• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আজ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্রে মহা অষ্টমীর স্নানোৎসব শুরু

Tuesday, 28 March 2023, 10:37 am
আজ লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্রে মহা অষ্টমীর স্নানোৎসব শুরু
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টা ১৭ মিনিট ৩ সেকেন্ডে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসবের (স্নান) লগ্ন শুরু হচ্ছে। শেষ হবে আগামীকাল বুধবার রাত ১০টা ৪৭ মিনিট ১৩ সেকেন্ডে। এরই মধ্যে দেশ ও বিদেশ থেকে লক্ষ লক্ষ পূণার্থীর পদভারে মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দরের সীমানা দিয়ে বয়ে যাওয়া লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের দুই তীরে ১৮ ঘাট ও আশেপামের এলাকা।

স্নানোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নারায়ণগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসন। আয়োজকদের দাবি, এবার দেশ-বিদেশ থেকে ১০ লাখের বেশির পুণ্যার্থীর সমাগম ঘটবে।

যেসব ঘাটে পুণ্যার্থীরা স্নান করতে পারবেন সেগুলো হলো, ললিত সাধুর ঘাট, অন্নপূর্ণা মন্দিরঘাট, নাসিম ওসমান ঘাট, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির রাজঘাট, কালীগঞ্জ ঘাট, মাকরী সাধুর শান্তি আশ্রমঘাট, মহাত্মা গান্ধীর শশ্মানঘাট, ভদ্রেশ্বরী কালীমন্দির ঘাট, জয়কালী মন্দিরঘাট, রক্ষাকালী মন্দিরঘাট, পাষাণকালী মন্দিরঘাট, স্বামী দ্বিগিজয় ব্রহ্মচারীর আশ্রম, চর শ্রীরামপুর ব্রহ্মাঘাট, দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘাট, মীরকুণ্ডী পরেশ সাধুঘাট, সাবদী রক্ষাকালী ঘাট, তাজপুর-জহরপুর মুনিঋষিপাড়া ঘাট ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রমঘাট।

স্নানোৎসব কেন্দ্র করে ব্রহ্মপুত্র নদের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে, ঘাটগুলো বাঁধাই করা হয়েছে। প্রস্তুতির অন্যান্য কাজ সারা হচ্ছে। নারী পুণ্যার্থীদের কাপড় বদলানোর জায়গা, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রাখা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

 লাঙ্গলবন্দ স্নান উদ্‌যাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা বলেন, ১৮টি ঘাটে পুণ্যার্থীদের জন্য স্নানের আয়োজন করা হয়েছে। নারীদের কাপড় বদলানোর শতাধিক জায়গা তৈরি করা হয়েছে। গত বছর দেশ-বিদেশ থেকে স্নানে অংশ নিতে ১০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটেছিল। এবার পুণ্যার্থীদের সমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যবারের চেয়ে এবারের নিরাপত্তা পরিস্থিতি ভালো বলে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, স্নানোৎসব ঘিরে পোশাক, সাদাপোশাকেসহ মোট ১ হাজার ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য ৭টি ওয়াচ টাওয়ার ও ৫০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি বলেন, কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর আছে। পুণ্যার্থীরা যাতে স্নান সম্পন্ন করে সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Previous Post

ফতুল্লায় গৃহবধূর মৃত্যু, মায়ের দাবি ‘হত্যা’

Next Post

সেই ডন বজলু কারাগারে : সাম্রাজ্য চালাচ্ছে মুঠোফোনে

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সেই ডন বজলু কারাগারে : সাম্রাজ্য চালাচ্ছে মুঠোফোনে

সেই ডন বজলু কারাগারে : সাম্রাজ্য চালাচ্ছে মুঠোফোনে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য