• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঈদযাত্রায় স্বস্তি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কে

Wednesday, 10 April 2024, 12:07 am
ঈদযাত্রায় স্বস্তি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কে
3
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদ যাত্রায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। উৎসবের আমেজে উৎফুল্ল মেজাজে স্বস্তিতেই নিজ গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ।

১৯২ দশমিক ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় ১৩ দশমিক ৩ কিমি এ মহাসড়কে কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনা ব্রিজের অংশটুকু মেঘনা টোলপ্লাজার ওপর ভিত্তি হয়ে আছে। এদিকে টোলপ্লাজায় ৬টি কাউন্টারে সঙ্গে নতুন আরও ৬টি টোল কাউন্টার সংযুক্ত করায় মোট ১২টি কাউন্টার দিয়ে নির্বিগ্নে যানজটবিহীন নাড়ির টানে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা।

তবে সোমবার (৮ এপ্রিল) সব পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় রাত থেকেই মহাসড়কে যাত্রীদের ঢল নামে। যানবাহন পেতে যাত্রীদের কোনো দুর্ভোগের শিকার হতে না হলেও কিছুসংখ্যক যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

মেঘনা ঘাট টোলপ্লাজার কার্যনির্বাহী অফিসার আব্দুল আলিমের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে মেঘনা টোলপ্লাজায় ১২টি কাউন্টার চালু আছে। ঈদযাত্রায় যেন যাত্রীরা সহজেই তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে। এবার যানজটের আশঙ্কা নেই। আশা করায় স্বস্তিতেই ফিরবে সাধারণ মানুষ।

আলী মিয়া নামের এক যাত্রী বলেন, অন্যান্য বছর মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেলেই মেঘনা টোলপ্লাজা থেকে যানজট মোগরাপাড়া এলাকা ছাড়িয়ে কেওডালা পর্যন্ত ছড়িয়ে যায়। এ ছাড়াও মেঘনা সেতুতে টোল আদায়ে বিলম্ব এবং মহাসড়কের যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হতো। এবার একদম তার উল্টো, হাইওয়ে পুলিশের তৎপরতায় কোনো যানবাহনকে অতিরিক্ত সময়ের জন্য বাসস্ট্যান্ডে থামিয়ে যাত্রী ওঠানামা করতে দেওয়া হচ্ছে না।

কুদরত সরকার নামের আরেক এক যাত্রী জানান, গতবারের চেয়ে এবার মহাসড়কের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। দুর্ভোগ এড়াতে গত সপ্তাহেই পরিবারকে পাঠিয়ে দিয়েছি। তবে বেশি ভাড়া আদায় করার বিষয়ে কর্তৃপক্ষ নজরদারি করলে আমরা উপকৃত হতাম।

মেঘনা টোলপ্লাজায় আটকে থাকা ফেনীগামী বাস ড্রাইভার সবুজ মিয়া জানান, অন্যান্য বছরের তুলনায় এবার যানজট নেই বললেই চলে। সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ যে রাস্তাঘাট এত উন্নত করেছে। একই প্রশাসনও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যাত্রীর চাপ থাকায় বাস পেতেও সমস্যা হচ্ছে বাস মালিকদের তাই অন্যসময়ের চেয়ে একটু বেশিই নেওয়া হচ্ছে। তবে পরিবার নিয়ে যে তারা স্বস্তিতে ঈদ করতে পারবে এটাই মুখ্য বিষয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, গত বারের চেয়ে এবার মহাসড়কে আরও বেশি পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি মোবাইল টিম, হোন্ডা টিম, অ্যাম্বুলেন্স টিম রয়েছে। এ ছাড়া মহাসড়কে যে কোনো যানবাহন বিকল হয়ে গেলে কিংবা কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে তা দ্রুত সরানোর জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এবং মদনপুর অংশে দুটি রেকার রাখা হবে বলে জানান তিনি। তবে বাসের ভাড়া বৃদ্ধির অভিযোগ পেয়েছি। আমরা তা তদারকি করছি।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো সংস্কার কাজ চলমান না থাকায় যাত্রীরা সহজেই তাদের গন্তব্যস্থলে যেতে পারবে। আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন।

Previous Post

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর বৃহস্পতিবার

Next Post

নির্বিঘ্নে ঈদযাত্রা : মেঘনায় ২৪ ঘন্টায় সোয়া ১ কোটি টাকা টোল আদায়

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
নির্বিঘ্নে ঈদযাত্রা : মেঘনায় ২৪ ঘন্টায় সোয়া ১ কোটি টাকা টোল আদায়

নির্বিঘ্নে ঈদযাত্রা : মেঘনায় ২৪ ঘন্টায় সোয়া ১ কোটি টাকা টোল আদায়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য