• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জ ট্র্যাজেডি : “পোড়া লাশের উপর দাড়িয়ে চলছে বাণিজ্য !”

কারখানার ভবনে এখনও পড়ে আছে শ্রমিকের পোড়া হাড়

Sunday, 18 July 2021, 7:04 am
রূপগঞ্জ ট্র্যাজেডি : “পোড়া লাশের উপর দাড়িয়ে চলছে বাণিজ্য !”
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড কারখানার অগ্নিদগ্ধ ৬তলা ভবনের নীচতলা থেকে উপর প্রতিটি তলা ফ্লোরে ছড়িয়ে পড়ে আছে ভাঙ্গা টাইলস আর ছাদ পুড়ে ধ্বসে পড়া রাব। ফ্লোর জুড়ে পোড়া যন্ত্রাংশ আর মালামাল। সবখানেই স্যাঁতস্যাঁতে পানি। উৎকট পোড়া কটু গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ভবনের যেখানে আগুনে পোড়া অঙ্গার হয়ে গেছে ৪৯ টি তাজা প্রাণ সেই চারতলায় মেঝের পানিতে ভাসতে ক্যামিকেলের আবরণ। নিশব্দ ভবনের বিভিন্ন তলা থেকে বাতাসের ঝটকায় হঠাৎ কাঁচের টুকরো ঝড়ে পরার শব্দ যেনো জানিয়ে যায় এতো শব্দহীন ছিল না কোন কালে এই ভবনটি।

কর্তব্যরত এক নিরাপত্তকর্মী জানালেন, পরির্দশন দল, গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস কিংবা আইন প্রশাসনের লোকজন আসে মাঝে মধ্যে। এছাড়া এলাকার এখন আর কেউ আসেন না। এখন রাত হলে ভূতুরে পরিবেশ বিরাজ করে এ ভবনে। ঝরা কাঁচ কিংবা ছাদের বালুর রাব ধসে পরার শব্দ তখন পিলে চমকে দেয় দায়িত্বরত প্রহরীর।

শনিবার ১৭ জুলাই কারখানা পরিদর্শনে আসেন সিআইডি, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর পরিদর্শন, নাগরিক তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ অঞ্চলের একটি দল। এ কারণে সেখানে ভীড় করেন গণমাধ্যম কর্মীরাও। পরিদর্শনে গিয়ে কর্তাদের নজর এড়িয়ে গেলেও কয়েকজন গণমাধ্যম কর্মীর নজর এড়ায়নি কোন পোড়া লাশের পাজরের হাড় আর পোড়া কাপড়সহ দেহের ধ্বংসাবশেষ। ছবি তুলতে কাছে এগিয়ে যেতেই মানুষের পচে যাওয়া দূর্গন্ধে নাড়ী উল্টে আসার উপক্রম।

জানা যায়, হাড় পরে থাকা চারতলার এই অংশটিতে নারীদের পোশাক পরিবর্তন করার জন্য একটি ছোট কামরা ছিল। পুড়ে যাওয়া কাপড়চোপড় দেখে ধারনা হচ্ছে এটি হয়তো কোন নারীর কোমড়ের হাড়ের অংশ বিশেষ। এদিকে নাগরিক তদন্ত কমিটির লোকজনও মৃতের সঠিক সংখ্যা নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন। তারাও খুঁজে পেয়েছেন আরেক টুকরো হাড়। এ অবস্থায় আসলে কতগুলো প্রাণহানী ঘটেছে অভিশপ্ত হাসেম ফুডের এই ভবনে তা এখনো নিশ্চিত নয় কোন দপ্তরের। লাশের পরিসংখ্যান নিয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস দাবি তুলেছেন ৪৯টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন তারা আবার পুলিশ মামলায় লিখেছেন ৪৮ জনের উদ্ধারের কথা। এদিকে নিখোঁজ কতজনের দাবি করা হয়েছে তার হিসেবও জানাতে পারেননি সংশ্লিষ্ট কেউ।

অগ্নিদগ্ধ ভবনের চারতলায় শ্রমিকের হাড় পাওয়া গেছে এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, ‘আমরাও তদন্ত কমিটির সঙ্গে ভবন পরিদর্শনে ছিলাম। তখন এমন কোনো ঘটনা দেখতে পাইনি। এমন কিছু আছে কিনা তা খুঁজে দেখছি।’

এমন নির্মম ঘটনার পরও আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তারা এই পোড়া লাশের উপর দাড়িয়ে নানাভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে । একই ভাবে কোন এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের নানাভাবে  সহায়তা করতে ব্যাপক তদ্বির চালিয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছে পুলিশের এক কর্মকর্তা  । সেই তদ্বিরের অংশ হিসেবে এই আসামীরা রিমান্ডে থাকাবস্থায় উন্নমানের খাবারের সরবরাহ করা হয়েছে আসামীদের পছন্দ অনুযায়ী । আাসমীদের পছন্দকে প্রাধান্য দিয়ে যাবতীয় সুবিদার পর আদালতে হাজির করার সাথে সাথেই আসামীদের দুইজনকে জামিন দিয়েছে আদালত ।

নাম প্রকাশ না করার অনুরোধে আইনশৃংখলা বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর সাথে আলোচনাকালে বলেন, “সেই প্রবাদ “ঘর পোড়ার মধ্যে আলু পোড়া’ র দৃশ্য দেখলাম ! আসলেই আমরা মানুষ কত অপরাধ করতে পারি তার প্রমাণ হলো এই ৫২ লাশের উপর দাড়িয়ে কোন কোন কর্মকর্তা অত্যান্ত কৌশলে কোটি টাকার ঘুষ বাণিজ্য ইতিমধ্যেই সম্পন্ন করেছে । সিদ্ধিরগঞ্জের এক ঘনিষ্ট আত্মীয়ের মাধ্যমে এই ঘুষ বাণিজ্য হলেও তার প্রমাণ না থাকায় নাম বলা যাচ্ছে না । তবে রাস্ট্রের উচিৎ এতো পোড়া লাশের উপর দাড়িয়ে যারা বাণিজ্য করছে তাদের কঠোর বিচার হওয়া উচিৎ। রাস্ট্র পারে না এমন কোন কাজ নাই । তাই এমন অপরাধের সঠিক বিচারও দাবী করেছেন এই কর্মকর্তা। (যার রেকর্ড সংরক্ষণে রয়েছে )

এমন চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় কি করে নিম্ন আদালত জামিন মঞ্জুর করলো তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও নাগরিক সমাজের অনেকেই ।

Previous Post

৫২ হত্যা : ১০ বিষয়ে সিআইডির তদন্ত শুরু

Next Post

ফতুল্লায় একের পর এক খুন, এবার ইমন !

Related Posts

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

Next Post
ফতুল্লায় একের পর এক খুন, এবার ইমন !

ফতুল্লায় একের পর এক খুন, এবার ইমন !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য