• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আড়াইহাজারে তিতাসের কর্মকর্তাদের উপরে হামলায় আসামী ৫৩৩

Monday, 7 December 2020, 5:45 pm
আড়াইহাজারে তিতাসের কর্মকর্তাদের উপরে হামলায় আসামী ৫৩৩
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের সময় তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর ) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান বাদী হয়ে আড়াইহাজার থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় ঘটনাস্থল থেকে আটক ১০জনের মধ্যে ৯জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। বাকী একজন পরীক্ষার্থী হওয়ায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে তাকে।

মামলায় নাম উল্লেখকৃত ৩৩ আসামিহলো, আড়াইহাজার উপজেলার ঝাউগরা এলাকার জয়নালের ছেলে কিরন (২৭), জলিলের ছেলে হেলাল উদ্দিন (৪৩), ছামাদের ছেলে শহীদ (৪০), বাউয়া ডাক্তারের ছেলে আলাউদ্দিন (৪০), নুর ইসলামের ছেলে মামুন (৩৫), ইদ্রিস আলীর ছেলে শাহজাহান (৩৫), আব্দুল হাইয়ের ছেলে শহীদ (৪০), জয়নালের ছেলে মানিক (৩২) ও মাছুম (২৬), আব্দুল মান্নানের ছেলে মাসুদ (৩০), এনামুল (২৬) ও এমদাদুল (২৩), অজ্ঞাত পিতা জুয়েল (৩৩), অহিদ মেম্বারের ছেলে শিবলু (৩৪), মৃত আদম আলীর ছেলে আরমান (৪২), আবুল হাসেমের ছেলে জাকির (৪৮), হারুন রশিদের ছেলে দাউদ (৪২), অজ্ঞাত পিতা আলমগীর (৩৩), ছলিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আয়নাল হকের ছেলে আল আমিন (৪২), মৃত ছামাদের ছেলে অহিদ (৪৫), জলিলের ছেলে হেলু মিয়া (৩০), মিলেনের স্ত্রী পাপিয়া (২৫), মৃত জংশেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৮), মৃত জাবেদ আলীর ছেলে শহিদুল্লাহ (৫২), সোবহানের ছেলে নজরুল ইসলাম (১৯), সাইফুল ইসলামের ছেলে ফাহিম ইসলাম আকাশ (১৮), আফজাল হোসেনের ছেলে মাহফুজ (১৮), আব্দুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩০), মৃত আউলাদ হোসেনের ছেলে সাইফুল মোল্লা (৩০), শাহজাহানের ছেলে আরিফ (১৯), মৃত আবু তালেবের ছেলে মো. সাকিব (২২), মো. ফারুকের ছেলে মো. জাকারিয়া (১৮)।

এর মধ্যে হামলার পর ঘটনাস্থল থেকে আটক সাইফুল ইসলাম, শহিদুল্লাহ, নজরুল ইসলাম, ফাহিম ইসলাম আকাশ, ইকবাল হোসেন, সাইফুল মোল্লা, আরিফ, মো. সাকিব, মো. জাকারিয়াকে আদালতে পাঠানো হয়েছে। আর মাহফুজকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) শওকত হোসেন বলেন, ‘অবৈধ গ্যাস সংযোগ দেয়া, সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে তিতাস কর্মকর্তা মো. মিজবাহ-উর-রহমান বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখ ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় রোববার বিকেলে ঘটনাস্থল থেকে আটক ১০জনের মধ্যে ৯জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আরেকজন পরীক্ষার্থী হওয়ায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

মামলায় তিতাস কর্মকর্তা মিজবাহ উর রহমান উল্লেখ করেন, ‘কিরন, হেলাল উদ্দিন, শহীদ, আলাউদ্দিন, মামুন, শাহজাহান, শহীদ, মানিক, মাছুম, মাসুদ, এনামুল, এমদাদুল, জুয়েল, শিবলু, আরমান, জাকির, দাউদ, আলমগীর, নজরুল ইসলাম, আল আমিন, অহিদ, হেলু মিয়া, পাপিয়া সহ আরো কয়েকজন অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামি পরস্পর যোগসাজসে ঘটনাস্থলে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়।

প্রসঙ্গত রোববার দুপুরে উপজেলার ঝউগড়া উত্তরপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উজ্জল হোসেনের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ ও পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক ঘণ্টার পর কয়েক শতাধিক এলাকাবাসী উচ্ছেদকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের ৮ সদস্য আহত হয়। এছাড়াও সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ১৩ রাউন্ড টিয়ার শেল, ৭৬ রাউন্ড রাবার বুলেট ও ১৬ রাউন্ড শটগানের (সীসা কার্তুজ) ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলাকারী ১০জনকে আটক করে পুলিশ। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Previous Post

নারায়ণগঞ্জ প্রশাসন ও নাসিকের নাকের ডগায় নিষিদ্ধ পলথিনের কারবার !

Next Post

সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের চাঁদার দাবীতে গুলিবর্ষণ

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

Next Post
সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের চাঁদার দাবীতে গুলিবর্ষণ

সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের চাঁদার দাবীতে গুলিবর্ষণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য