• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলায় ৪ জন কারাগারে

Saturday, 14 November 2020, 5:26 pm
সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলায় ৪ জন কারাগারে
18
SHARES
59
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় সাবেক একজন ডিআইজির আত্মীয়কে ওয়ারেন্টের ক্ষমতাবলে গ্রেফতার করতে গিয়ে বিপাকে পরেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ।

ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ৷

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে৷ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজনকে জড়ো করে পুলিশ সদস্যদের মারধর করা হয়৷

এ ঘটনায় হামলার শিকার সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন৷ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে৷ এখন পর্যন্ত এ মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে ৷

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷

গ্রেফতার ব্যক্তিরা হলেন: সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিপাড়া এলাকার গোলাম আলীর ছেলে আমিনুল ইসলাম (৫৫), একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (২৯), গোদনাইল বাসস্ট্যান্ড এলাকার মো. সোলায়মানের ছেলে মো. সামসুজ্জামান (২৮), চাঁদপুর জেলা পুলিশ লাইনসের পেছনে বাবুরহাট এলাকার হুমায়ূন কবির খানের ছেলে মারুফ খান (১৮)৷ অন্য আসামিরা হলো: জালকুড়ি কড়ইতলা এলাকার আমিনুল ইসলামের ছেলে রবিন (৩৫), জহুর আলীর ছেলে ফকির মনির (৪০), মৃত সুরুজ মিয়ার ছেলে মতিন (৪৫), আক্কাস (৪২), মতিনের ছেলে আশিক (২৫), বিল্লাল (৪০), মৃত চাঁন বাদশার ছেলে সেলিম (৪৫), ফজল মিয়ার ছেলে আলী হোসেন (৪৫), সোহাগ৷

মামলার এজাহারে এএসআই নুরুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকার আবুল হোসেন মন্টুর ছেলে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল ডাকাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে৷ আসামি বর্তমানে জালকুড়ির পশ্চিমপাড়া এলাকার আমিনুল ইসলামের বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে পরোয়ানা তামিল করতে কনস্টেবল মো. কহিনুর ও মমিনুর রহমানকে সাথে নিয়ে সেখানে যান৷ সাথে নাসির নামে স্থানীয় এক নৈশপ্রহরীও ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়৷

এজাহারে এএসআই নুরুজ্জামান আরও বলেন, আমিনুল ইসলামের বাড়ির সামনেে গিয়ে বাইরে থেকে দরজা খুলতে বলা হয়৷ দরজা না খুলে ভেতর থেকে পুলিশের উদ্দেশে অশালীন ও উদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতে থাকে৷ পরে ওই বাড়ির মালিক আমিনুল ইসলাম স্থানীয় মসজিদে ফোন করে জানায় তার বাড়িতে ডাকাত পড়েছে৷ এই খবর মসজিদের মাইকে ঘোষণা করা হলে এজাহারনামীয় আসামিসহ আরও ৩০-৪০ জন স্থানীয় লোকজন জড়ো হয় সেখানে৷ পরে পুলিশের পোশাক ধরে টানাহেচড়া করে এবং লাঠি দিয়ে এলোপাথারি মারধর করা হয়৷

এমন ঘটনায় আদালত চত্তরে আসামীপক্ষের আইনজীবীরা বলেন,, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গেলে কোন পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরা ভাংচুর,  তার কেটে ফেলা ও কলাপসিবল গেইটে তালা দিয়ে আসানী খোজার অর্থ কি দাঁড়ায় ।  আর আসামীদের অনেকেই সাবেক ডিআইজি কামাল সাহেবের আত্মীয় স্বজন রয়েছে । 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে৷ এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে৷ হামলার ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন৷

Previous Post

আড়াইহাজারে দায়িত্ব পালনকালেই পুলিশ সদস্যের মৃত্যু

Next Post

নারায়ণগঞ্জের শাহিন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
নারায়ণগঞ্জের শাহিন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে

নারায়ণগঞ্জের শাহিন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য