• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত: হারুন গ্যাং বেপরোয়া, প্রশাসন নীরব

কাঞ্চনে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ, অভিযুক্ত ‘মাদক ও কিশোর গ্যাং সম্রাট’ হারুন; মামলা হলেও গ্রেফতার হয়নি

Monday, 20 April 2026, 8:06 pm
প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত: হারুন গ্যাং বেপরোয়া, প্রশাসন নীরব

Oplus_131072

74
SHARES
240
VIEWS
Share on FacebookShare on Twitter

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ডের কলাতলী গ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপস্তাব প্রত্যাখ্যানের জেরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের ভাষ্যমতে, তিনি এলাকায় ‘মাদক ও কিশোর গ্যাং সম্রাট’ হিসেবে পরিচিত।

ঘটনায় ভুক্তভোগী রেনু বেগম (৩৮) মামলা দায়ের করলেও এখনো অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসী আজিজুল ইসলামের স্ত্রী রেনু বেগমের কাছে মনির নামের এক ব্যক্তির পাওনা ৩২ হাজার টাকা ছিল। ওই টাকার জিম্মাদার হন হারুন মিয়া।

অভিযোগ রয়েছে, কৌশলে ওই টাকা নিজের দখলে নেন তিনি। পরে রেনু বেগম টাকা ফেরত চাইলে হারুন তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

এ ঘটনায় রেনু বেগম স্থানীয়ভাবে বিচার চাওয়ার চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে হারুন ও তার সহযোগীরা। একপর্যায়ে হারুনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য লোহার রড দিয়ে রেনু বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন; তার মাথা ও নাক রক্তাক্ত জখম হয়।

স্থানীয় এক মুদি দোকানদারসহ একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ—হারুন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কথা শোনা গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গোপন সূত্রে জানা যায়, অতীতে তিনি মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে প্রতারণা, টেকনাফ এলাকায় জিম্মি করে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় এবং ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি এখনও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দেন।

তবে স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ আরও বাড়বে।

Previous Post

ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Next Post

রূপগঞ্জে অপহৃত শিশু মাঈশা উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
রূপগঞ্জে অপহৃত শিশু মাঈশা উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

রূপগঞ্জে অপহৃত শিশু মাঈশা উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য