• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

স্বর্ণের দাম আরেক দফা কমলো

Wednesday, 2 December 2020, 1:17 am
স্বর্ণের দাম আরেক দফা কমলো
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

মহামারীর মধ্যে কয়েক দফা বেড়ে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি হওয়ার পর সোনার দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমেছে।

এবার ভরিতে কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা; গত ২৫ নভেম্বর কমানো হয়েছিল আড়াই হাজার টাকা।

যুক্তরাষ্ট্রের ভোটের পর আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও কমানো হয়েছে বলে গহনা ব্যবসায়ীরা জানিয়েছেন।

দুই দফায় সাড়ে ৩ হাজার টাকা কমার পরও দেশে সবচেয়ে ভালো মানের সোনার ভরি এখনও ৭২ হাজার টাকার উপরে রয়েছে, যা বছরের শুরুতে ছিল ৫৮ হাজার টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে এক ঘোষণায় সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।

বুধবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে।

২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়।

আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই সোনার দাম বাড়ছিল। কয়েক দফা বেড়ে মাঝে কিছু কমলেও গত অগাস্ট মাসে দেশের বাজারে সোনার ভরি ৭৭ হাজার টাকা ছাড়িয়ে যায়, যা ইতিহাসে সর্বোচ্চ।

তারপর যুক্তরাষ্ট্রের নির্বাচন গিয়ে অনিশ্চয়তায় সোনার বাজারে স্থিরতা আসছিল না।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, যে কোনো অর্থনৈতিক অনিশ্চয়তা ও মন্দার সময় মূলত স্বর্ণের চাহিদা বেড়ে যায়। আর এ কারণেই চলতি বছরে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকেই বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝুঁকতে শুরু করেন। এতে দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়।

“গত অগাস্টে আন্তর্জাতিক বাজারে দাম আউন্সপ্রতি ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত উঠে গিয়েছিল। মূলত এ সময়ে ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে স্বর্ণের মজুদ শুরু হয়। এসব দেশের বিনিয়োগকারীরা মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ দাম পেতে মজুদে জোর দিতে থাকে। সব মিলিয়ে চলতি বছর স্বর্ণের দাম ২১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।”

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন ঘিরে সোনার বাজার অস্থির হয়ে উঠেছিল। জো বাইডেন জয়ী হওয়ায় সর্বত্র একটা স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে। এর প্রভাবেই কমে আসছে দাম। আমরাও সেই দামের সঙ্গে সমন্বয় করে কমাচ্ছি।”

‘বাইডেনের জয়’ কমিয়েছে সোনার দাম

যুক্তরাষ্ট্রে ভোটের পর সোনার দাম কমে গত ২৪ নভেম্বর আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১৮০৪ ডলারে নেমে আসে, যা জুলাইয়ের পর সর্বনিম্ন। মঙ্গলবার সেই দাম ১৮০০ ডলারের নিচে নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারে আরও কমলে স্থানীয় বাজারেও সোনার দাম আরও কমানো হবে বলে জানান আগারওয়ালা।

দেশে সোনার দাম কমলেও রুপার দামে কোনো হেরফের হয়নি। আগের দামেই বিক্রি হবে রুপার গহনা।

গত ২১ সেপ্টেম্বর থেকে সোনার মতো হলমার্ক চিহ্নযুক্ত (কেডিএম) রুপা বিক্রি করার ঘোষণা দিয়েছে বাজুস।

প্রতি ভরি ২২ ক্যারেট রুপা এক হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার অলংকার বিক্রি হচ্ছে এক হাজার ৪৩৫ টাকায়। ১৮ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে এক হাজার ২২৫ টাকায়। আর সনাতন পদ্ধতির রুপার গহনা বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

Previous Post

৫৫ মিনিটেই ঢাকা থেকে নারায়ণগঞ্জ দিয়ে চট্টগ্রামে যাবে বুলেট ট্রেনে !

Next Post

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক, ফেসবুকে ভাইরাল

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক, ফেসবুকে ভাইরাল

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনছেন চালক, ফেসবুকে ভাইরাল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য