• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দরে বিধবা ধর্ষণ : কাউন্সিলরের বাড়িতে টাকায় দফারফা !

Tuesday, 6 October 2020, 9:16 pm
বন্দরে বিধবা ধর্ষণ : কাউন্সিলরের বাড়িতে টাকায় দফারফা !
26
SHARES
85
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া এক বিধবা নারীকে (৩৫) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বাড়ির মালিকের ছেলে খোকা মিয়ার (৩০) বিরুদ্ধে।

বিষয়টি জানাজানি হলে সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের বাড়িতে গ্রাম্যসালিশে ধর্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করে দফারফা করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলর ধর্ষকের পক্ষ নেয়ার অভিযোগ করেছেন ওই নারী ও এলাকাবাসীরা।
সোমবার রাতে বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় কাউন্সিলর তার নিজ বাসভবনে সালিশে বসে এ রায় ঘোষণা করেন।
জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে নির্যাতিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও রাখেন সালিসে উপস্থিত মাতব্বর শ্রেণির লোকজন।
এলাকাবাসীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের দড়িসোনাকান্দা এলাকায় তিন সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া।
একপর্যায়ে রোববার রাতে বিধবার ইচ্ছার বিরুদ্ধে খোকা মিয়া আবারও ধর্ষণ করে। পরে ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয়  ব্যক্তিদের জানান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা। বিষয়টি মীমাংসা করতে সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদ তার বাস ভবনে সালিস বিচারের আয়োজন করেন। সালিসে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।
নির্যাতিতা ওই নারীর অভিযোগ করেন, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওয়ালার ছেলে খোকা তাকে নানাভাবে বিরক্ত করত।
একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে।
রোববার রাতে জোরপূর্বক তাকে ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়।
ওই নারী বলেন, সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বিচার সালিসে খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক মাস পর টাকা দেয়ার কথা বলা হলেও আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় মাতুব্বরা। তবে এই সালিসে ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেন এ নারী।
এ ব্যাপারে কাউন্সিলর শিউলি নওশাদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার কবে বলেন, আমি খবর পাই বিধবা নারীকে বাড়িওয়ালার ছেলের বউ রাস্তায় মারধর করেছে। আমার কাছে নালিশ আসে। যেহেতু আমার কোনো অফিস নেই তাই রাতে আমার বাড়িতে তাদের নিয়ে বসি। তখন মারধরের অপরাধ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বিচার সালিসে বিধবা নারী বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললে আমি এই বিচার করতে পারব না বলে পঞ্চায়েতের লোকজনের ওপর ছেড়ে দেই। ওই নারীকে আমি বলি থানায় গিয়ে বিচার চাইতে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি মো. ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, বিধবা নারীকে ধর্ষণের ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তবে বিষয়টি খুবই অমানবিক হয়েছে দাবি করে বন্দর থানার ওসি বলেন, এমন ঘটনা কখনো মীমাংসার যোগ্য না। ক্ষমারও যোগ্য নয়। এর কঠোর শাস্তি হওয়া উচিত। আমি ওই নারীর বাড়িতে পুলিশ পাঠিয়ে তদন্ত করে দেখব। তিনি অভিযোগ দিলে অবশ্যই অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব ।
Previous Post

ফতুল্লায় ধর্ষণবিরোধী মানববন্ধনে হামলা, আহত ৭

Next Post

এবার সোনারগাঁয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
এবার সোনারগাঁয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

এবার সোনারগাঁয় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য