• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শামীম ওসমানের ‘ক্যাশিয়ার মেহেদী’র চোরাই তেল সাম্রাজ্য চলছেই !

Friday, 10 April 2026, 9:41 pm
শামীম ওসমানের ‘ক্যাশিয়ার মেহেদী’র চোরাই তেল সাম্রাজ্য চলছেই !

Oplus_131072

26
SHARES
85
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি শক্তিশালী তেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে প্রশাসনের অভিযান শুরু হলেও, মূল হোতাদের ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে।

অভিযোগ উঠেছে, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী এবং চোরাই তেলের ব্যবসার অন্যতম ক্যাশিয়ার হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মেহেদী ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অবৈধ জ্বালানি তেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মেহেদী পলাতক থাকলেও, তার ছোট ভাই লিটন, বড় ভাই বাচ্চু এবং ভাতিজারা সিন্ডিকেটটি সক্রিয় রেখেছে।

অবৈধ তেলের ব্যবসায় ‘সিন্ডিকেট রাজ’

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদীর মালিকানাধীন “মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ”-এর আড়ালে বছরের পর বছর ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে পলাতক মেহেদীর হয়ে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে তার ভাই লিটন।

অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে শুধু তেল চুরি নয়, জাল দলিলের মাধ্যমে জমি দখলসহ নানা অপরাধেও জড়িত এই চক্র। এমনকি লিটন নিজেই বিভিন্ন মহলে দাবি করে বেড়ান, নিয়মিত মোটা অঙ্কের টাকা দিয়ে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করার কারণেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না—যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

রাজনৈতিক পোস্টার, নতুন করে সক্রিয়তার ইঙ্গিত

সম্প্রতি সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “শেখ হাসিনাতেই আস্থা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান সম্বলিত পোস্টার সাঁটানো হয়। এসব পোস্টারে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং শামীম ওসমানের ছবির পাশাপাশি আনোয়ার হোসেন মেহেদীর ছবিও ব্যবহার করা হয়।

চাষাঢ়া, জেলা পরিষদ, নবীগঞ্জ ঘাট, জালকুড়ি, পুলিশ লাইন, জামতলা ও খানপুর হাসপাতাল এলাকায় রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে। এমনকি বিএনপির পোস্টারের ওপরেই সেগুলো সাঁটানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পোস্টার লাগানোর পর নিজেরাই স্লোগান দিয়ে ভিডিও ধারণ করছে সংশ্লিষ্টরা।

মামলা থাকলেও জামিনে মুক্তি পেয়ে আড়ালে থেকেই মেহেদী চালাচ্ছে সাম্রাজ্য  :

সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা মেহেদীর বিরুদ্ধে  রয়েছে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহম্মেদ (২০) হত্যা চেষ্টা মামলায় তাকে ৬৮ নম্বর আসামি করা হয়। এরপর কিছুদিন কারাগারে বন্দি থেকে জামিন নিয়ে ফ্র আড়ালে থেকে বর্তমানে সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে।

অবশেষে প্রশাসনের অভিযান: ১৩,৫০০ লিটার ডিজেল জব্দ

এরই মধ্যে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় প্রশাসন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে “মেহেদী এন্টারপ্রাইজ”-এর নামে অবৈধভাবে মজুতকৃত প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুটি ট্যাংক লরি (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮) জব্দ করা হয় এবং জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের মিটার সিলগালা করা হয়।

অভিযানে জড়িত দুই কর্মচারী—মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)—কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রশ্নের মুখে প্রশাসন, ক্ষোভে ফুঁসছে জনতা
তবে স্থানীয়দের প্রশ্ন—যেখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে একটি চক্র তেল চুরি, অবৈধ ব্যবসা ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছে, সেখানে মূল হোতারা এখনও অধরা কেন ?

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেছেন, একটি চিহ্নিত সিন্ডিকেট প্রকাশ্যে পতিত রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে, অথচ প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ সীমাবদ্ধ রয়েছে কেবল নিম্নস্তরের কর্মচারীদের গ্রেপ্তারে।

তাদের দাবি, অবিলম্বে এই তেল চোর সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—নচেৎ সিদ্ধিরগঞ্জে অপরাধচক্রের দৌরাত্ম্য আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Previous Post

পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, স্তব্ধ সোনারগাঁও

Next Post

শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের প্রাণহানি

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের প্রাণহানি

শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের প্রাণহানি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য