• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধাতে চান উনি’- এমপিকে ইঙ্গিত আইভীর

Saturday, 27 March 2021, 12:56 am
‘হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধাতে চান উনি’- এমপিকে ইঙ্গিত আইভীর
23
SHARES
74
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেছেন, ‘নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে উনি প্রমাণ করতে চান যে, আইভী এখানে জনপ্রিয় না, আইভীকে মার্কাটা দিয়েন না, যাতে আইভী নির্বাচন করতে না পারে। সকল কিছুর মাথা ব্যাথা হয়ে দাঁড়িয়েছে এখন আইভী। দয়া করে আইভীকে মাথা থেকে বাদ দেন। দেখবেন শান্তিতে ঘুমাতে পারবেন। অনেক কাজও ঠিকমতো করতে পারবেন। আমরা জনগণের কাতারে গিয়ে কাজ করি। সুতরাং আমাদেরও কাজ করতে দিন।’

শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২ নম্বর বাবুরাইল এলাকায় স্টার ক্লাউডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ তিনি স্বাধীতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান সকলকে।

সিটি মেয়র বলেন, ‘জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন। কিন্তু এখন মুক্তিযোদ্ধারা যেন একটু নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকেই আবার নানা পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ শহরে অনেক কথা বলতে চান না।’

তিনি বলেন, ‘বর্তমানে রাজাকারের অবির্ভাব বেশি দেখতে পাচ্ছি। বিভিন্ন সরকারি ও মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে রাজাকার ও রাজাকারের ছেলেদের প্রতিষ্ঠা করার জন্য একটি গ্রুপ সবসময় তৎপর। আমরা এসব চাই না। আমরা চাই সঠিক ইতিহাস বেড়িয়ে আসুক। কিন্তু প্রভাবশালীদের কারণে সাধারণ মানুষে এসব কথা বলতে পারে না। আমরা ক’জন এই কথা বলে আসছি। কিন্তু মানুষ এই কথার সাথে একমত আছেন।’

মেয়র আইভী বলেন, ‘জঘন্য কাজগুলি আপনারা করছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের অবহেলা করেন, মুক্তিযোদ্ধাদের নাম বিকৃত করেন। মুক্তিযোদ্ধা সংসদকে নিজেদের বানিয়ে ফেলেছেন। নাম-ঠিকানা ভুল পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেন। অথচ রাজাকারের ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এই কাজ যদি আমি করতাম তাহলে এই নারায়ণগঞ্জে হতো কিযে হতো তা একমাত্র আল্লাহই জানেন। শত, হাজার ভালো কাজ করার পরও আমার বিরুদ্ধে প্রতিদিন মিটিং-মিছিল হচ্ছে। এই নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর। আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান একত্রে মিলেমিশে বসবাস করে আসছি। একে অন্যের ভাই-বোন হয়ে একসাথে বিভিন্ন উৎসব উদযাপন করে আসছি। কিন্তু এক আইভীকে কেন্দ্র করে হিন্দুদের উসকানি দেওয়া হচ্ছে, হেফাজতকে উসকানি দিয়ে মাঠে নামানো হচ্ছে।’

স্টার ক্লাউড সংগঠনের সভাপতি টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী প্রমুখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল৷

Previous Post

'নারায়ণগঞ্জে রাজাকারের ছেলেদের প্রতিষ্ঠিত করা হচ্ছে'- আইভী

Next Post

নারায়ণগঞ্জে ৭ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

Next Post
নারায়ণগঞ্জে ৭ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নারায়ণগঞ্জে ৭ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য