• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জমি বিরোধে অস্ত্র উদ্ধার ! প্রকৃত তদন্ত করবে কে ?

Tuesday, 16 March 2021, 2:38 am
জমি বিরোধে অস্ত্র উদ্ধার ! প্রকৃত তদন্ত করবে কে ?
16
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির অভিযোগের তদন্তে এসে পুলিশ জানায়, অভিযুক্তের ঘর তল্লাশি করে পাওয়া গেছে একটি রিভলবার (আগ্নেয়াস্ত্র)। পরে সেই অস্ত্রই আবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অভিযোগ রয়েছে, বাদীপক্ষকে সুবিধা দিতে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজানোর চেষ্টা করেছিল। চেষ্টা বিফলে গেলে পরিত্যক্ত স্থান থেকে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানানো হয়।

গত শুক্রবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের তল্লা ছোট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি ফতুল্লা মডেল থানার অধীনে রয়েছে।

স্থানীয় লোকজন, বাদী, বিবাদী ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, তল্লা ছোট মসজিদ এলাকার জামানের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ রয়েছে তারই মামাতো ভাই সোবহান ও সোলেমানের সাথে। সোলেমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। গত শুক্রবার রাত আনুমানিক বারোটার দিকে সোবহান, সোলেমানের সাথে জামানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষই আহত হয়। সোবহান তৎক্ষনাৎ থানায় মারধরের একটি অভিযোগ করে পুলিশ নিয়ে আসে। খবর পেয়ে রাতে ডিউটিতে থাকা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবির আসেন ঘটনাস্থলে। তিনি ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোবহানের ঘরের দরজা ভেঙে তাদের ঘরে তল্লাশি চালান। কিছুক্ষণ পর একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানান। এরই মধ্যে এলাকাবাসীও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এলাকাবাসী জানান, সোবহানের পরিবারের লোকজন নিরীহ খেটে খাওয়া মানুষ। তাদের ঘর থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে বলে নাটক সাজানো হচ্ছে। পরে স্থানীয় জনরোষের মুখে পড়ে পুলিশ ঘটনা ভিন্নখাতে নিয়ে যায়। রিভলবারটি একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ওই রাতে ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী ঝন্টু বলেন, ‘জামানের ঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আমিসহ স্থানীয় এলাকাবাসী পুলিশকে বলেন, জামানরা নিরীহ পোলাপান। তারা গার্মেন্টসে কাজ কইরা সংসার চালায়। তাদের ঘর থেকে পিস্তল উদ্ধার করার প্রশ্নই আসে না। খেলনা একটা পিস্তল দিয়া মানুষগুলারে হয়রানি করার চেষ্টা করা হইছে। আমি এসপিরে জানামু কইলে পুলিশ পিস্তলটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হইসে বলে জানায়। ওটা খেলনা পিস্তল বলেও মনে হইছিল। আসলে জামানের মামাতো ভাইদের সাথে জমি নিয়ে ঝামেলা চলতাছে। এই নিয়া তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটছে। এইটারে ভিন্নখাতে নেওয়ার জন্য এই ঘটনা। আসলে জামানের মামাতো ভাই সোলেমান পুলিশে চাকরি করে। এই কারণে পুলিশের সাথে খাতির ভালো।’

এ বিষয়ে কথা হয় জামানের সাথে। জানালেন, তার বিরুদ্ধে ওইদিনের ঘটনায় মারধরের অভিযোগে একটি মামলাও করেছেন তারই মামাতো ভাই সোবহান। ওই মামলায় গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন তিনি। জামান আরও বলেন, ‘তার মামাতো ভাই পুলিশে চাকরি করে। তাগো অনেক ক্ষমতা। আমি গরীব মানুষ। জমি নিয়া ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য বারবার তাদের অনুরোধ করছি। এই নিয়া কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাকে বেধরক মারধর করছে ওই রাত্রে। পরে আমারে পুলিশে দেওয়ার হুমকি দিলে আমি পালিয়ে যাই। পরে শুনতে পারি পিস্তল নাকি উদ্ধার করছে আমার ঘর থেকে।’

কাঁদতে কাঁদতে জামান বলেন, ‘তিনদিন ধইরা আমার মাইয়াডারেও দেখতে পারতেছি না। পলায়ে পলায়ে আছি। তাগোরে কতবার কইছি জমির ঝামেলাটা মিটাইয়া নেন। কিন্তু তারা আমাগো জমিতে ঘর তুলবো এই আশায় এইসব ঘটাইছে। আমারে জেলে ঢুকাইতে পারলেই আমার জমিতে বিল্ডিং তুলবো তারা।’

জানতে চাইলে ওইদিন ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, ‘মারধর করা হয়েছে এমন অভিযোগে তদন্তে যাই। ভোর চারটার দিকে ওই ঘরে গিয়ে অভিযুক্ত কাউকে পাইনি। পরে সেখান থেকে চলে আসি। আর রিভলবারটি তাদের ঘর থেকে নয় ঘরের পেছনের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় একটি জিডিও করা হয়েছে।’

তবে এলাকাবাসীর ভাষ্যমতে, ঘর থেকে রিভলবারটি উদ্ধার করা হয়েছে পুলিশ প্রথমে এমনটা জানিয়েছিল। এই বিষয়ে জানতে চাইলে এসআই হুমায়ূন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

এমন ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে ।  অনেকেই বলেছেন,  অবৈধ এই অস্ত্রের উদ্ধার নাটক মঞ্চায়নের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি ।  অস্ত্রটি কার এবং কে সরবরাহ করেছে তার সঠিক তদন্ত জরুরী ।  নইলে যশোরের অস্ত্র কারখানা ও নারায়ণগঞ্জের পুলিশের আরও ওয়ান জামালের মতো কর্মকাণ্ড মনে করে ধিক্কার জানাবে এলাকাবাসী ।

এদিকে জামানের মামাতো ভাই পুলিশ কনস্টেবল সোলেমান বলেন, তাদের মারধর করা হয়েছে। এই বিষয়ে তারা মামলাও করেছেন। কিন্তু পুলিশ দিয়ে রিভলবার উদ্ধারের নাটক সাজানোর বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন, পুলিশ সদস্য হওয়ার কোনো প্রকার সুবিধা তিনি নেননি।

Previous Post

বন্দরে ফসলি জমির মাটি যাচ্ছে অবৈধ ইটভাটায়

Next Post

ক্লিনিকে ভুল চি‌কিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

Related Posts

বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী
Lead 6

বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী

খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড়
Lead 4

খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড়

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল
Lead 1

শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২
Lead 4

চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন
Lead 1

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন
Lead 1

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন

Next Post
ক্লিনিকে ভুল চি‌কিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

ক্লিনিকে ভুল চি‌কিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী no comments   14 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • বন্দরে বর্বরতা : স্বামী-দেবরের নির্যাতনে দগ্ধ দুই সন্তানের জননী 14 Mar, 2026
  • খুনি আসামিকে নিয়ে এমপির মঞ্চ ! নারায়ণগঞ্জে তোলপাড় 14 Mar, 2026
  • শিশুর প্রাণের দাম ৩ লাখ ? মীমাংসায় তৎপর উজ্জ্বল 13 Mar, 2026
  • চুরি করা স্বর্ণালংকারসহ ফতুল্লায় গ্রেপ্তার ২ 13 Mar, 2026
  • ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন 13 Mar, 2026
  • ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন 12 Mar, 2026
  • দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী ! 12 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক 12 Mar, 2026
  • পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার 12 Mar, 2026
  • ‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’ 11 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য