• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গডফাদার শামীম ওসমান নাকি সারারাত তাহাজ্জুত নামাজ পড়ে, কোন অনুশোচনায় ?’

ত্বকী মঞ্চের সমাবেশে এডভোকেট মাহবুবুর রহমান মাসুমের প্রশ্ন

Saturday, 6 March 2021, 12:05 am
‘গডফাদার শামীম ওসমান নাকি সারারাত তাহাজ্জুত নামাজ পড়ে, কোন অনুশোচনায় ?’
38
SHARES
122
VIEWS
Share on FacebookShare on Twitter

‘নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায় কারা ? ত্বকী হত্যাকান্ডের নির্দেশদাতা শামীম ওসমান। এই সন্ত্রাসী, গডফাদার শামীম ওসমান নাকি সারারাত তাহাজ্জুত নামাজ পড়ে। কীসের জন্য, কোন অনুশোচনায়? ত্বকীকে হত্যা করিয়েছেন। ত্বকী হত্যার সাথে আপনার পরিবারের সদস্যরা জড়িত।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানকে ‘গডফাদার ও সন্ত্রাসী’ আখ্যায়িত করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম তার বক্তব্যে এমন মন্তব্য করেছেন ।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহমদ চুনকা মিলনায়তনের সামনে স্থাপিত মঞ্চে ত্বকী হত্যা ও বিচারহীনতার ৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা এই কথা বলতে চাইনি। র‌্যাব বলেছে, ১১ জনের কিলিং মিশনে ত্বকীকে হত্যা করা হয়েছিল। র‌্যাব বলেছে, ওই আজমেরী ওসমান জড়িত। রফিউর রাব্বি ভূমি দস্যুদের বিরুদ্ধে কেন কথা বলে, সিটি নির্বাচনে প্রধান ভূমিকা কেন রেখেছে সেটা তার দোষ। খসড়া চার্জশিটে এটাও বলেছে র‌্যাব। আমরা আন্দোলন করেছিলাম। র‌্যাব চার্জশিট দেওয়ার জন্য প্রস্তুতও করেছিল। কী নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল! যেদিন লাশ খুঁজে পাই সেদিন ত্বকীর পরীক্ষার রেজাল্ট হয়েছিল। আফসোস প্রধানমন্ত্রীর মন গলে না, তিনি কঠিন মানুষ। প্রধানমন্ত্রী কেবল তাঁর ভাই রাসেলের বেলায় সহজ হয়ে যান। অথচ খুনি ওসমান পরিবারের পাশে আছেন বলে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তারপর বিচার বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী নির্দেশ না দিলেও আমরা ত্বকী হত্যার বিচার আদায় করে ছাড়বো। সেদিন বেশি দূরে নয়। র‌্যাব চার্জশিট দেবে, বিচার হবে, কঠিন শাস্তি সন্ত্রাসীদের পেতে হবে। এই আশাই করছি।’

এই সাংবাদিক নেতা বলেন, ‘ত্বকী হওয়ার বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না বলে প্রতিমাসে একবার করে মোমবাতি প্রজ্জ্বলন করে ওয়াদা করি। আজকে ত্বকী হত্যাকান্ডের ৮ বছর পূর্ণ হতে চলছে। আইন ও গণতান্ত্রিক শাসনের এই দেশে ত্বকী হত্যার বিচার হয় না। সাগর-রুনি হত্যাসহ, নারায়ণগঞ্জের চঞ্চল, আশিক, ভুলুসহ আরও অসংখ্য হত্যার বিচার পাচ্ছি না। অথচ আইসিটি আইনে গ্রেফতার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে লেখক মুশতাক আহমেদকে। কেন বিচার পাই না তার উত্তর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন না। আমরা হতাশ হবো না। ত্বকী হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। যতদিন বিচার হবে না, ততদিন এই রাজপথ আমরা ছাড়বো না।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে একজন মহিলা উন্নয়ন কাজ করছেন। অথচ যেখানেই তিনি উন্নয়নের জন্য হাত দিচ্ছেন সেখানেই শামীম ওসমানের শরীরে ফোসকা পড়ে যায়। একটা মসজিদ করতে গেলেও দোষ, মন্দির করতে গেলেও দোষ। আগামী সিটি নির্বাচনকে সামনে রেখে নানারকম কান্ড ঘটাচ্ছে শামীম ওসমান।’

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, বাসদের জেলা সমন্বয়কারী নিখিল দাস, খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ প্রমুখ।

Previous Post

'আমি লাঙ্গল হতাম নাকি আমি নৌকা হতাম' - সেলিম ওসমান

Next Post

ছাত্রলী‌গের সাবেক নেতা সা‌নি অসুস্থ, দোয়া প্রার্থী

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
ছাত্রলী‌গের সাবেক নেতা সা‌নি অসুস্থ, দোয়া প্রার্থী

ছাত্রলী‌গের সাবেক নেতা সা‌নি অসুস্থ, দোয়া প্রার্থী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য