• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ইসলামী দুই সংগঠনের জমায়েত স্থগিত, জনমনে স্বস্তি

Sunday, 27 September 2020, 1:40 am
ইসলামী দুই সংগঠনের জমায়েত স্থগিত, জনমনে স্বস্তি
24
SHARES
78
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্তমান প্রেক্ষাপট ছাড়াও নারায়ণগঞ্জে নানাভাবে আলোচিত সমালোচিত মাওলানা আব্দুল আউয়ালপন্থী  এবং অপর পক্ষের আলোচিত সমালোচিত আহলে সুন্নত ওয়াল জামাতপন্থী নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে শহরে  উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে নিজেদের অবস্থান জানান দিয়ে আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালিয়ে আসছিলো ।  অনুরূপ ২৭ সেপ্টেম্বর রোববার শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও ধারণা করেছিলো নগরবাসী । আপাতত পুলিশের কঠোরতার কারণে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে                

নারায়ণগঞ্জে ইসলামী দুটি সংগঠনের ডাকা গণজমায়েত নিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা থামিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।

উভয় পক্ষকে কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে ২৭ সেপ্টেম্বর রোববার কোন ধরনের সমাবেশ বা গণজমায়েত হবে না।

২৬ সেপ্টেম্বর শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দ সহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উস্কানিও চলবে না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদেরকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল সকালে ডিআইটিতে ওলামা পরিষদ ও বিকেলে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাকর্মীরা পৃথকভাবে সমাবেশ গণ জমায়েত করবে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছিল। উভয় পক্ষকে ডেকে এ ধরনের গণজমায়েত থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আদেশ নির্দেশ অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফীকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআত’র সদস্য আল্লামা মুফতী আলাউদ্দিন জিহাদী ইস্যুতে এ সমাবেশ ও গণজমায়েতের ডাক দেওয়া হয়।

শহরের ডিআইটি জামে মসজিদের সামনে ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ করবেন জানিয়েছিলেন সংগঠনটির জেলার সভাপতি আবদুল আউয়াল যিনি একই সঙ্গে হেফাজতের জেলার সভাপতি। মূলত ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম ও জমিয়তের নারায়ণগঞ্জের কমিটিগুলো একই ব্যক্তি দ্বারা পরিচালিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে এনে দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশীদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করা হয়। ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর পর থেকেই মূলত ধারাবাহিক আন্দোলন চলে আসছিল।

২২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত আহলে সুন্নত ওয়াল জামাআতে ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতী মুহাম্মদ আলী আকবরের নেতৃত্বে সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পরে নারায়ণগঞ্জ আহলেসুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়।

২৩ সেপ্টেম্বর বিকেলে শহরের চাষাঢ়ায় একটি চাইনিজ রেস্টুরেন্টে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র সদস্য আল্লামা মুফতী আলাউদ্দিন জিহাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ নারায়ণগঞ্জের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২৬ সেপ্টেম্বর শনিবার মাগরিবের নামাজের পর নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের উদ্যোগে ডিআইটি রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু করে ২নং রেলগেইট হয়ে আবার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এমন উত্তেজনার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়ার খবরে নারায়ণগঞ্জ শহরবাসীর মাঝে স্বস্তি নেমে আসে।

এমন সিদ্ধান্তের ঘটনায়  নারায়ণগঞ্জ জেলা পুলিশকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলেছেন,  বর্তমান প্রেক্ষাপট ছাড়াও নারায়ণগঞ্জে নানাভাবে আলোচিত সমালোচিত মাওলানা আব্দুল আউয়ালপন্থী  এবং অপর পক্ষের আলোচিত সমালোচিত আহলে সুন্নত ওয়াল জামাতপন্থী নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে শহরে  উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে নিজেদের অবস্থান জানান দিয়ে আধিপত্য বিস্তারের অপচেষ্টা চালিয়ে আসছিলো ।  অনুরূপ ২৭ সেপ্টেম্বর রোববার শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও ধারণা করেছিলো নগরবাসী । আপাতত পুলিশের কঠোরতার কারণে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে৷

Previous Post

ট্রেন চলাচল ফের শুরু, লাইনচ্যুতির ঘটনা কি নাশকতা ?

Next Post

আলাউদ্দিন জিহাদীর জামিন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আলাউদ্দিন জিহাদীর জামিন

আলাউদ্দিন জিহাদীর জামিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য