• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাউন্সিলর বাবু – পুলিশের যোগসাজসে মাদক মামলায় ফুটবলার সালাউদ্দিন কারাগারে

Monday, 21 January 2019, 11:51 pm
কাউন্সিলর বাবু – পুলিশের যোগসাজসে মাদক মামলায় ফুটবলার সালাউদ্দিন কারাগারে
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর বাবু ও সদর থানা পুলিশের বিরুদ্ধে ফুটবলার সালাউদ্দিনকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার ঘটনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে । ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন দেওয়ানকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ গত রোববার রাতে পুলিশ আটক করে  ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ পাটালে কারাগারে পাঠায় বিজ্ঞ বিচারক। এ ঘটনায় ব্যাপক সমালোচানর ঝড় উঠেছে শহরের সর্বত্র।

এলাকাবাসী ও পরিবারের অভিযোগ থেকে জানা যায়, রবিবার রাতে কাউন্সিলর আব্দুল করীম বাবুর সহযোগিতায় পুলিশ তার নিজ বাড়ি থেকে তুলে আনে। পরে রাতভর চলে দরকষাকষি। দাবী করা হয় ৫ লাখ টাকা। টাকা দিলে সালাউদ্দিনকে ছেড়ে দেবার কথা বলে পুলিশ গ্রেফতারকৃতের পরিবারকে বলা হয়। অপারগতায় ৫ লাখ নেমে আসে ৩ লাখ টাকায়। এক পর্যায়ে পরিবারকে থানায় বসিয়ে রেখেই বেদম পেটানো হয় সালাউদ্দিন দেওয়ানকে।

এলাকবাসীর দাবি, সম্প্রতি নাসিকের ইঞ্জিনিয়ারদের সাথে খারাপ আচরণ করায় এর প্রতিবাদ করেছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির। এ সময় কাদিরের সাথে সাথে সাথে সালাউদ্দিনও বাবুর ওই কর্মকান্ডের প্রতিবাদ করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে সদর মডেল থানা পুলিশ দিয়ে তাকে মাদক দিয়ে ফাঁসানো হয় ।

এ বিষয়ে সদর থান পুলিশ জানায়, ১৭ নং ওয়ার্ড পাইকপাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন দেওয়ানকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

শহরের  ফুটবলার সালাউদ্দিনকে আটকের ঘটনায় ব্যাপক সমালোচনার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এমন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “প্রতিটি অপরাধীই আটক হওয়ার পর নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া হয়ে উঠেন আর তাখনই পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করেন। এটাও ঠিক তেমনটি হয়েছে। তাছাড়া এতো সংখ্যক ইয়াবা দিয়ে তাকে আমরা কেন ফাঁসাতে যাবো ? আমাদের লাভ কি ?”

কাউন্সিলর বাবু পুলিশের মাধ্যমে সালাউদ্দিনকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে, এমন প্রশ্নে কামরুল ইসলাম বলেন, “তাকে যে দারোগা আটক করেছেন সে এই থানাতে একেবারেই নতুন। সে কাউন্সিলর বাবুকেও চিনে না। যে কথা ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

থানায় আটক থাকাবস্থায় সালাউদ্দিন দেওয়ান জানায়, “১৯ জানুয়ারি মেয়র আইভী পাইকপাড়াতে গিয়েছিলেন একটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে। উদ্বোধন শেষে মেয়র চলে গেলে কাউন্সিলর আব্দুল করিম বাবু প্রকৌশলীদের গালাগালি শুরু করে। তখন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির ভাই এর প্রতিবাদ করে তথন বাবু কাদির ভাইকেও গালাগাল শুরু করে। এসময় কাদির ভাইয়ের পক্ষ হইয়া বাবুরে কইছি, ‘ওই মিয়া গালাগালি করো ক্যা ? এটা এলাকার মান সম্মান তুমি দুজন শিক্ষিত মানুষরে গালাগাল করবা। এই ছিলো আমার অপরাধ । যার কারণে আামরে ইয়াবা দিয়া জেলে পাটাইতাছে ।” আমি সিগারেট খাইনা, এলাকার সব মানুষ ই জানে। আমি মাদকের বিরুদ্ধেও প্রতিবাদে সরব আছিলাম। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলে আমার সম্পর্কে জানতে পারবেন।”

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু তার বিরুদ্ধে  অভিযোগে অস্বীকার করেন করে বলেন, “সালাউদ্দিনকে আমি দেখিও নাই । আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই। সালাউদ্দিনের পরিবারও আসছিলো আমার কাছে। আমি আরও ওসিকে রিকুয়েস্ট করেছি সালাউদ্দিনকে ছাড়াতে। আমি সব সদয় সালাউদ্দিনের পরিবারকে সহায়তা করে থাকি। আমার বিরুদ্ধে সালাউদ্দিন কোন প্রতিবাদ করে নাই । আমার বিরুদ্ধে প্রতিবাদ করে মেয়র আইভী, তার বোন জামাই আবদুল কাদির, গম জসিম, খালিদরা। এরা আবার থানায় সালাউদ্দিনকে চাড়াতেও গিয়েছিলো ।

কাউন্সিলর আবদুল করিম বাবু ৫ মিনিট ৩৭ সেকেন্ডের মুঠোফোনে আরো জানায়,  আমার বিরুদ্ধে তার (সালাউদ্দিন) পরিবারের কোনো ক্ষোভ নেই। আমার প্রতি মেয়র আইভীর ক্ষোভ, কাদিরের ক্ষোভ, খালিদের ক্ষোভ। তাই তারাই আমার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে। আমি শুনেছি সালাউদ্দিন মাদকের ডিলার। তবে, সে বেচে কিনা আমি দেখি নাই।”

পাইকপাড়ার এলাকার অনেকেই  জানিয়েছেন, সালাউদ্দিন দেওয়ান একেবারেই একজন ভদ্রলোক হিসাবে এলাকায় পরিচিত। তিনি ইয়াবা ব্যবসা করাতো দূরের কথা তিনি জীবনে একটি সিগারেটও পান করেননি। পাইকপাড়ার সকল মানুষই এটা জানেন। সালাউদ্দিন দেওয়ান পাইকপাড়ার দেওয়ান বাড়ির পরিচিত একজন মানুষ।

 

Previous Post

ফতুল্লায় ছুরিকাঘাতে শশুর খুন ॥ গণপিটুনীর পর হাজাতে জামাই

Next Post

নারায়ণগঞ্জ সদরে ২৪ ঘন্টায় ৩টি অগ্নিকান্ড

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
নারায়ণগঞ্জ সদরে ২৪ ঘন্টায় ৩টি অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ সদরে ২৪ ঘন্টায় ৩টি অগ্নিকান্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য