স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (২৪ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে ফতুল্লা থানার পাগলা এলাকার ইসলামিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মিসাইল আহম্মেদ (২৮)। তিনি পাগলা ইসলামিয়া বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মজনু আহম্মেদ এবং মায়ের নাম কামরুন নাহার।
র্যাব-১১ সূত্রে জানা যায়, র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মিসাইল আহম্মেদকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের বিশেষ জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post