• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তিন দুর্ঘটনায় নারায়ণগঞ্জে তিন প্রাণ ঝরল

Friday, 8 May 2026, 8:44 pm
তিন দুর্ঘটনায় নারায়ণগঞ্জে তিন প্রাণ ঝরল

Oplus_131072

8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার  :

নারায়ণগঞ্জে পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। নৌ দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে। বৃহস্পতিবার (৭ মে) রাতে নৌ পুলিশের একটি টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হলে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্য নিহত হন।

জানা যায়, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল ডাকাতি প্রতিরোধে রাত্রীকালীন টহলে বের হয়। পথে তাদের নৌযানটি একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। অন্য সদস্যরা সাঁতরে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন মহসিন সরদার।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা এবং পরিবারে মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। নৌ পুলিশের কর্মকর্তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে শুক্রবার (৮ মে) সকালে বন্দরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ এলাকায়।

অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওয়ালি উল্লাহ (৬৬) নামে এক বৃদ্ধ নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করা যায়নি এবং চালক পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন।

তৃতীয় ঘটনাটি ঘটে ফতুল্লার মাসদাইর এলাকায় শুক্রবার দুপুরে। বিদ্যুতায়িত একটি খুঁটির সংস্পর্শে এসে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, বৃষ্টির কারণে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো ইন্টারনেট সংযোগ বক্স ভিজে গিয়ে খুঁটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

এ সময় মসজিদের দিকে যাওয়ার পথে অসাবধানতাবশত খুঁটিতে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এ তিনটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলায় নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিটি ঘটনায় তদন্তের কথা জানিয়েছে।

Previous Post

শীতলক্ষ্যায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার : দুর্ঘটনা নাকি রহস্য?

Next Post

ত্বকী হত্যা : ১৫৮ মাসেও বিচারহীনতা, দ্রুত বিচারের দাবি

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

Next Post
ত্বকী হত্যা : ১৫৮ মাসেও বিচারহীনতা, দ্রুত বিচারের দাবি

ত্বকী হত্যা : ১৫৮ মাসেও বিচারহীনতা, দ্রুত বিচারের দাবি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য