• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“স্ত্রী ও অসুস্থ্য সন্তান নিয়ে ভাংচুর !”

Wednesday, 18 November 2020, 1:21 am
“স্ত্রী ও অসুস্থ্য সন্তান নিয়ে ভাংচুর !”
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

“অসুস্থ্য শিশু সন্তান ও স্ত্রীকে  সাথে নিয়ে রোববার ১৫ নভেম্বর দুপুরে এক সপ্তাহ পূর্বে উদ্বোধন হওয়া নতুন পাসপোর্ট অফিসে আসেন কানাডা প্রবাসী আজমল হোসেন ।  এরপর ভাংচুর,  হামলা,  পালটা হামলার ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে এই প্রবাসী কে। আদালত, পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের কেউ একবারের জন্য চিন্তা করলেন না,  অসুস্থ্য শিশু সন্তান আর স্ত্রীকে নিয়ে কেউ কি মারামারি করতে যায় ? সেবা কেন্দ্রে কতটা অমানবিক আচরণ হয় তার খবর কে রাখেন ?  উলটো বিচারের ফাদে পরে একজন রেবিডেন্স যোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান আজমল হোসেন এখন কারাগারে ? এর বিচার কার কাছে দেবো ? “

এমন ক্ষোভ প্রকাশ করেছেন কারাগারে বন্দি আজমল হোসেনের পরিবার ।

তথ্যানুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস স্থানান্তর করা হলেও সঙ্গে গেছে দালাল চক্রের লোকজনও।

দীর্ঘ ৬ বছর ভাড়া বাসায় থাকার পর গত ৮ নভেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জালকুড়িতে নতুন ভবনে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়। প্রায় ২৫ শতাংশ জমির ওপর নির্মিত চারতলা ভবনের পুরোটাই সুসজ্জিত। এর আগে পাসপোর্ট অফিসটি ছিলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায়। তবে সেখানে ১৫ নভেম্বর ভাঙচুরের ঘটনা ঘটে।

কানাডা প্রবাসী একজন স্ত্রী ও সন্তান সহ পাসপোর্ট করতে গিয়ে সংশ্লিষ্ট নথিগুলো সত্যায়িত না করার জের ধরে একজন অফিস সহকারীর সঙ্গে বাকবিতন্ডার পরে ওই ভাঙচুরের ঘটনা ঘটে। তবে ওই কানাডা প্রবাসীর দাবী, তার সঙ্গে চরম খারাপ ব্যবহার করেছেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে তাকে ‘রোহিঙ্গা’ আখ্যায়িত করায় তিনি নিজেকে সামলে নিতে পারেনি।

এদিকে স্থানীয়রা জানান, জালকুড়ির মতই নতুন অফিসের আশেপাশেও ভীড় করেছে দালাল চক্র। পাশে একটি সড়ক গেছে সিদ্ধিরগঞ্জের দিকে। ওই সড়কের পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি দোকান ঘর। ওইসব দোকানেই ফের আড্ডা দিচ্ছে দালাল চক্রের লোকজন। ভুক্তভোগীরা জানান, দালাল চক্রের সঙ্গে কথা বললে দ্রুত মিলে পাসপোর্ট সহ সকল সুবিধা।

২৫ আগষ্ট জালকুড়ি এলাকা থেকে পাসপের্ট দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে নগদ ৭৭ হাজার টাকা, ২টি পিসি, ২টি মনিটর ও ১টি প্রিন্টার জব্দ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারী ঢাকার কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ ও মুগদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই তরুণীকে উদ্ধার সহ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৮ সদস্যকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। একই সঙ্গে ৩৯টি পাসপোর্ট, ৬৬টি পাসপোর্টের ফটোকপি, ১৮টি বিমান টিকেটের ফটোকপি, ৩৬টি ভিসার ফটোরকপি, ১টি সিপিইউ ও ১৯টি মোবাইল জব্দ করা হয়। আটককৃতরা হলো, ধানসিড়ি ট্রাভেল এজেন্সির মালিক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এলাকার মো. শাহবুদ্দিন (৩৭), তরুণী সংগ্রহকারী এজেন্ট নোয়াখালী শ্যামবাগ এলাকার হৃদয় আহম্মেদ কুদ্দুস (৩৫), চাঁদপুর হাজীগঞ্জ এলাকার মো. মামুন (২৪), মাদারীপুর কালকিনি এলাকার মো. স্বপন হোসেন (২০), চট্টগ্রাম মীরসরাই এলাকার মো. শিপন (২২), মুন্সীগঞ্জ লৌহজং এলাকার রিজভী হোসেন অপু (২৭), পটুয়াখালী বাউফল এলাকার মো. মুসা জীবন (২৮) ও চাঁদপুর মতলব এলাকার শিল্পী আক্তার (২৭)।

১৯ জানুয়ারী জালকুড়িস্থ নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট কাযালয়ের সামনে দালালি করার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় ৮৮টি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট, ৬০৫টি ডেলিভারী চালান, ৩টি আইডি কার্ড, ১০টি বিভিন্ন গেজেটেড কর্মকর্তাদের সীল, ২টি কম্পিউটার, ১৭টি আবেদন ফরম, ১টি ডায়েরী উদ্ধার করা হয়।

২০১৯ সালের ১১ সেপ্টে¤¦র নারায়ণগঞ্জ জেলার পাসপোর্ট অফিসের পাশে র‌্যাব-২ এর অভিযান পরিচালিত হয়। অভিযানের পরে জানা যায় নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির মূল হোতা হলো সৌদি প্রবাসী এক ব্যক্তি। আর পুরো প্রক্রিয়ায় জড়িত সৌদি দূতাবাস, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জন্ম নিবন্ধনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‌্যাব।

গত বছরের ১৩ সেপ্টেম্বর মহানগরের জালকুড়িতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন করে বাংলাদেশী নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে গ্রেফতার হয়েছে মায়ানমার থেকে আসা দুইজন রোহিঙ্গা যুবতী ও এক দালাল।

এর আগে ৫ এপ্রিল নারায়ণগঞ্জ মহানগরের জালকুড়িতে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার সময়ে এক তরুনী ও প্রতারককে আটক করা হয়।

২০১৫ সালের ১ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত জালকুড়ি পাসপোর্ট অফিসের সামনে গ্রাহক সেজে ৭ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর ৬ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

Previous Post

আমলাপাড়া থেকে ৪ মাদক কারবারী গ্রেফতার

Next Post

নারায়ণগঞ্জের মহব্বত আলী পাঁচ কোটি টাকার স্বর্ণসহ আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
নারায়ণগঞ্জের মহব্বত আলী পাঁচ কোটি টাকার স্বর্ণসহ আটক

নারায়ণগঞ্জের মহব্বত আলী পাঁচ কোটি টাকার স্বর্ণসহ আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য