• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

প্রাসাদ ষড়যন্ত্র : নারায়ণগঞ্জ ক্লাবের ৩০১নং কক্ষ !

Friday, 6 November 2020, 12:52 am
প্রাসাদ ষড়যন্ত্র : নারায়ণগঞ্জ ক্লাবের ৩০১নং কক্ষ !
31
SHARES
100
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার বোমা ফাটালেন অ্যাডভোকেট সুমন মিয়া। স্পষ্টভাষী হিসেবে পরিচিত সুমন মিয়ার ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনার,  বিশ্লেষণ । অনেকেই বলেছেন, প্রাসাদ ষড়যন্ত্রের এই দূর্গন্ধ অনেক দূরে ভেসে যায়  

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট সুমন মিয়া তার স্ট্যাটাসে লিখেছেম, বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে অভিযোগ রয়েছে নির্বাচন হলে কেউবা নারাণগঞ্জ ক্লাবে ৩০১ নং রুমে প্যানেল বিক্রি করে দেয়। আবার কেউ বা নিজ পরিবারের সদস্যদের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য ওসমানদের ছাড় দেয়।

৪ নভেম্বর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টসে এক স্ট্যাটাসে তিনি এ সকল কথা উল্লেখ করেন।

ওই স্ট্যাটাসে অ্যাডভোকেট সুমন মিয়া উল্লেখ করেন, নারাণণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতিতে দুই বলয়ের গ্রুপিং স্পষ্ট। গত এক যুগ যাবত আইনজীবী সমিতিতে বিএনপি পন্থী আইনজীবীর সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও নির্বাচনে ভরাডুবি হয়।

তিনি আরও বলেন, বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে অভিযোগ রয়েছে নির্বাচন হলে কেউবা নারাণগঞ্জ ক্লাবে ৩০১ নং রুমে প্যানেল বিক্রি করে দেয়। আবার কেউ বা নিজ পরিবারের সদস্যদের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য ওসমানদের ছায় দেয়। এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আসন্ন নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীরা স্যার, ভাইয়ের বলয়কে পরিহার করতে চায় এবং বিএনপিকে শক্তিশালী করার উদ্দেশ্যে নির্বাচনে ভোটদানের মাধ্যমে ফোরামের নেতা নির্বাচন করতে চায়।

বিএনপিন্থী আইনজীবীদের একটি সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর নারায়ণগঞ্জ আদালতপাড়ার শীর্ষ আইনজীবীরা নারায়ণগঞ্জ ক্লাবে একটি মিটিং করেন। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন সহ আরও কয়েকজন সিনিয়র আইনজীবী।

মিটিংয়ের শেষাংষে তাদের সাথে এসে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আর তাদের সকলের একটা আপ্যায়নের ব্যবস্থা করেন ফোরামের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির।

ওই মিটিংয়ের মূল ভূমিকায় ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস। মূল আলোচ্য বিষয় ছিল নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি। আর ফোরামে কমিটি প্রসঙ্গে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাসের বক্তব্য ছিল, অন্যান্য জেলাগুলোতে ফোরামের সম্মেলন হলেও নারায়ণগঞ্জে সম্মেলন করা যাবে না। যদি সম্মেলনের মাধ্যমে ফোরামের কমিটি হয় তাহলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিলীন হয়ে যাবে।

আর তাই সকলের সাথে সমন্বয় করে সম্মেলনের বাইরে গিয়ে ফোরামের কমিটি করতে হবে। আর এক্ষেত্রে ফোরামের কমিটি নিয়ে সরব থাকা সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানীর মধ্যে আব্দুল হামিদ ভাষানীকে সভাপতি হিসেবে মেনে নিবেন। আর সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় থাকা অ্যাডভোকে আজিজ আল মানুম ও আবুল কালাম আজাদ জাকিরের মধ্যে জাকিরকে সাধারণ সম্পাদক হিসেবে গ্রহণ করবেন।

প্রয়োজনে তারা বিএনপির অভিভাবক খ্যাত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সাথে কথা বলবেন। কিন্তু এই প্রস্তাবনা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির কোনোভাবেই মানবেন না। তিনি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের উপর আস্থাশীল না।

অপরদিকে ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরের নাম আসার গুঞ্জনে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তীব্র অনিহা রয়েছে। আবুল কালাম আজাদ জাকিরকে বিএনপিপন্থী সাধারণ আইনজীবীরা মেনে নিবে না। কারণ তার বিরুদ্ধে সরকারী দলের নেতাকর্মীদের সাথে আঁতাতের অভিযোগ রয়েছে। সেই সাথে তিনি বিগত সময়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, কমিটি নিয়ে যারা পদপ্রার্থী তারা এসব বিষয় নিয়ে বলতে পারবেন। আমি শুধুমাত্র ওই মিটিংয়ে একজন সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা এসকল বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবেন।

সূত্র বলছে, অনেকদিন ধরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটি আটকে রয়েছে। সবশেষ ২০১৭ সালের ৭ জুন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরকে সভাপতি এবং অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২৮৭ বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়ছিল। কিন্তু এই কমিটিকে মেনে নেননি আইনজীবীদের একাংশ। ওই বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলার ব্যানারে সংবাদ সম্মেলনে এ কমিটিকে ‘অগণতান্ত্রিক ও বে-আইনি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়ে ১৪০ জন আইনজীবী পদত্যাগ করেন।

তারপরেও নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় সেই কমিটির কার্যক্রম চলে আসছিল। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল জেলা কমিটি বাতিল করা হয়। যার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটিও বাতিল হয়ে গিয়েছিল।

এরই মধ্যে ২০১৯ সালের ৩ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়। আর এই কমিটি গঠন হওয়ার পর থেকেই সারাদেশেই সরব হয়ে উঠে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা। যার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আদালতপাড়াতেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা সরব হয়ে উঠেছিলেন। কিন্তু আইনজীবী সমিতির নির্বাচন ও প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের কমিটি গঠন প্রক্রিয়া থেমে যায়। এবার করোনা ভাইরাসের সংক্রমন কমে আসায় আবারও নারায়ণগঞ্জ আদালতপাড়ায় কমিটি নিয়ে সরগরম হয়ে উঠেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

Previous Post

'রূপগঞ্জে মিটিং হাইলাইট করতে স্বপন গ্রেফতার নাটক মঞ্চায়ন !'

Next Post

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য