• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ভুলতার কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী মোশাররফ অস্ত্রসহ গ্রেপ্তার

Saturday, 13 January 2024, 3:19 pm
ভুলতার কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী মোশাররফ অস্ত্রসহ গ্রেপ্তার
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জের ভূলতায় পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ চলমান নানা অপরাধ সংঘঠিত হলেও পুলিশ অজ্ঞাত কারণে অসহায়ের ভূমিকা পালন করে যাচ্ছে থানা ও ফাঁড়ির পুলিশ । পুলিশের এমন অসহায়ত্বের কারণে ই প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, ভূমিদস্যুতা, অপহরণ, লুটপাটসহ সকল ধরণের অপরাধ  চালিয়েই যাচ্ছে অপরাধী চক্র । প্রতিদিন মারামারী, অস্ত্র পদর্শণ ছাড়াও প্রায়ই খুনের মতো ঘটনার সাথেও জড়িত অপরাধী এই চক্রের সদস্যরা । এদের পুলিশ কোন অবস্থাতেই আটক না করলেও র‌্যাব প্রায়ই এই অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার ফলে পুলিশের ভূমিকার নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার সকল ব্যবসায়ীরাই ।

আর পুলিশের এমন নিষ্ক্রিয়তার কারণে রূপগঞ্জের ভুলতাসহ আশপাশের এলাকায় কুখ্যাত অপরাধীদের হোতা মাদক কারবারিতে জড়িত ভূমিদস্যু মোশাররফকে গ্রেফতার করেছে র‌্যাব। স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা হিসেবে পরিচিত তিনি। মোশাররফ গত বছর র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলারও অন্যতম আসামি।

গতকাল শুক্রবার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

mosharrof-1.jpg

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলার ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় গত ১৪ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দলবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন। এই ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়।’

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, ‘মোশাররফের বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারত্ব, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশীশক্তি জানান দেওয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও মোশাররফ স্থানীয় কয়েকটি কিশোর গ্যাং দলের নেতৃত্ব দেন বলে তথ্য মিলেছে।’

mosharrof-1.jpg

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আরও বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে র‌্যাবের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোশাররফ। এছাড়াও তিনি ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখল, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করেন। তার আধিপত্য বিস্তারে অস্ত্রের ঝনঝনানিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অস্ত্রের মুখে এসব সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।’

গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি অপহরণ, একটি সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, ‘মোশাররফ নারায়ণগঞ্জের উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই বেপরোয়া জীবনযাপন করতেন। দশম শ্রেণিতে পড়া অবস্থায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর একসময় গরুর খামার গড়ে তোলেন। ওই গরুর খামারের আড়ালে ফেনসিডিলের কারবার করতেন। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এসব কাজের মাধ্যমে ধীরে ধীরে তিনি এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন।’

Previous Post

সাংবাদিক আবু সাউদ মাসুদের মায়ের মৃত্যু

Next Post

রেলওয়ের জমি নিয়ে প্রতারণা : মজিবুরের বিরুদ্ধে ক্ষোভ

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রেলওয়ের জমি নিয়ে প্রতারণা : মজিবুরের বিরুদ্ধে ক্ষোভ

রেলওয়ের জমি নিয়ে প্রতারণা : মজিবুরের বিরুদ্ধে ক্ষোভ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য