• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বৈঠকে শামীম ওসমান, মানেননি হোম কোয়ারেন্টিন

Monday, 5 July 2021, 7:41 am
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বৈঠকে শামীম ওসমান, মানেননি হোম কোয়ারেন্টিন
6
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদেশ ফেরত প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে সরকারিভাবে নির্দেশ দেওয়া হলেও যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বৈঠকে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরে বরিবার বিকেলে সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি

নারায়ণগঞ্জ জেলায় জলাবদ্ধতা নিরসন নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

আওয়ামী লীগের নেতারা জানান, গত ১৪ জুন স্ত্রী সালমা ওসমান লিপিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান এমপি শামীম ওসমান। সেখানে ১৬ জুন নারায়ণগঞ্জ প্রবাসীদের উদ্যোগে শামীম ওসমানকে সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল শনিবার দুপুরে নিউইয়র্ক থেকে দেশে ফেরেন তিনি। রাতে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের সদর উপজেলা পরিষদে যান এমপি শামীম ওসমান। পরে সেখানে সদর উপজেলা পরিষদের ইউএনও, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে সভা করেন।

বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। প্রথমে তিনি জেলা প্রশাসকের নিজে কক্ষে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ডিসির সঙ্গে জলাবদ্ধতা নিরসন নিয়ে বৈঠকে প্রধান অতিথির চেয়ারে বসেন। তার বাম পাশেই বসে ছিলেন জেলা প্রশাসক।’

প্রায় দেড় ঘণ্টার ওই সভায় বক্তব্য রাখেন শামীম ওসমান। সভা শেষে বিকেল ৫টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সেখান থেকে বের হয়ে যান তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বিদেশ ফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এ নির্দেশ না মানলে জেল-জরিমানার কথাও বলা হয়েছে।’

যারা বিদেশ থেকে আসছেন তাদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গগণমাধ্যম কে বলেন, ‘যদি কেউ বাইরে থেকে আসেন সেক্ষেত্রে ইমিগ্রেশন থেকে যদি আমাদের কাছে পাসপোর্টের কপি তালিকাসহ পাঠানো হয় তাহলে আমরা অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করি।’

এমপি শামীম ওসমানের হোম কোয়ারেন্টিনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে সিভিল সার্জন বলতে পারবেন।’

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ এ বিষয়ে বলেন, ‘নারায়ণগঞ্জে দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে। অবশ্যই সবাইকে লকডাউন মেনে চলতে হবে। করোনা সুরক্ষায় বিদেশ থেকে যারা আসছেন তাদের কোয়ারেন্টিনে থাকা উচিত।’

পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে আবারও যোগাযোগ করা হলে তিনি এই সংবাদদাতাকে বলেন, ‘তাহলে সিভিল সার্জনের বক্তব্য অনুযায়ী আপনি রিপোর্টে লিখে দিন যে কোয়ারেন্টিনে থাকা দরকার ছিল। আমরা হোম কোয়ারেন্টিন নিশ্চিত করছি। তবে তিনি (শামীম ওসমান) যদি ডাবল ডোজ (করোনা ভ্যাকসিন) গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে যে বিধান আছে সেটাই অনুসরণ করা হচ্ছে।’

এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

সূত্র  : দ্য ডেইলি স্টার

Previous Post

টানবাজার সুইপারপট্টি থেকে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next Post

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য