• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

উচ্ছেদ নাটকের পর ফের দখলে ‘মুরগী রিপন’ বাহিনী

Tuesday, 22 December 2020, 1:23 am
উচ্ছেদ নাটকের পর ফের দখলে ‘মুরগী রিপন’ বাহিনী
28
SHARES
89
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের দুই পাশে সরকারী জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।

রোববার সড়ক ও জনপদ বিভাগের এমম উচ্ছেদের পর নারায়ণগঞ্জ নিউজ আপডেট সংবাদ প্রকাশ করে, “সিদ্ধিরগঞ্জে আবার উচ্ছেদ উচ্ছেদ নাটক মঞ্চায়ন !” 

এমন সংবাদ প্রকাশের পর পুরানো কায়দায় সড়ক ও  জনপদ বিভাগের উচ্ছেদ করা জায়গা ফের দখল করতে শুরু হয় কার্যক্রম ।

মহাসড়কের পাশে এসব অবৈধ স্থাপনা তৈরিতে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধির সহযোগী ও স্থানীয় চাঁদাবাজরা নিজেদের আর্থিক লাভের জন্য সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে অনেকের।

তবে মাঝেমধ্যেই সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে।

সেই ধারাবাহিকতায় রোববার ২০ ডিসেম্বর সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃত্বে বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের দক্ষিণ পাশে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা সড়াতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।

রোববার সকাল থেকে লোক দেখানো এই উচ্ছেদ অভিযানে বহু অবৈধ স্থাপনা রেখেই উচ্ছেদ অভিযান সমাপ্ত করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ।

তবে সোমবার (২১ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, সওজের কর্মকর্তাদের দেওয়া অবৈধ দোকান উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা তো দূরের কথা বরং আগের চেয়ে ভাল করে দখল করে অবৈধ দোকান তুলে শুরু হয়েছে বেচাকেনার পাশাপাশি চাঁদা উত্তোলন।

এবার আগের চেয়ে ভাল করে দখল করে অবৈধ দোকান তৈরির কারণ জানতে চাইলে এক হকার জানান, সরকারি জায়গা সরকারি লোকজন এসে উদ্ধার করে আবার চলে যায় আবার আসে বহুদিন পরে। রোববার অভিযান চালিয়েছে তারা এখন নিশ্চিত কয়েকদিন শান্তিতে ব্যবসা করা যাবে। আমরা গরিব মানুষ টাকা দিয়ে ব্যবসা করে খাই। তবে কাদের চাঁদা দেয় সে বিষয়ে মুখ খুলেনি এই ব্যবসায়ী।

ফুটপাতের অবৈধ দোকানের মালিকদেরকে পুলিশের ভয় দেখিয়ে মুরগী রিপনের চাঁদা আদায়ের ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, এ বিষয়ে আমরা জানি না। যদি সে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে তাহলে ব্যবসায়ীরা তাকে ধরে পুলিশে দিক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিবো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবারই সওজের উচ্ছেদের দুই-একদিন পর পুণরায় হকাররা ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। কোন কোন সময় সকালে উচ্ছেদ করলে বিকেলে আগের রূপে ফিরে আসে ফুটপাত। তবে এর পেছনে রয়েছে চাঁদাবাজ চক্র। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নামে ফুটপাতে হকার বসিয়ে দৈনিক ভিত্তিতে নির্দিষ্ট হারে চাঁদা তোলে এ চাঁদাবাজ চক্রের সদস্যরা।

আরো জানা যায়, দীর্ঘদিন যাবত রিপন ওরফে ‘মুরগী রিপন’ নামে এক চাঁদাবাজ তার নিয়োজিত লোক (জামাল, শাকিল, নাসির ও রুহুল আমিন)’কে দিয়ে পুলিশের নামে চাঁদা উত্তোলন করে আসছে। তাদের পাশাপাশি এ ফুটপাতে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধির সহযোগী ও স্থানীয় চাঁদাবাজরা এসব দোকানপাট থেকে দৈনিক ২’শ টাকা থেকে ৫’শ টাকা করে চাঁদা আদায় করে। তাছাড়া দোকান প্রতি ১ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিতো সংঘবদ্ধ এ চাঁদাবাজ চক্র।

ব্যবসায়ীরা জানায়, মুরগী রিপন ও তার সহযোগীরা প্রতিদিন এ টাকা উত্তোলন করতো পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বিভাগের নাম করে। মুরগী রিপনকে চাঁদা না দিলে সে ও তারা বাহিনীর সদস্যরা ব্যবসায়ীদেরকে শারীরিক নির্যাতনের পাশাপাশি উচ্ছেদের হুমকিসহ পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিতো। ফলে বাধ্য হয়ে তাকে ও তার নিয়োজিত ব্যক্তিকে প্রতিদিন চাঁদা দিতে হয়।

Previous Post

ইট তৈরির পূর্বেই পরিমাপে চুরি !

Next Post

মেয়র আইভীর উপর হামলা, সেই নিয়াজুলের মামলা !

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
মেয়র আইভীর উপর হামলা, সেই নিয়াজুলের মামলা !

মেয়র আইভীর উপর হামলা, সেই নিয়াজুলের মামলা !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য