• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিএসসিসির উচ্ছেদ : কে এই নারায়ণগঞ্জের ক্যাসিনো দেলোয়ার ?

Wednesday, 9 December 2020, 2:15 am
ডিএসসিসির উচ্ছেদ : কে এই নারায়ণগঞ্জের ক্যাসিনো দেলোয়ার ?
78
SHARES
251
VIEWS
Share on FacebookShare on Twitter
দোকানদারদের প্রতিরোধের মুখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ফুলবাড়িয়া এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করেছে ৷ প্রথম দিনে ২৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে৷ মোট অবৈধ দোকান রয়েছে প্রায় এক হাজার৷
কিন্তু উচ্ছেদ হওয়ার পর দোকানদারেরা অভিযোগ করছেন, তারা গড়ে ২০ লাখ টাকায় একেকটি দোকানের পজেশন বরাদ্দ নিয়েছেন৷ সিটি কর্পোরেশন বলছে তারা কাদের টাকা দিয়েছে তা তাদের জানা নাই৷ তারা আদালতে গিয়ে মামলা করতে পারেন৷

উচ্ছেদ নিয়ে সংঘর্ষ

ডিএসসিসির ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ বহুতল মার্কেটটি নগর ভবনের পিছনের গেট থেকে মাত্র ১৫০ ফুট দূরে রাস্তার উল্টোদিকে৷

মঙ্গলবার সকাল ১১টার দিকে সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও তিনজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে ওই মার্কেটের ব্যবসায়ীরা তা প্রতিরোধের চেষ্টা করে৷ তারা ইট পাটকেল ছুড়লে সংঘর্ষ বেধে যায়৷ পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করতে৷ পরে অতিরিক্ত আরো পুলিশ এলে ব্যবসায়ীরা পিছু হটে এবং উচ্ছেদ অভিযান শুরু হয়৷ বিকেল ৪ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে৷

ফুলবাড়িয়ায় দোকান উচ্ছেদ অভিযান
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, তাদের হিসেবে এই মার্কেটে ৯১১টি অবৈধ দোকান রয়েছে৷ সেগুলো মার্কেটের মূল নকশার বাইরে খালি জায়গা, লিফটের জায়গা এবং রাস্তা দখল করে বানানো হয়েছে৷ প্রথম দিনে ২৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে৷ তিনি বলেন, ‘‘সিটি করর্পোরেশনের অন্য মার্কেটগুলোতেও অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালানো হবে৷’’

কারা দোকান বানিয়ে বরাদ্দ দিলো ?

উচ্ছেদের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতির মধ্যেও উচ্ছেদের শিকার দোকনদারেরা সেখানে দাঁড়িয়ে ছিলেন৷ অনেকে মার্কেটের উপরেও অবস্থান নেন৷ উচ্ছেদ হওয়া দোকানদারদের একজন সাইফুল ইসলাম জানান, ২০০১ সাল থেকে সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা এবং মার্কেট সমিটির সভাপতি দেলোয়ার হোসেন মিলে ওই দোকানগুলো তৈরি করেন৷

এগুলো ধীরে ধীরে তৈরি করা হয়৷ এরপর পজেশন বিক্রি করা হয়৷ তিনি বলেন, ‘‘আমি একটি দোকানের পজেশন কিনেছি ৩০ লাখ টাকায়৷ আমি বিদ্যুৎ বিল দিয়েছি৷ আমার দোকানের হোল্ডিং নাম্বারও আছে৷ টাকা দিয়েছি মার্কেট সমিতির নেতাদের কাছে৷ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও বলেছিল আমাদের বৈধতা দেয়া হবে৷ কিন্তু এখন তো সব শেষ৷’’

আরেকজন দোকানদার অনিক আহমেদ বলেন, ‘‘মার্কেট সমিতি তার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছে দোকানের পজেশনের জন্য ৷ আর বৈধ কাগজপত্র করে দেয়ার জন্য দিয়েছে আরো ১০ লাখ টাকা৷’’

সিটি কর্পোরেশনের বরাদ্দপত্র থাকার পরও দেলোয়ার হোসেন নামের আরেকজন দোকানদারও অবৈধ তালিকায় পড়েছেন৷ তার দোকানটি ভিতরে হওয়ায় এখনো ভাঙা হয়নি৷ তিনি বলেন, ‘‘আমাকে বরাদ্দপত্র দেয়া হলো৷ আমার কাছ থেকে বিদুৎ বিলও নেয়া হয়৷ এখন আমি কি করব বুঝতে পারছি না৷’’

খোঁজ নিয়ে জানা গেছে এইসব অবৈধ দোকানের একাংশকে ভুয়া বরাদ্দপত্রও দেয়া হয়েছে৷ সিটি কর্পোরেশনের একজন সম্পত্তি কর্মকর্তাসহ আরো কয়েকজন কর্মকর্তা এর সঙ্গে জড়িত ৷ বরাদ্দপত্র দেয়া হবে বলে দোকান প্রতি গড়ে অতিরিক্ত ১০ লাখ টাকা করে নেয়া হয়েছে৷ প্রায় এক হাজার অবৈধ দোকান থেকে কম করে হলেও ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের হোতা দেলোয়ার হোসেন ও তার শেল্টার দাতারা ।

এ নিয়ে কথা বলার জন্য মার্কেট সমিতির সভাপতি দেলোয়ার হোসেনকে পাওয়া যায়নি৷

তবে ডিএসসিসি মার্কেট সমিতি ফেডারেশনের সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘‘এই প্রতারণা এবং অবৈধভাবে দোকান নির্মাণ এবং বরাদ্দের সঙ্গে সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তারও যোগসাজশ আছে৷ সিটি কর্পোরেশনের দেড়শ গজের মধ্যে এই মার্কেট, সেখানে তাদের চোখের সামনে নকশার বাইরে এইসব দোকান কীভাবে হল ? এটাতো একদিনে হয়নি ৷ মেয়র  হানিফ জীবদ্দশায় তার সরলতার সুযোগ নিয়ে সামান্য খুচরা বিক্রেতা নারায়ণগঞ্জের ক্যাসিনো দেলোয়ার দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে ক্যাসিনো কান্ডের পর থেকেই।

 

তিনি আরো জানান, ‘‘সিটি কর্পোরেশন প্রতিনিধি তাদের কাছ থেকে এতদিন ভাড়ার টাকাও নিয়েছে৷ টাকা আদায়ের রসিদও দেয়া হয়েছে৷ আবার বৈধ করার জন্য অতিরিক্ত অর্থও নিয়েছে৷ এর মাধ্যমেই তাদের যোগসাজশ স্পষ্ট৷’’ সিটি কর্পোরেশন দোকানের পজেশন বরাদ্দ দেয়ার পর প্রতি মাসে নির্ধারিত হারে ভাড়া নেয়৷

দায় নিচ্ছেনা ডিএসসিসি

তবে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘কারা টাকা নিয়েছে, কারা ভুয়া বরাদ্দপত্র দিয়েছে, তারা কাদের টাকা দিয়েছেন আমরা তা জানিনা৷ সিটি কর্পোরেশন নেয়নি৷ যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিতে পারেন৷ দুদকে যেতে পারেন৷ আদালতে যেতে পারেন৷’’

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো তদন্ত বা আইনগত পক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমাদের কাছে তারা কোনো অভিযোগ করেননি৷’’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এরকম ৮৬টি মার্কেট আছে৷ অভিযোগ আছে সব মার্কেটেই এরকম অবৈধ দোকানপাট নির্মাণ ও ভুয়া বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন ও মার্কেট কমিটির সমন্বয়ে গড়ে ওঠা মালোয়শিয়াতে পলাতক সেই দেলোয়ার  চক্র৷

এখন সব মার্কেটেই উচ্ছেদ অভিযান হবে৷ তবে মেয়র আশ্বাস দিয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে মূল মার্কেটের খালি থাকা দোকান বরাদ্দ পান তার উদ্যোগ নেবেন৷

মংগলবার এমন উচ্ছেদের খবরে নারায়ণগঞ্জ শহরের দেলোয়ার ওরফে ক্যাসিনো দেলুর বাড়িতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেলুর একাধিক ঘনিষ্ঠ সূত্র । রাজধানীর ফুলবাড়িয়াতে উচ্ছেদ অভিযান চললেও দেলুর খবর জানতে শহরের দেলুর বহুতল ভবনে উপস্থিত হয়ে গোয়েন্দাদের তৎপরতা দেখা গেছে ।  অপরদিকে ক্যাসিনো সম্রাট দেলুর বিয়াই শহরের থানা সংলগ্ন শীর্ষ ব্যবসায়ী নেতার উপর নজরদারি করছে একাধিক গোয়েন্দা সংস্থা ।

আপাততঃ নাম প্রকাশ না করার অনুরোধে একজন কর্মকর্তা বলেন, এই দেলোয়ার এতটাই ধুরন্ধর তাকে ধরা খুবই কঠিন । গত বছর ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে এই দেলোয়ার তার স্ত্রী রেখাকে সাথে নিয়ে মালোয়শিয়া পালায় ।  এরপর আর দেলু ও রেখা দেশে আসে নাই ।  তবে দেলুর একমাত্র পুত্র শহরের এক শীর্ষ ব্যবসায়ী নেতার মেয়েকে বিয়ে করে দেশে থেকে বাবার অনৈতিক ব্যবসা দেখভাল করে ।  দেলুর মতো তার পুত্র অমিত  একই চরিত্রের মহাধুর্ত ।  ব্যবসা করে ঢাকায় আর গা ঢাজা দেয় নারায়ণগঞ্জ ।

(অচিরেই আসছে নারায়ণগঞ্জের ক্যাসিনো সম্রাট ও ডিএসসিসির নার্কেটের দোকান কেলেংকারীর হোতা দেলুর কুকর্মের পূর্ণাঙ্গ ফিরিস্তি )  

Previous Post

'হেফাজতকে ওসমান পরিবার তরমুজ বিরিয়ানি খাইয়েছে'

Next Post

প্রথম বিজয়ের পতাকা উড়েছিলো আড়াইহাজারে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
প্রথম বিজয়ের পতাকা উড়েছিলো আড়াইহাজারে

প্রথম বিজয়ের পতাকা উড়েছিলো আড়াইহাজারে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য