টদের বৃহত্তম সমাবেশে ‘স্পোর্টস কার্নিভাল–২০২৫’

‘ফতুল্লা স্টেডিয়াম দেখে কান্না চলে আসছে’- বুলবুল
Lead 1

‘ফতুল্লা স্টেডিয়াম দেখে কান্না চলে আসছে’- বুলবুল

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু
Lead 4

নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

আন্তর্জাতিক দাবা দিবসে মুগ্ধ চ্যাম্পিয়ন
Lead 6

আন্তর্জাতিক দাবা দিবসে মুগ্ধ চ্যাম্পিয়ন

Next Post
এবার রূপগঞ্জে জ্বলন্ত আগুনে ঘি ঢাললো এরশাদ !

এবার রূপগঞ্জে জ্বলন্ত আগুনে ঘি ঢাললো এরশাদ !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য