• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডাকাতের গ্রামেই ডাকাতি, আড়াইহাজারে চাঞ্চল্য

Wednesday, 21 January 2026, 5:34 pm
ডাকাতের গ্রামেই ডাকাতি, আড়াইহাজারে চাঞ্চল্য

Oplus_131072

10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  :

আশ্চর্যজনক হলেও সত্য—যে গ্রাম এক সময় ‘ডাকাতের গ্রাম’ নামে পরিচিত ছিল, সেই গ্রামেই এবার সংঘটিত হলো দুঃসাহসিক ডাকাতির ঘটনা।

আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খেত মরদাসাদী গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে সংঘটিত এ ডাকাতির ঘটনায় পুরো উপজেলাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাত আনুমানিক দুইটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল সেলিনা নামে এক নারীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে ডাকাতরা নগদ এক লাখ টাকা এবং প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ভয়াবহ এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, মরদাসাদী গ্রামটি এক সময় ‘ডাকাতের গ্রাম’ হিসেবেই কুখ্যাত ছিল।

বিগত সরকারের আমলে এই কুখ্যাতি মুছে দিতে গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় ‘শান্তিপুর’।

কিন্তু নাম বদলালেও বাস্তবতা যে বদলায়নি, তারই নির্মম প্রমাণ মিলল এই ঘটনায়। বরং শান্তিপুরে এখন অশান্তির ছায়া আরও ঘনীভূত হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই গ্রামের ডাকাতরা আগে কখনো নিজেদের গ্রামেই ডাকাতি করত না বলে স্থানীয়দের দাবি। ফলে এবার নিজের গ্রামেই ডাকাতির ঘটনায় আড়াইহাজারবাসী রীতিমতো হতবাক।

এমনিতেই উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তার ওপর ডাকাতের গ্রামেই ডাকাতি—আইনশৃঙ্খলার এই চরম ব্যর্থতা প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে।

এলাকাবাসীর অভিযোগ, রাতে পুলিশের টহল কার্যকরভাবে জোরদার না হওয়ায় ডাকাতরা বেপরোয়া হয়ে উঠছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, অবিলম্বে শক্ত ব্যবস্থা না নিলে ডাকাতির ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা উন্নয়নে তিনি নিয়মিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করছেন এবং জনগণকে পাহারার বিষয়ে সতর্ক করছেন।

তবে প্রশ্ন থেকেই যায়—শুধু সভা আর সতর্কবার্তায় কি ডাকাতির লাগাম টানা সম্ভব ? যখন ডাকাতের গ্রামেও মানুষ নিরাপদ নয়, তখন আড়াইহাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে—এই প্রশ্ন এখন সর্বত্র।

Previous Post

নির্বাচনি মাঠে তারেক রহমান, নারায়ণগঞ্জে পথসভা বৃহস্পতিবার

Next Post

“একটি চক্র ওৎ পেতে আছে” : ফরিদা আখতার

Related Posts

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
“একটি চক্র ওৎ পেতে আছে” : ফরিদা আখতার

“একটি চক্র ওৎ পেতে আছে” : ফরিদা আখতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য