• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কুত্তা’ বলে যুবককে পিটিয়ে হত্যায় কাউছার-জিলানীসহ আসামি ৬

Monday, 6 July 2026, 4:35 pm
‘কুত্তা’ বলে যুবককে পিটিয়ে হত্যায় কাউছার-জিলানীসহ আসামি ৬

Oplus_131072

7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যা: ‘ইমাম’ পরিচয়ের আড়ালে নির্মমতা, মাইকে উল্লাস—আইনশৃঙ্খলা কোথায় ?

নগর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় এক ভয়াবহ ও মধ্যযুগীয় বর্বরতার ঘটনা আবারও প্রমাণ করল—আইনের শাসন ভেঙে পড়লে কীভাবে একদল উন্মত্ত মানুষ নিজেরাই বিচারক-জল্লাদে পরিণত হয়।

ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতনের পর পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এই নৃশংসতার পর মাইকে ঘোষণা দিয়ে নিহতকে ‘কুত্তা’ বলে গালাগাল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবমাননার দুঃসাহস দেখানো হয়েছে—যা কেবল একটি হত্যাকাণ্ড নয়, রাষ্ট্রের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

অভিযোগ উঠেছে, স্থানীয় একটি মসজিদের ইমাম পরিচয়ধারী মাসদাইর শ্মশানের হিরোইঞ্চি আক্তারের পুত্র কাউছার আহমেদ কাশেমী, কুখ্যাত মাদক ব্যবসায়ী জিলানী ও তার পুত্রসহ একটি সংঘবদ্ধ চক্র এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

তারা শুধু হত্যাই করেনি, বরং পরে থানায় গিয়ে সাংবাদিক সম্মেলন করার দুঃসাহস দেখিয়েছে—যেন অপরাধ নয়, বীরত্বের প্রদর্শনী !

ব্যাপক সমালোচনা ও জোড়ালো তদ্বিরের পরও এ ঘটনায় নিহত সিজানের মা শিল্পী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—হিরোইঞ্চি আক্তার পুত্র কাউছার আহমেদ কাশেমী, আব্দুল গনি হুজুর, আজহার, সাইদুল, আলম ও জিলানী ফকির।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই বিকেলে মোবাইল চুরির সন্দেহে অনিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সিজানের নাম বললে, আল ফালাহ সমাজকল্যাণ সংঘের সদস্যরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

এরপর খলিলের মোড়ে এনে সিজান ও অনিককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে চোখ-মুখ ঢেকে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই বর্বরতায় সিজানের পায়ের হাড় ভেঙে যায় এবং শরীর জুড়ে গুরুতর জখম হয়।

সবচেয়ে লজ্জাজনক বিষয়—এই নির্যাতনের সময় কিংবা পরে কেউ আইনের আশ্রয় না নিয়ে উল্টো উল্লাসে মেতে ওঠে। সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র বলছে, ঘটনার পরপরই একটি প্রভাবশালী অসাধু চক্র রাজনৈতিক ছত্রছায়া ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসৎ সদস্যকে ‘ম্যানেজ’ করার চেষ্টা চালায়। একইসঙ্গে মামলা দায়েরের আগেই মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে নিহতের পরিবারকে চুপ করানোর অপচেষ্টা চালানো হয়।

তবে পরিবারের দৃঢ় অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।

প্রশ্ন উঠেছে—একজন মানুষ যদি অতীতে ভুল করে থাকেও, তাকে কি এইভাবে প্রকাশ্যে পিটিয়ে হত্যার লাইসেন্স কেউ পেয়েছে ? একজন ইমাম পরিচয়ধারী ব্যক্তি কীভাবে এমন বর্বরতার নেতৃত্ব দেয় ? আর আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এমন ঘটনাগুলো বারবার ঘটছে কেন ?

একই সাথে মাইকে ঘোষণা দিয়ে নিহতকে ‘কুত্তা’ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কুত্তা বাহিনী’ বলে আখ্যায়িত করার দুঃসাহস দেখানো কোথা থেকে ?

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন—গ্রেপ্তারই কি যথেষ্ট, নাকি এই ধরনের ‘গণবিচার’ সংস্কৃতির বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপন করা জরুরি?

এই হত্যাকাণ্ড শুধু একজন সিজানের প্রাণ কেড়ে নেয়নি, বরং সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়—আইন কতটা শক্ত হাতে এই বর্বরতার জবাব দেয়।

Previous Post

তিতাসের ভেতরেই ‘ম্যানেজ গেম’, বাইরে নাটকীয় অভিযান !

Next Post

আড়াইহাজারে অটো ছিনতাই: চালককে কুপিয়ে হত্যা

Related Posts

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে অটো ছিনতাই: চালককে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে অটো ছিনতাই: চালককে কুপিয়ে হত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য