• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটের লড়াইয়ে ওরা ১১ জন

Friday, 28 December 2018, 7:55 pm
নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটের লড়াইয়ে ওরা ১১ জন
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের পাঁচটি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠের লড়াইয়ের প্রচার প্রচারণা শেষ হয়েছে আজ ২৮ ডিসেম্বর সকালে । এখন চলছে চুলচেরা বিশ্লেষণ । কি হতে পারে ভোটের হিসেব ।

একাই সাথে ২০ লাখ ৩০ হাজার ৭শত ৪ জন ভোটারদের মধ্যে সকলেই এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে ৩০ ডিসেম্বর সকাল থেকেই ভোটকেন্দ্র যাবেন ভোট প্রয়োগ করতে। পাঁচটি আসনে ৩৬ জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে ১১ জনের মধ্যে । বাকী অন্যন্য প্রার্থীদের অনেকেই জামানতও হারাবেন বলে গুঞ্জন রয়েছে জেলা জুড়ে।

রূপগঞ্জে কাজী ও গাজীর, আড়াইহাজারে দুই নজরুল, সোনারগাঁয়ে খোকা-কায়সার- মান্নানের, ফতুল্লা সিদ্ধিরগঞ্জে শামীম বনাম শামীম বিরোধী এবং শহর ও বন্দরে সেলিম ওসমান বনাম ওসমান পরিবার বিরোধীদের মাঝে !

নারায়ণগঞ্জ-১ : গাজী-কাজীর লড়াই হবে হাড্ডাহাড্ডি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ। জেলার সবগুলো উপজেলার চেয়ে রাজধানীর কোলঘেঁষা গুরুত্বপূর্ণ জনপদ নিয়ে নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসন। আধুনিক উপ-শহর পূর্বাচলসহ শিল্প কল-কারখানা সমৃদ্ধ নারায়ণগঞ্জ-১ আসনটি রাজনৈতিক ও অর্থনেতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।

এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান । আর মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী। নির্বাচনে অংশ নেয়া ৭জন প্রার্থীর মধ্যে এই দুই প্রার্থী তুলনামূলকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশি সময় পার করছেন। তবে অন্যান্য দলের প্রার্থীদের প্রচার-প্রচারণাও চোখে পড়ার মতো।

নারায়ণগঞ্জ-১ আসনে মোট ৩ লাখ ৪৯ হাজার ৬৫৬ জন ভোটারের মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৩৯২ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৭১ হাজার ২৬৪ জন মহিলা ভোটার। দুই প্রার্থী তাদের প্রচারণায় নানাভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ- ২ : দুই নজরুলই ভোটের মাঠে নাছোড়বান্দা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের শেষ ধাপের প্রচার-প্রচারণা চলছে। জেলার সবগুলো উপজেলার চেয়ে পিছিয়ে থাকা প্রত্যন্ত জনপদ নিয়ে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনেরও রাজনৈতিকভাবে খুবই গুরুত্ব রয়েছে।

এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি’র নজরুর ইসলাম আজাদ । আর মহাজোট আস্থা রেখেছে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবুর উপরই। নির্বাচনে অংশ নেয়া ৪ প্রার্থীর মধ্যে এই দুই প্রার্থী তুলনামূলকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশি সময় পার করছেন। তবে অন্যান্য দলের প্রার্থীদের প্রচার-প্রচারণাও চোখে পড়ার মতো।

নারায়ণগঞ্জ-২ আসনে মোট ২ লাখ ৮৮ হাজার ৬৭৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৪৭ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৪১ হাজার ৬৩১ জন মহিলা ভোটার। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে এ আসনের ভোটারের সংখ্যা সবচেয়ে কম। কিন্তু দুই প্রার্থী তাদের প্রচারণায় নানাভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে লড়াই হবে খোকা – কায়সার  ও মান্নান, ত্রিমূখী লড়াই

জেলা ভৌগলিক দিক থেকে সোনারগাঁ উপজেলাও অত্যান্ত গুরুত্বপূর্ণ । দেশের অর্থনীতিতেও সোনারগাঁ আসনের প্রতি দৃস্টি সকলের । এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভেটের মাঠে টিকে আছেন বীরের মতো। খোদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচন থেকে সরে যেতে নানাভাবে তাগিদ দিলেও কোনভাবেই টলানো যায় নাই কায়সার হাসনাতকে । সিংহ প্রতীক নিয়ে কায়সার হাসনাত শত প্রতিকূলতায়ও টিকে আছে নির্বাচনে। আর কায়সার হাসনাতকে ঠেকাাতে না পেরে বর্তমান সংসদ সদস্য মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে এবং ঐক্যফ্রন্টের প্রার্থী আজহারল ইসলাম মান্নান ধনের শীষের প্রতীক নিয়ে মহা টেনশনে রয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ৩ লাখ ৩৮ হাজার ৮৭২ জন ভোটারের মধ্যে ৮২ হাজার নতুন  ভোটারেএকাদশ জাতীয় নির্বাচনে বিশাল ভুমিকা রাখবেন ।  ভোটের মাঠে প্রশাসনের উপর আস্থা রাখতে সকল প্রার্থীই একমত পোষন করলেও কিছু কিছু ঘটনায় ব্যাপক সমালোচনার সৃস্টি হওয়ায় শাসক দলের প্রার্থী লিয়াকত হোসেন খোকা পরেছেন বেকায়দায় ।

নারায়ণগঞ্জ-৪ আসনে লড়াই হবে শামীম ওসমান বনাম এন্টি শামীমপন্থীদের মাঝে

জেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৪ আসনে (ফতুল্লা সিদ্ধিরগঞ্জ) শিল্প কলকারখানায় পরিপূর্ণ । আর এই আসনে বরাবরই ওসমান পরিবারের কনিস্ট পুত্র সংসদ সদস্য শামীম ওসমান জেলার আওয়ামীলীগের রাজনীতির নিয়ন্ত্রক । রাজনৈতিক কারিগর শামীম ওসমান তার নির্বাচনী এলাকায় বিশাল জনপ্রিয়তা থাকলেও শামীম বিরোধী একটি বিশাল অংশ রয়েছে । যার কারণে কোন রাজনৈতিক বলয় নারায়ণগঞ্জে না থাকলেও ধানের শীষের প্রার্থী মনির হোসেন কাশেমী বোটারদের মাঝে নাড়া ফেলে দিয়েছে । জেলায় সম্পূর্ণ অপরিচিত মনির হোসেন কাশেমীনারায়ণগঞ্জের পোড় খাওয়া রাজনীতিবিদ সাবেক এমপি গিয়াস ও ব্যবসায়ী শাহ আলমকে টেক্কা দেয় হঠাৎ করে এক্যৈফ্রন্টের মনোনয়ন ছিনিয়ে এনে চমক সৃস্টি করেন তিনে । সকলের একই প্রশ্ন কে এই কাশেমী ? কি করে কাশেমী হেভীওয়েট প্রার্থীদের টপকিয়ে নির্বাচন করতে এসেছেন ?

নারায়ণগঞ্জ-৪ আসনে ৬ লাখ ৫১ হাজার ১শ ৩৭ জন ভোটারের মধ্যে কাশেমীর নিজস্ব কোন ভোট ব্যাংক না থাকলেও সংসদ সদস্য মামীম ওসমানের রয়েছে বিশাল জনপ্রিয়তা। তারপরও শংকায় রয়েছে শামীম ওসমান ও তার রাজনৈতিক সহকর্মীরা। কারণ শামীম ওসমান বিরোধী ভোটারের সংখ্যও কোন অংশেই কম না । একই সাথে রয়েছে বিএনপির বিশাল ভোটব্যাংক । যা এক সাথে কাজ করলে হেভিওয়েট শামীম ওসমান ধরাশায়ীও হতে পারেন ভোটের ফলাফলে।

নারায়ণগঞ্জ-৫ আসনে লড়াই হবে সেলিম ওসমান ও এসএম আকরামের পুরানো লড়াই

জেলার শহর ও বন্দর নিয়ে এই আসনে এর আগেও উপ নির্বাচনে সেলিম ওসমানের সাথে এসএম আকরাম আওয়ামীলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করে পরাজিত হন। এবারের একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরাম ধানের শীষের প্রতীক নিয়ে ভোটের মাঠের লড়াইয়ে নেমেছেন। এসএম আকরামের পাশে বিএনপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের লোকজনদের দেখা না গেলেও খোদ আওয়ামীলীগ ও বাম রাজনৈতিক দলের অনেকে জোড়ালোভাবে মাঠে রয়েছে এসএম আকরামের পক্ষে।

নরায়ণগঞ্জে আওয়ামীলীগের মধ্যে ওসমান পরিবার পন্থী আর ওসমান পরিবার বিরোধীরা বিশাল শক্তি নিয়ে ভোটের মাঠে লড়াই করে আসছে দীর্ঘদিন যাবৎ। জেরার সদর আসনে ৪ লাখ ৪২ হাজার ২শত ২৬ জন ভোটারের মধ্যে নিবর ভোটারের সংখ্যা অনেক। ভোটের মাঠে কি হয় তা এখনই বলতে পারছেন না কেউ ।

Previous Post

না’গঞ্জ শহরে সেনা তল্লাসীতে স্বস্তি জনমনে

Next Post

প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণে ল্যাব এইডে এসপি

Related Posts

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

Next Post

প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণে ল্যাব এইডে এসপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
  • পূর্বাচলে বেপরোয়া গতির বলি দুই বন্ধু 26 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য