• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দর থানায় শিশু হত্যা: নিরাপত্তা ভেঙে চুরমার, ঘাতক গ্রেপ্তার

Thursday, 25 December 2025, 8:53 pm
বন্দর থানায় শিশু হত্যা: নিরাপত্তা ভেঙে চুরমার, ঘাতক গ্রেপ্তার

Oplus_131072

5
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক  :

নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৩ বছর বয়সী স্কুলছাত্রী আলিফা আক্তারের নির্মম হত্যাকাণ্ড গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে।

শিশু নিরাপত্তা, সামাজিক অবক্ষয় ও পারিবারিক আশপাশে লুকিয়ে থাকা নরপিশাচদের ভয়ংকর বাস্তবতা আবারও নগ্নভাবে সামনে এসেছে এই ঘটনায়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল ওরফে বাদশা (৩০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (২৪ ডিসেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোর্শেদ। গ্রেপ্তারকৃত ফয়সাল মানিক মিয়ার ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নিজ ভাড়া বাসা থেকে খেলতে বের হয় আলিফা। এরপর আর ফিরে আসেনি সে। পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় রাত গড়িয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না পাওয়ায়।

পরদিন রোববার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় দুই ব্যক্তি একটি অজ্ঞাত কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন—সে আলিফাই।

শিশুটির নিথর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোক আর ক্ষোভের ছায়া। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। নিহত আলিফার মা পারভিন বেগম বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‍্যাব-১১, নারায়ণগঞ্জ সদর কোম্পানি গোয়েন্দা তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ হোসেন জানান, তদন্তের সময় আলিফার ব্যবহৃত এক জোড়া জুতা তার বাবার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে জুতা জব্দ করা হয়, যা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও ভয়াবহ তথ্য হলো—গ্রেপ্তারকৃত ফয়সাল আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

একটি নিষ্পাপ শিশুর এভাবে প্রাণ ঝরে যাওয়া কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি সমাজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। স্কুলে যাওয়ার বয়সে একটি মেয়ের লাশ পড়ে থাকতে হয়, আর ঘাতক লুকিয়ে থাকে আশপাশেই—এই বাস্তবতা ভয়ংকর বার্তা দেয় আমাদের সমাজকে।

আলিফা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, এই নির্মমতার বিচার কত দ্রুত ও কতটা দৃষ্টান্তমূলক হয়।

Previous Post

সিদ্ধিরগঞ্জে জাল স্ট্যাম্পের কারখানা ফাঁস, কোটি টাকার রাজস্ব লুট

Next Post

ধলেশ্বরীতে মৃত্যু ফাঁদ : লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দায় কার ?

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

Next Post
ধলেশ্বরীতে মৃত্যু ফাঁদ : লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দায় কার ?

ধলেশ্বরীতে মৃত্যু ফাঁদ : লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, দায় কার ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য